কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৬-১০-২০২২ ইং
******************
একটি শপথ একটি প্রতীজ্ঞার
ভীড়ে
যে বিজয় পতাকা বীর দর্পে্
উড়ে।
সেখানেই তোমার তৃপ্তি
তোমার হাসি
এখানে নেই কোন পরাজয়ের নিশি।
কে কি অবজ্ঞা করল, অপমান
করলো
সেটা ভাবা নয়তো বীরের
সাফল্য্
চাটুকার দুর্ব্ল জলে
স্থলে উপরে নীচে
আছে থাকবে ভিতরে বাহিরে
সমুখে পিছে।
তবু তুমি সেরা আপন সৃজনে
আলোক চেতনে
আজো এ পৃথিবী তোমার
অন্বেষণে !
যে বিজয় পতাকা বীর দর্পে্
উড়ে।
সেখানে তুমি চির সারথী যুদ্ধের
সমরে।
সেখানেই তোমার তৃপ্তি
তোমার হাসি
এখানে নেই কোন পরাজয়ের নিশি।
-----------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।