Friday, July 21, 2023

এ যুগের ছেলে মেয়েরা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

এ যুগের ছেলে মেয়েরা রুচিহীন খোলা মেলা,

যুগল বন্ধনে কত শত অঙ্গ ভঙ্গিতে ডাল পালা।

আবৃত আবরণ খুলে দেয় গুপ্ত বাঁধন ছাড়ি,

পথে ঘাটে নিষিদ্ধ  কত কিছু চাষাবাদ করি !

লজ্জায় নিচু হয়ে আসে মাথা

করা যায় না শাসন, বলা যায় না কথা।

উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তাদের জানা,

এ যুগের ছেলের মেয়েরা জিন পরী দেও দানা।

কাউকে পরোয়া করে না

অঙ্গে অঙ্গে জানা পরিচয়- পরিণয় –কামনা

দিন শেষে বিচ্ছেদের ঘুটঘুটে অন্ধকার !

ভালবাসার রক্ত ক্ষরণের দুষ্টে অপমান তার।

জীবন প্রদীপ নিভে আসে, অঙ্গ কলঙ্কিত করে,

এ যুগের ছেলে মেয়েরা রুচিহীন খোলা মেলা

পথ বাধরে-

যা দেখাবার নয়, তা অবাদে দেখায় রাঙা ভোর,

গুপ্ত অমৃত রস খসে দেয় নিষিদ্ধ পল্লীডোর।

গুরুজনে যাহা বলে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

উৎসর্গ্ঃ ছেলে, মেয়ে

******************************

গুরুজনে যাহা বলে যাও তুমি শুনি,

আদব কায়দা মেনে চলো ওগো সোণামনি।

শ্রদ্ধা -স্নেহ থাকে যদি তুমি ঠিক ঠিক,

খুলে দাও অন্তর তোমার মানবিক দিক।

মাদক নেশা ছুঁড়ে ফেলে বল ধিক ধিক,

দুষ্ট বন্ধু না বল তোমার চারিদিক ।

সন্ধ্যার আগে ঘরে ফির ওগো সোনাধন,

খাতা কলম বই হাতে পড়ায় দাও মন।

লেখা পড়া শিখে তুমি হও জাতির মান

গরুজনে যাহা বলে গাও সেই গান।

তুমি আলো, তুমি বল আগামীর জয়,

সৎ পথে থাক তুমি নাহি কর ভয় !

গরুজনে যাহা বলে সেই শিক্ষা নাও

যদি তুমি আলোকিত মানুষ হতে চাও।

---------------------------------------

স্বাধীন নিশান

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

স্বাধীন বাংলা সোনার দেশ, সব রকমে ভালো,

একাত্তরের মুক্তি যুদ্ধ লাল সবুজের আলো।

শেখ মুজিব জাতির পিতা মুক্তি যুদ্ধের প্রাণ,

লক্ষ শহীদের রক্তে লেখা সোনার বাংলা গান।.

কৃষক শ্রমিক দিন মজুর অসীম আকাশ নীল,

নদী -নালা -খাল বিল উড়ে মুক্ত চিল

এই দেশেতে বন্ধন মালা হিন্দু -বৌদ্ধ -খ্রীষ্টান,

শাখে শাখে ফুল ফোটে মুমিন- মুসলমান ।

আলবদর –আলসামস- রাজাকার কালো,

দেশদ্রোহী সে তো তেতো ঘৃণা করে চলো।

আমরা সবে বীর বাঙালি সত্যের বাহু বল,

আসুক বাধা আসুক ঝড় ধরবো জাতি হাল।

জাতির হাতে স্বাধীন নিশান রক্তে তুমি পেলে

জাতির পিতা বজ্র কন্ঠে ডাক যখন দিলে।

লক্ষ শহীদের রক্তে লেখা সোনার বাংলা গান।.

শেখ মুজিব জাতির পিতা মুক্তি যুদ্ধের প্রাণ ।

----------------------------------------------

আমরা যে ভোটার

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

আমরা যে ভোটার !

আমাদের ভোটাধিকার ফিরে দাও না কেন ?

আমাদের কেন বঞ্চিত করো তাড়িয়ে ?

