কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৪-১০-২০২২ ইং
********************
ছিল এমনই সত্যের বিজয়
একদিন
বিচারকের মনে ছিল না কান
কথার টান।
বিচার হত দৃঢ় সত্যের
সিংহাসন
আজ কান কথা শুনে একি
প্রহসন !
বিচারক বিচার করে কান কথা
শুনে
সত্য এখানে অসহায় মিথ্যের
প্লাবনে।
মিথ্যেরা বিজয় উল্লাসে
করে যায় অপমান
সত্যেরা যায় ভেসে তরঙ্গের
কলোতান।
হায় বিচার ! হায় বিচারক !
এ কোন সাজে ?
কান কথা শুনে শুনে নেই আর
লাজে !
এ মিথ্যের বিজয় ক্ষণিকের
!
এ প্রহসন হবে শেষ ! সত্য
যে অনন্তের।
------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।