Saturday, August 5, 2023

এতো চঞ্চল কেন হে দুঃখ

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৮-২৩ ইং

**************************

তুমি এতো চঞ্চল কেন হে দুঃখ !

কেন শান্ত বুকে এতো উত্তাল ঢেউ ?

ঘাম ঝরা রক্ত দিয়ে কিনেছি যে সুখ,

হে দুঃখ, সেখানে তুমি তো নও কেউ।

 

তবে কেন সুখ নাহি পায় সুখ  

সবাই কেন আড় চোখে চায়

বলতে কি পারো হে শত দুঃখ !

জীবন তো দিয়েছি বিলায়- এ বসূধায় ।

 

কেন হিংসেরা নিতে চায় কেড়ে,

সুখ নাহি চায় , সুখ নাহি চায় ।

আমার সুখ সইতে না পেরে

আত্মঘাতী হয়ে মরে যায়, মরে যায় !

তুমি এতো চঞ্চল কেন হে দুঃখ !

সুখ বুঝি সুখ নাহি পায়- এ বসূধায়।

----------------------------------

তুমি যে মৃত্যুঞ্জয়ী দিবাকর

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৮-২৩ ইং

**************************

কত রক্ত ঝরে আজ- কত রক্ত রক্ত ঝরে,

সেদিনের রক্তস্মাত বান চিত চমকে আবার !

জাতি হারিয়েছে পথ, হারিয়েছে দিপালী.

কত রক্ত ঝরে আজ- কত খোঁজে বাঙালি।

সে তুমি কান্ডারী, কি উচ্ছাস ভরে.

ছুটেছিলে কল্লোলি, ঘূর্ণি তুফান হারাবার !

সে তুমি !

অমর কবিতা রচেছিলে সোনার বাংলার ।

লক্ষ শহীদের রক্তে এনেছিলে নব কলেবরে

লাল-সবুজের মুক্ত নিশান বিশ্ব প্রান্তরে।

সে তুমি জ্যোৎনায় হেরি রাত্রির অন্ধকার,

ঘাতকের বুলেটে ভেঙ্গে চূড়ে-চূড়মার

শত স্বপ্নের বাতিঘর !

তবু তুমি আছো এ বাঙালির হৃদয় সংসার

রক্তে পাওয়া লাল-সবুজের সমাহার !!

তুমি যে মৃত্যুঞ্জয়ী  দিবাকর !

শেখ মুজিবর রহমান, নিঃশেষ হবে না

কালজয়ী রক্ত তোমার-----

------------------------------------------

সভ্যতার কান্না শুনি ‘

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৮-২৩ ইং

**************************

এ প্রজন্ম সভ্যতা ভুলে পড়ে আছে নদীকূলে,

প্রযুক্তির অগ্রাসনে হেলে দোলে ভাঙা তীরে

সভ্যতার তরুতলে অসভ্যতার ডানা মেলে

যৌবনের দূরন্ত পাতাগুলো কাঁপিছে সমীরে।

পর্ণ্‘গ্রাফি বয়ে চলে তরঙ্গ নদীর বাঁকে বাঁকে,

রাত্রি নিথীতে চুপি চুপি লুকোচুরি ফাঁকে ফাঁকে।

ইন্টারনেট, ্মার্ট্ ফোন হাতে লয়ে ঘরে যায়

কি করে ছেলে মেয়ে লুকায়ে কোথায় !

সভ্যতার কান্না শুনি আঁখি দুটি ঢল ঢল

প্রযুক্তি করেছে গ্রাস, বুঁনিছে নগ্ন জাল।

শহর গঞ্জ মেঠো পথ দিয়া

ছেলে মেয়ে হেলে দোলে নির্লজ্জ চলিয়া –

প্রযুক্তির যুগে অসভ্যতা উঠেছে জাগিয়া

সভ্যতার কন্না শুনি আজিকায় আসিয়া।

চারিদিকে ধ্বংসের ফাঁদ ইন্টারনেট মোবাইলে—

এ প্রজন্ম হারিয়েছে পথ অসভ্য কোলাহলে।

---------------------------------------------

Friday, August 4, 2023

দারুণ শ্রাবণ মাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া ,গাজীপুর

তারিখঃ ০৪-০৮-২৩ ইং

************************************

সাগর থৈ থৈ মুসল ধারা দারুণ শ্রাবণ মাস।

চারিদিকে কদম ড্রাগন হরেক ফুলের ত্রাস।

বুক উঁচিয়ে নদীর জলে জেলের সারা রাত,

মাছ ধরে সে দুঃখ ঢাকে কামায় দু’হাত ।

ঝড় উঠে ওই বিজলী আলোয় গগণ চু্ম্বন,

তাই না দেখে হৃদয় ঘরে উঠে কম্পন।

পীচ ঢালা রাজ পথের নাই তো কোন দাম,

কাঁদা মাটি -নোংরা পানি -জীবন সংগ্রাম।

জলের নৌকা ডাঙ্গায় ভাসে এইতো পরিনাম,

মশার দলে  দখল করে ডেঙ্গু শিরোনাম

তৈ তৈ রাস্তার জলে দারুণ শ্রাবণ মাস,

নদী দখল , খাল দখল -দস্যুর পৌষমাস।

বৃষ্টির ধারা শ্রাবণ মাসে জাতির সর্বনাশ !