কেন এত ছেলে খেলা করো গণতন্ত্রের নামে ?

স্বাধীনতার দোহাই আর কত দিবে ?

স্বৈরতন্ত্রের হ্যাঁ না আর কতো ?

স্বাধীনতার পতাকা পেয়েছি, অধিকার পাইনি এখনো

তোমরাই তো বল, আমরা ক্ষমতার উৎস !

এই শ্লোগানে শ্লোগানে আর কত ?

তোমাদের স্বৈরতন্ত্রের গণতন্ত্র

তোমাদের হ্যাঁ না ভোটের গণতন্ত্র

আমাদের করেছে জ্বলে পুড়ে ছাঁই

আমাদের কান্ডারী আমরা বেছে নিবো

সে অধিকার ফিরে দাও, সে অধিকার দিয়ে দাও

আমরা যে স্বাধীন মাতৃকার ভোটার।

-----------------------------------------

ক্ষমতার সিড়ি

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

আমরা ক্ষমতার সিড়ি ,

তোমরা আমাদের নিয়ত পদধূলিত করে

মসনদে বসে যাও, আমাদের ভুলে যাও

পায়ের প্রতিটি আঘাত, আমাদের বুকে পিঠে

রক্ত ক্ষরণের ছোপ ছোপ দাগ !

ক্ষতবিক্ষত চিহ্নগুলো নিরন্তর কাঁদে

তোমাদের পদধূলি ধন্য -

ক্ষমতা মসনদে সযত্নে আছে  আমাদের ক্ষতগুলো

মুখ চেপে রাখতে চাও পৃথিবীর কাছে

এ বুকে শুনতে পাই জুলুম অত্যাচারের পদধ্বনি

তবু আমরা ক্ষমতার সিঁড়ি

মূল্যহীন, চিরকাল মূল্যহীন তোমাদের কাছে

তোমাদের এই নিষ্ঠুর পদাঘাত

একদিন হবে  অপমান, অপদস্থ,পদস্খলন

-----------------------------------------------

ঈমানের প্রদীপ জ্বলুক

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

ঈমানের প্রদীপ জ্বলুক, এ প্রাণে আসুক বৈশাখ,

সত্যের আগুনে মিথ্যেরা নিশ্চিহ্ন হয় যাক।

মুনাফিকেরা নিয়েছে আজ ঈমানের ছদ্মবেশ,

কেন এতো বাতিলের প্রাচুর্যে ভরা দেশ ?

যে দেশে মুমিন আছে, মুসলমান আছে জানি,

সে দেশে কেন দুর্ণীতি জুলুম অত্যাচার রাহাজানি

লু্টেরাজে অবরুদ্ধ মুক্তিহীন অবাদ সন্ত্রাসে !

যে মসজিদে আযানে ধ্বনি ভেসে আসে

পথে ঘাটে মুমিন মসলমানের পদধ্বনি শুনি

সত্যেকে নিহত করে কে আসে উজ্জ্বল আরুণি ?

দুনিয়ার কোন মোহে আজ অসহ্য আবেগে,

মুমিনেরা হারিয়েছে পথ রাত্রির কালো মেঘে।

যে মুসলমানের হাতে ছিল সূর্য্ বিজয়ের পতাকা,

আজ কেন মুক্তির প্রচ্ছদ অশুরের চাঁদরে ঢাকা ?

ঈমানের প্রদীপ জ্বলুক, এ প্রাণে আসুক বৈশাখ,

সত্যের আগুনে মিথ্যেরা নিশ্চিহ্ন হয় যাক।

----------------------------------------------

উদ্দাম অধিনায়ক

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

অন্ধকার কেটে সোনালী সূর্য্ উদিত হোক,

যুদ্ধ রণে ফিরে আসুক উদ্দাম অধিনায়ক।

দুর্ণীতিবাজদে উৎসব দিন ! জুলুমে ভরপুর

মুক্তির উৎকণ্ঠায় অস্থির দুপুর-

ন্যায়নীতিবোধ সুপ্ত নিভৃত ক্লান্ত - এ দূর্দি্ন!

কবে আসবে সে শুভক্ষণ ?

