কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা।
তারিখঃ ১৫-১০-২২ ইং।
***********************************
বুকে হাত দিয়ে বলতো তুমি দেশ প্রেমিক ?
পারবে ? জানি পারবেনা !
তুমি সুদ খোর, তুমি ঘুষ খোর
তুমি চাঁদাবাজ, তুমি দুর্ণিনীতিবাজ
তুমি দখলদারী, তুমি মাদক সম্রাট, তুমি
সন্ত্রাসী
তুমি স্বৈরাচার, তুমি দেশবিরোধী, তুমি
অগ্রাসী
তুমি সিন্ডিকেটের হোতা
তুমি রক্ত চোষা ভয়ঙ্কর নেতা
এবার বলো তুমি কি দেশ প্রেমিক ?
পারবে ? জানি পারবে না !
তুমি ছদ্মবেশী !
কি অবদান আছে তোমার ! বলতো ?
এ বুকে কি মুক্তি যুদ্ধ ধারণ করো ?
লক্ষ শহীদের রক্ত কি বুঝ ?
যদি না বুঝ
তুমি কিসের বাঙালি, তুমি কিসের বাংলাদেশী ?
তুমি দেশ দ্রোহের দোষে দোষী-
বুকে হাত দিয়ে বলো এসব কিছুতে তুমি নাই
তবে বলবো তুমি দেশ প্রেমিক
তুমি বাঙালি, তুমি বাংলাদেশী ভাই।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।