শনিবার, অক্টোবর ১৫, ২০২২

পথ ভুলেছে যাত্রী

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-১০-২২ ইং।

***********************************        

এখনো প্রাণে গভীর তমসা রাত্রি,

আলো পেয়েছে তবু পথ ভুলেছে যাত্রী ।

অন্তর গগণে ঘন কলো মেঘ

তাগুদের ঘূর্ণি তুফান বেগ।

ঐশ্বরিক আলো দেখি না অন্তর ভূমে

অন্ধকারে সবাই মগন গভীর ঘুমে।

অনেক গর্জ্ন শুনি !

চারিদিকে বাজে সত্যের ধ্বনি

অথচ নিজের মাঝে নেই সত্যের নিশান

তবু হকের কথা বলি, তবু তুলি শ্লোগান।

একি ছলনা নয় ?

একি নয় মুনাফিকের পরিচয় ?

কোথায় ঐশ্বরিক বাণী এ বুক গাঁথি ?

মুখে শুভ্র অন্তরে কালো আসন পাতি।

তাগুদের হাতে সঁপিয়া সব

ছলনার বেশে তুলি সত্যের রব।

এখনো প্রাণে গভীর তমসা রাত্রি,

আলো পেয়েছে তবু পথ ভুলেছে যাত্রী ।

--------------------------------------


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...