Saturday, October 22, 2022

বিবিএস কেবলসের ভাষা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-১০-২২ ইং

***********************************   

তোমার দিকে তাকালেই জেগে উঠে ঊষা!

তোমাতেই যেন বিবিএস কেবলসের  ভাষা ।

 

অনাগত স্বপ্নের দুরন্ত যোদ্ধা তুমি

তরঙ্গে তরঙ্গে নেচে উঠে জলাভূমি

ঈগলের মত তীক্ষ্ণ দৃষ্টি দূরে- বহুদূরে

বিজয়ের প্রবল উত্তাপ যুদ্ধের সমরে।

 

সারা শশীর  বিবিএস কবিতা, বিবিএস লগো

তাই তো জাগো, বারবার জাগো

পূর্ণি আলোয় জাগো সেইসব কালোরাত

সেখানে থমকে যায় ইস্পাত কঠিন পথ।

 

তুমি বিজয়ের আলো, জ্বলন্ত মশাল-

ভুলে যাও রাত জাগা ক্লান্তির শোক

এ মহামিলনের মিছিল—

তোমার শরীরের বিবিএস কেবলসের ঝলক !

সুদূরে মাস্তুল ! কেউ ফেলেনা চোখের পলক।

 

তোমার দিকে তাকালেই জেগে উঠে ঊষা!

তোমাতেই যেন বিবিএস কেবলসের  ভাষা ।

------------------------------------------


মহা মিলনের শেষে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-১০-২২ ইং

***********************************   

বার্ষিক মহা মিলনের শেষে

তীব্রতম গভীর উল্লাসে

বিবিএস গ্রুপ ফিরছে নীরে আপন হরষে !

আহা আনন্দ ! কি যে আনন্দ !

কি যে সুখ উল্লাস ! কি যে ছন্দ !

 

আমি পারিনি ছুঁতে, আমি পারিনি যেতে

তবু সাঁতার কেঁটেছি সমুদ্র সৈকতে

ভালবাসার ফোয়ারাতে-

আমি আছি, তেমাদের মাঝেই আছি

তোমারাও আছো তাইতো কবিতা রচি।

 

ওহে শুনো ! ওহে শুনো !

বিবিএস গ্রুপ ফিরছে নীরে আপন হরষে !

রাত্রি হয়েছে শেষ, সূর্য্ উঠবেই আকাশে।

---------------------------------------

তুমি যে বিবিএস শিল্পী

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-১০-২২ ইং

***********************************   

তোমার সুর শুনে শুনে কুড়িয়েছি সুখ !

তোমাকে পারিনি ছুঁতে দেখিয়াছি মুখ।

তুমি এত সুরেলা শিল্পি কোকিলের মত

যতই শুনেছি বিষ্ময়ে রয়েছি তত !!

 

ঠিক যেন ঝিনুক খুলে মুক্তা পেয়েছি আমি

এ প্রাণের কিনারাহীন বিরহের নদী

এ মহা মিলনের তীব্রতম গভীর উল্লাসে

তুমি গেয়েছো গান উথরোল হরষে।

 

ধন্য আমি, ধন্য বিবিএস গ্রুপ !

তুমি যে বিবিএস শিল্পী বিষ্ময়ে রয়েছি !

এ হৃদয়ের ভাষা কি করে ভুলি, বলো ?

তোমার সুর শুনে শুনে কুড়িয়েছি সুখ !

তোমাকে পারিনি ছুঁতে দেখিয়াছি মুখ।

---------------------------------------

কুসুমগন্ধী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-১০-২২ ইং

***********************************   

দুর্বার যুদ্ধ করো, মুক্তির দিন আনো

হে মুক্তি যোদ্ধা তুমি নির্বার কেন ?

 

এ বসূধায় শান্তির পতাকা তুলো

অন্ধকার দূর করে এনে দাও আলো।

তুমি চন্দ্র ! তুমি সূর্য্! তুমি অনিদ্রায়

স্বপ্নের ঘোরে তুমি জাগ্রত অমানিশায়!