কে মশাল জ্বালাবে পথে প্রান্তরে দূরন্ত যৌবন্

তার প্রতীক্ষায় আছি হে উদ্দাম অধিনায়ক।

শুনেছি তুমি সেই কান্ডারী, তুমি সেই সততা !

তুমি সেই মুক্তির প্রসন্নতা

বজ্র হুঙ্কারে এ দুর্ণীতিকে স্ব-মূলে রোধ করো,

হে উদ্দাম অধিনায়ক ! জানি হে তুমি পারো।

সত্যের বসন্ত ফিরে দাও নব নব ঊষায়

আসুক ফিরে মুক্তি লাল সবুজের পতাকায়।

---------------------------------------------

জুলুমের চাবুক

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

এ প্রাণে সংঘাত ! চারিদিকে জুলুমের চাবুক!

এখানে নিশ্চিহ্ন ন্যায়নীতিবোধ সমৃদ্ধ বুক।

যে মুক্তির জন্য রক্ত ঝরেছে যুগ যুগ ধরে,

সে রক্ত নিভৃতে বয়ে যায় বঙ্গোপসাগরে।

মুক্তিকামী প্রাণে প্রাণে এখন রক্ত ঝড় !

দেশদ্রোহীরা নেচে গেয়ে দেয় হুঙ্কার

কান্ডারীর বুকে হিংসা বিদ্বেষ হানাহানি-

লুটেরাজ, চোরদের মাখামাখি-কানাকানি।

কোথাও নেই মুক্তির পাঞ্জেরী,

কোথাও নেই দেশপ্রেমিক দিশারী !

স্বাধীন মাটিতে এখন রক্ত প্রসব !

হুজুগে মাতাল, বেতাল গুজব ।

প্রাণে প্রাণে চিৎকার ! প্রাণে প্রাণে ধিক ধিক !

তবু ওরা জুলুম অত্যাচারের ঠিক ঠিক !

এ প্রাণে সংঘাত ! চারিদিকে জুলুমের চাবুক!

এখানে নিশ্চিহ্ন ন্যায়নীতিবোধ সমৃদ্ধ বুক।

--------------------------------------

সেই মাটির প্রেম

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং

******************************

এই গ্রাম, এই মাঠ সবুজ ছোঁয়া মাটি,

কত না ছিল যৌবন দীপ্ত পরিপাটি।

কৃষাণ- কৃষাণীর ঘামে ভেজা ফসলের ঢেউ,

কত না ফুলে ফলে ভরা রবি শস্য লাউ ।

বিষাক্ত কালো ধোঁয়া নগরের উত্থানে।

সেই ঐতিহ্যের কথা কয় কানে কানে

স্মৃতি হয়ে ভেসে ওঠে গোলা ভরা ধান,

হাস মুরগি গরু ছাগল জারি সারি ভাটিয়ালী গান ।

শরীরে জেগে ওঠা কাঁদা মাটি ধূলো-বালি

সেই মাটির প্রেম, সেই আলিঙ্গন কি করে ভুলি ?

আমি যে গ্রামের ছেলে, এখানেই পূর্বসূরীর কবর

এখানেই যেতে হবে, সে কি আছে খবর ?

যেখানে তরুলতা ঘেরা সবুজ শ্যামল মাটি,

যেখানে প্রাণের অমৃত বন্ধন বিশুদ্ধ খাটি !

সেই মাটিতেই  প্রেমকে সযত্নে রেখেছি

ফিরে এসো, তোমার খুঁজেই পথ চলেছি –

Monday, July 17, 2023

শত অপমান ভুলে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-০৭-২৩ ইং

******************************

শত অপমান ভুলে গেয়েছি তোমার গান,

শুধু চেয়েছি তবু যদি হয় অহংকার অবসান।

ভালবেসেছি এইটুকুই রবে পরিচয়,

অন্তরে গেঁথেছি ব্যাথা লুকায়ে রয়।

জানি বলবে না ভালবাস, দিবে না পরিচয় !

