শনিবার, অক্টোবর ২৯, ২০২২

এদেশ উত্তপ্ত আজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২২ ইং।

***********************************   

এদেশ উত্তপ্ত আজ ! চারিদিকে গর্জ্ন- তর্জ্ন-

পালা বদলের হুঙ্কার প্রত্যহ,নিয়ত বজ্র আক্রমণ।

তবু মুক্তি নেই, নেই কোন স্বস্তির নিঃশ্বাস

ঘরে ঘরে জনতার নাভিঃশ্বাস---

 

মিছিলে মিছিলে রক্তের আল্পনা আঁকে

কানে বাজে আর্তনাদ সুর জনপদের বাঁকে

ওরা ক্ষমতা লোভী, শুধু জনতা ক্ষুধিত মজুর

এ মিছিল এ তর্জ্ন গর্জ্ন সবই ছদ্মবেশী সুর্।

 

এদেশের সম্মুখে আজ জনতার শত্রু !

এক কঠিন পথ---

ওরা যা বলে, যা করে এ এক ভ্রান্ত শপথ।

ক্ষমতায় যাওয়ার কঠিন প্রতীক্ষা শুধু-

জনতা বুঝে না বিষ ! ভাবে শুধু মধু।

 

এদেশ উত্তপ্ত আজ- নিয়ত যুদ্ধের ঘোষনা

ক্ষমতার যুদ্ধ ! শুরু হয়েছে দিন গোনা ।

অবরুদ্ধ জনতার হাত, হৃদয়ে রক্তের প্রসব

তবু স্বপ্ন দেখি- শুরু হউক বিজয়ের উৎসব ।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...