 

আজিকার পৃথিবী গোলা বরুদের দ্বন্দ্ব !

ক্ষমতার পরিচর্যায় মানুষের প্রাণেরা অন্ধ !

তুমি খুলে দাও আঁখি, খুলে দাও প্রাণ

তুমি গেয়ে যাও চির সম্প্রীতির গান।

 

হে যোদ্ধা প্রাণের গভীরে দাও দোলা

জাগায়ে তুল মানব প্রেম নশ্বর ভেলা ।

তুমি বঞ্চিত পৃথিবীর নিশীথ কুসুমগন্ধী

তুমি ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও

শত বাতিল প্রাণের দুরভিসন্ধি

-------------------------------


আমি রংধনু নই

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-১০-২২ ইং

***********************************   

আসুক ঝড় তুফান !তবু দৃঢ় শিকড় !

সত্যের পথে আসবে বাধা, আসবে ঝড়।

তবু আমি উঁচু শির সত্যের অন্বেষণে

ভয় করি না তোমার এইসব গর্জনে

আমার হায়াৎ মওয়ুত রিজিক

ওই আরশ হতে আসে এ ভূলোক

তুমি যার গোলাম, আমি তারই সৃষ্টি

নই তোমার দাস,তিনি আমার রহমত বৃষ্টি।

তুমি চাটুকার মিথ্যেবাদীদের  প্রশ্রয়

মহান আল্লাহ শত সংকটে মোর আশ্রয়।

আমি প্রতিবাদ করি তারই আহ্বানে

আমি গর্জে উঠি চির সত্যের গানে।

আমি রংধনু নই, নই তোষামোদীদের দলে

ছদ্মবেশী নই আপদ মস্তক !

অন্তর বাহ্যিক একই রঙের পতাকা তুলে

সত্যের পথে চলি, সত্যের কথা বলি

আমি চির সাম্যের ফুল কলি---

-------------------------------------

অঙ্কুরিত বীজ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-১০-২২ ইং

***********************************   

মিথ্যে নই, চাটুকার নই, নই কোন ফাঁকিবাজ,

আমি প্রতিবাদী প্রাণ,আমি গর্জে উঠা রাজ !

আমি এক অঙ্কুরিত বীজ

আমি ঘৃণা করি দেশদ্রোহী দুর্ণিনীতিবাজ।

এই  প্রতিবাদ শুধু মুক্তির ডাকে

দুর্ণিনীতিবাজ ,ফাঁকিবাজ ঘিরে আছে তোমাকে

ধবংসের মন্ত্রদিচ্ছে

তোমাকে বুঝাচ্ছে

চারিদিকে চমচা চাটুকারদের আনাগোনা

তবু সত্যের অন্বেষণে জাগেনা চেতনা-

তুমি তাদের কুমন্ত্রে অগ্রাসী প্রাণ

তুমি সত্যকে তাড়াও, তুমি করো অপমান।

তবু আমি অঙ্কুরিত বীজ

আমি প্রতিবাদী, আমি গর্জে উঠা রাজ।

কোন ক্ষমতার ভয়ে হই না নত শির !

আমি উন্নত মম শির, আমি সত্যের মহাবীর।

--------------------------------------

 

Friday, October 21, 2022

নেতা সে সামলা ঠেলা

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-১০-২২ ইং

***********************************   

ইদানিং কি ভাব যে তাহার !!

অর্থের দম্ভে ক্ষমতার বাহার।

সত্যে বললে বধির কানে

মিথ্যে হলে বুকে টানে--

 

ন্যায় নীতির তার নাইরে মোটে

দেখলে ভালো বেজায় চটে !!