তবু যদি অহংকার অবসান হয় ।

হয়তো শুধু গেয়ে যাব গান, বলে যাব কথা

হয়তো পরাজয় হবে,হয়তো মিছে আকুলতা।

তবু ভালবেসেছিলাম শুধু

একটু বিজয়রের আশায়

যদি অহংকার পরাজিত হয়!

কিন্তু না, এ বুকের ভালবাসা শুধু তব ফাঁসি !

কভূ ছোঁলে না, কভূ বুঝলে না এ হৃদয়ে আসি।

শত অপমান ভুলে গেয়েছি তোমার গান,

শুধু চেয়েছি তবু যদি হয় অহংকার অবসান।

----------------------------------------------

এ ক্ষমতা নহে গো ক্ষমতা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-০৭-২৩ ইং

******************************

এ ক্ষমতা নহে গো ক্ষমতা ওহে বন্ধু !

দূর্গমগিরি দিতে হবে পারি বিষাদ- সিন্ধু।

এ পথ চলা হবে শেষ চলার শেষে

কি পেলে হে বন্ধু অবশেষে ?

এ নহে গো ক্ষণিকের আলাপন

এ যে মুক্তির ডাক, মুক্তির পরশন।

কি লাভ হবে ক্ষমতাবান পরিচয়ে?

যদি নাও ‍তুমি সত্যবান হৃদয়ে হৃদয়ে।

আজ হয়তো তুমি দুর্বার- বাহুবল

আজ হয়তো তুমি দূরন্ত কোলাহল

সেদিন দূরে নয় ব্যথিত প্রাণে

কান্নার সুর উঠবে বেজে গানে গানে।

সেদিন অজস্র পরাজয় করবে অপমান

এ নহে গো ক্ষণিকের আলাপন

এ ক্ষমতা নহে গো ক্ষমতা ওহে বন্ধু !

দূর্গমগিরি দিতে হবে পারি বিষাদ- সিন্ধু।

----------------------------------------

সুদের টাকা , ঘুষের টাকা

 


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-০৭-২৩ ইং

******************************

সুদের টাকা ঘুষের টাকা ,কোন ঘরের বৌ তুমি ?

অবৈধ প্রণয় করে কোন সন্তান আনছো ভূমি!

 

জামাই তোমার দুস্যু ডাকাত ওগো কপাল পোড়া,

কাল হাশরে অগ্নি হবে নাই তো কোন ছাড়া।

সব ভুলে  সাঁঝের প্রদীপ চাইবে বেঁকে বেঁকে

দৃষ্টি তোমার আঁধার হবে বুকটা কেঁপে কেঁপে !

 

যে সন্তান জন্ম দিলে জগৎ সংসার সুখে

কেউ রবে না বিপদ দিনে রবে শুন্য বুকে।

এই যে তোমার অর্থ্ -বৈভব- অযূত মণিহার,

সুদ বলো, ঘুষ বলো দিবে না কভূ ছাড় !

 

এই যে এতো খাই খাই. নয়তো তোমার ভাই

সুদের টাকা, ঘুষের টাকা কিছুই সঙ্গে নাই।

---------------------------------------------

মূল্যায়ন করেছি বলেই

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৭-০৭-২৩ ইং

******************************

মূল্যায়ন করেছি বলেই তুমি আজ পদ্মফুল,

ভালবেসেছি বলেই তুমি ধরেছো শত ভুল।

যে তুমি ছিলে পৃথিবীর ক্রন্দন

সে তুমি এখন বনলতা সেন !

মূল্যায়ন করেছি বলেই তুমি আজ বুকের আগুন !

ভালবেসেছি বলেই তুমি বসন্তের ফাগুন।

তুমি তিতা নিম, খুন কাটা ঘায়ে নুন।

আজ যে তুমি ফুলকুঁড়ি

সে তো আমারই হাত ধরি,

তোমার শাখে শাখে প্রেমের যে পলাশ শিমুল,

মূল্যায়ন করেছি বলেই অহংকারিনী হয়েছো বিপুল।

এখন তুমি বনলতা সেন- তরুপুরী

হৃদয়ে হৃদয়ে ফুলঝুরি—

ভালবাসার ফুলে

এতো দম্ভ নিয়ে তুমি না অবার পথ ভুলে !!

--------------------------------------------