শনিবার, অক্টোবর ১৫, ২০২২

অজেয় বীর

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-১০-২২ ইং।

***********************************        

চির সত্যের সংগ্রামে অজেয় বীর !

সুন্নাহ’র পথ কোরআনের আলো এ নশ্বর।

ঈমানী প্রাণ সুঠাম শরীর

মুমিনের উত্থান ইহ পর প্রান্তর।

 

অতুল প্রখর তৌহিদী প্রাণ-

সদা গায় বিজয়ের জয় গান

কণ্ঠে বাজে আল্লাহু আকবার শ্লোগান

তুমুল যুদ্ধের উদ্যান----

 

ঈমানী শক্তির ভাষা দমেনা কভূ

বিজয়ের কবিতা লিখে যায় তবু।

যে মুসলিম সে বীর সে দুর্জ্য় !

সত্যের পক্ষে তার যুদ্ধ নির্ভ্য়।

 

ঈমানী শক্তির ঘন্টা বাজিল প্রাণে-

মুসলিম ছুটিল আল্লাহু আকবার শ্লোগানে।

ওরে ভয় নেই সত্যের পথ ধরি-

বিজয়ের নিশান দে গগণে ছাড়ি।

-----------------------------------------

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...