দুর্ণির্নীতি তার টাকার ভেলা

নেতা সে সামলা ঠেলা –

 

মূর্খ্ অজ্ঞ বাচন চলন

তবু জন উঠায় নাচন

নেতা সে ফুলের মতন

লুটে পুটে যায় যে এখন।

 

দুর্ণির্নীতি তার টাকার ভেলা

নেতা সে সামলা ঠেলা –

-----------------------------

অনুরাগে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-১০-২২ ইং

***********************************   

এক চোখা ভাই কাজির বিচার

ফাঁসির দন্ডে মৃত্যু তাহার।

কেউ শুনে না, কেউ বুঝেনা রায়ের আগে

এইখানে যে হচ্ছে বিচার অনুরাগে-

 

বাঁচতে হলে মিথ্যে যুগের টিকেট লাগে

সেই না হলে মরবে তুমি কুষ্ঠ রোগে

জল্লাদ এসে মারবে তোমায় কোমল পিঠে

বলবে তুমি অপরাধী বিন টিকিটে—

 

যখন তখন চাটুক এসে নস্যি ঝাড়ে

সেই না শুনে কাজিরে ভাই কলম ধরে

নাইরে তুমি নাইরে ভাই টানটি মারে

সকল দোষে দোষী তুমি তার বিচারে।

-----------------------------------

দৃঢ় চেতা প্রাণ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-১০-২২ ইং

***********************************   

হঠাৎ এখানে রক্ত ঝরা বৃষ্টি !

অনেক রক্ত ক্ষরণ! অনেক ব্যাদনার সৃষ্টি।

সত্যের এজলাসে এক চোখা রায়-

এ বুক ছিঁড়ে যায়- এ বুক ছিঁড়ে যায়- হায়।

 

হঠাৎ এখানে বদলে যাওয়া বাদল হাওয়া

অথচ কত না আলো ছিল চাওয়া

চোখে কালো চশমা রাত দুপুরে

বিচারক এখানে গভীর ঘুমের ঘোরে।

 

যে সত্যের অন্বেষণে দুর্বার সংগ্রাম

আজ সেখানে মিথ্যের কাছে হারালাম

তবু দৃঢ় চেতা প্রাণ

আসন্ন প্রহরে উড়বেই সত্যের নিশান ।

---------------------------------------

এ সততাই দিবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-১০-২২ ইং

***********************************   

চাটুকার যেখানে মিথ্যের পদ্য লেখে

জ্ঞানী সেখানে জ্ঞান খাঁচায় রেখে

নির্দ্য় রায় লিখে শুন্য্ হিসেব কষে-

ন্যায় নীতি -নৈতিকতা পিষে-

 

যে আগে সে জিতে ওই এজলাসে

এখানে সমতা নেই, সততা নেই হরষে !

মিথ্যের পতাকা বীর দর্পে্ উড়ে

সত্যের পতাকা এখানে অনলে পুড়ে।

 

যদিও সত্য হেরেছ বিচারকের রায়ে-

এ বিজয় ক্ষণিকের, অবিনশ্বর ধেয়ে !

একটু অপেক্ষা করো হে অসহায়-

এ সততাই দিবে ওই মিথ্যেকে হারায়।

-----------------------------------------------

হঠাৎ যদি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-১০-২২ ইং

***********************************   

হঠাৎ যদি কারো ক্ষমতা এসে যায় !

নীতি নৈতিকতা সব অগ্নিতে পুড়ায়

বিপুল দম্ভে গর্জে প্রসারিয়া হাত

বুক চিরে চিরে করে যায় কষাঘাত।

 

হাঠৎ যদি কারো ঐশ্বর্য্য এসে যায়

কালো চশমা পড়ে অতীত নাহি দেখে হায় !

কেউ যদি ন্যায্য অধিকার চায়

তারে পুড়ায়, তারে দাবায় হারে হারায়--

 

এখানে ন্যায় বিচার নেই, নেই কোন আর্জি

সব কিছু যেন ক্ষমতা অর্থের মর্জি

হঠাৎ যদি এইসব এসে যায়-

বিচারক সত্যকে তারায় এক চোখা রায়।