কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-১০-২২ ইং।
***********************************
চারিদিকে জ্বলছে বিদ্রোহের মশাল !
স্বার্থের মশাল ! ক্ষমতার মশাল !
জনতা পুড়ছে শোষন নিপীড়নের দাবানল
যাদের দেখি রাজপথে এইমত একই দল।
তবু জ্বলছে বিদ্রোহের মশাল !
তুমুল গর্জিছে শ্লোগান মিছিলে মিছিল।
ওরা চেনা ! ওরা জানা ওরা একই দল
ক্ষমতা লোভী স্বার্থের দল-
এ এক আইওয়াশ ! বিদ্রোহের মশাল !
পথ ভিন্ন-মত ভিন্ন- অন্তর এক-অভিন্ন
ওরা করে জনতাকে ছিন্ন ভিন্ন—
শুধু জনতা বুঝনা কে আসল ! কে নকল!
চারিদিকে জ্বলছে বিদ্রোহের মশাল !
স্বার্থের মশাল ! ক্ষমতার মশাল !
এ এক আইওয়াশ ! নিঁখুত পরিহাস !
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।