কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ৩১-১০-২০২২ ইং
****************
এ বঙ্গে বঞ্চিত জনতা গর্জেছে দুর্বার,
সকলের কণ্ঠে কণ্ঠে দুর্ভিক্ষের সমাচার।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ডাক উঠেছে যুদ্ধের
মিছিলে মিছিলে অগ্নি মশাল বিপুল সমাহার।
অযূত দুঃখ বুকে বেঁধে জনতা তুলেছে হুঙ্কার !
দুর্ভিক্ষ তাড়াও, দুর্ভিক্ষ হঠাও এ বিশ্বের।
অধিকার দাও, পাওনা বুঝে দাও
দুস্যু ডাকাত হঠাও, শিকল বেড়ি পড়াও।
শহীদের রক্তের দাবী, সাড়া দাও, সাড়া দাও
অসহ্য জ্বালা কোটি কোটি জনতার
ক্ষতবিক্ষত প্রতিটি নব প্রভাত, প্রতিটি বেলা
শেষ কর এ সব দুর্ণীনিতি শোষণের রঙ্গ খেলা।
এ বঙ্গে বঞ্চিত জনতা গর্জেছে দুর্বার,
সকলের কণ্ঠে কণ্ঠে দুর্ভিক্ষের সমাচার।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।