কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে
ধেয়ে আসে কত না দল-বল।
অনেক
ভালোবাসার চন্দ্রিমা তুলে প্রলয়
অন্ধকার
গড়ে না বিরহী তপস্যার বলয়।
তখন মনে
হয় এই পৃথিবী বড় মধুময়-
এ জীবন
যখন অন্ধকার ঘোরে আচ্ছন্ন
সেইসব জোনাকী
পোকারা হয় অবসন্ন
কোথাও
নেই প্রেমের দূরন্ত উচ্ছল
কিসের
জন্য এত ভালবাসা এত উচ্ছৃঙ্খল !
রাত্রি
এলেই সব আলো হয় উধাও !
অন্ধকারে
মানবতার স্পর্শ্ নেই কোথাও
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে
ধেয়ে আসে কত না দল-বল।
--------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।