কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৩-১০-২০২০ ইং
**********************
খুব কাছেই তুমি জন্মেছিলে,
কখনো বালুচরে কখনোবা গভীর জলে
তুমি হাসতে তুমি খেলতে দল বেধে্
কখনোবা একা -নিঃসঙ্গ একা—
তবু তুমি বিরক্ত হতে না পৃথিবীর
নিষ্ঠরতায়
তোমার ভিতরেই আমি খুঁজেছিলাম
আমাকে
আমার মুক্তাকে- স্বার্নালী
মুক্তাকে
রূপালী হাসিতে যে তুমি তরঙ্গে
ভাসতে
সে তুমি আমাকে ডাকতে নিরবে ডাকতে
একটু স্পর্শের আশায়-
এতো কিনারাহীন আগুনের নদী !
তবু কিসের এক তীব্রতম উল্লাসে-
ডুব দিতাম ,গভীর জলে ডুব দিলাম
ভালবেসে
তোমাকে খুঁজে নিতাম তরঙ্গে
তরঙ্গে
তুমি হেসে খুলে দিতে, খুলে দিতে
আর আমি !
তোমার গভীরে ঢুকে- তুলে নিতাম
মুক্তা।
--------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।