ড্রেন নাই, খাল নাই বন্যার উল্লাস।

শ্রাবণ মাস আসার পরে ভাঙলে বিশ্বাস।

নদী ভরাট, খাল ভরাট, আমার চৈত্রমাস।

-----------------------------------------


হোন্ডা নামক এক গুন্ডা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া ,গাজীপুর

তারিখঃ ০৪-০৮-২৩ ইং

************************************

চারিদিকে এখন হোন্ডা নামক এক গুন্ডা,

পথে পথে দূরন্ত গতিতে দেয় মুগুর ডান্ডা।

কিছু কিছু উড়ন্ত যুবক গুন্ডা- পান্ডা

দুমড়ে মুছড়ে আপনার জীবন করে ঠান্ডা।

কে কার কাছে করবে নালিশ,

নিশ্চুপ নিথর পথের রাজা পুলিশ!

যুবত- যুবতী করে কি এইসব কান্ড !

দেখে মনে হয় আইনে নেই কোন দন্ড।

নিষিদ্ধ পল্লী যেন পথ ঘাটের হোন্ডা,

বুকে পিঠে মারে শুধু পতিতার ডান্ডা।

কি সব নোংরামি !

মনে হয় বাসরের স্ত্রী- স্বামী ।

চারিদিকে এখন হোন্ডা নামক এক গুন্ডা,

পথে পথে দূরন্ত গতিতে দেয় মুগুর ডান্ডা।

রক্ত ঝরে -প্রাণ ঝরে- আগামীর স্তম্ভ

হোন্ডা নামক গুন্ডায় জাতি আজ হতভম্ব।

এক ঝাঁক- গুন্ডা -পান্ডা –সন্ডা- ভন্ডা.

নিষিদ্ধ পল্লী গড়েছে দুরন্ত গতির হোন্ডা।

-----------------------------------------

 

নিজেই হলে শিরোনাম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া ,গাজীপুর

তারিখঃ ০৪-০৮-২৩ ইং

************************************

কত যে খোঁজেছি তোমায় এই পৃথিবীর বুকে,

জানি না কোন ভুবনে রচিছো কবিতা সুখে।

কত যে লিখেছিলে তুমি গল্পের উর্ধ্ব নাম

আজ তুমি নিজেই হলে পত্রিকার শিরোনাম

এই ক্ষণিকের ধরাধাম !

এইভাবে চলে যাবে ভাবিনি তো কভূ !

তবু যেতে হয় তবু ডাক দেয় অবিনশ্বর প্রভূ।

তারই অসীম কৃপায় তুমি এসেছিলে,

এই ধরার আলো হয়ে, আবার চলেও গেলে

ভুলতে চাইলেও যায় না ভুলা সেইসব কথা,

হৃদয় দপর্ণে ভেসে উঠে স্মৃতিময় সবপতা।

তুমি এসেছিলে আলোকিত সমাাজের জন্য

তুমি লিখেছিলে শিরোনাম, তুমি ছিলে অগ্রগণ্য।

আজ তুমি নিজেই হলে শিরোনাম

তোমার দপর্ণেই তুমি বেঁচে থাকবে ধরাধাম।

রেখে যাওয়া হীরা -মণিমুক্তার ঝলক নিয়ে,

পৃথিবী সাজাবো নব সাজে তোমারই হয়ে।

--------------------------------------------

নাই তো তুমি তবুও আছো


চৌদিকে কাঁদছে শোন বৃদ্ধ -যুবক -শিশু,

কাঁদছে যে সব তরুলতা জীবজন্তু পশু !

নাই তো তুমি তবুও আছো এই ধরারই বুকে,

তোমার ছবি অন্তর প্রেমে সদা হাস্য মুখে।

হারিয়ে তোমায় ব্যাকুল ধরা বিরহ ব্যাথার গানে,

প্রভূর ডাকে আজ যে তুমি অনন্তের পথ পানে।

নাই তো তুমি তবু আছো গাজীপুর দর্পনে,

করতোয়ায় প্রেসক্লাবকে কত আয়োজনে।

সৃজন তোমার রাখবে মনে ভুবন উল্লাসে,

তুমিই আলো আঁধার মশাল এই নশ্বর এসে।

তোমার মত মানবিক করে যারা কাজ,

মৃত্যু তাদের নাই তো কভূ এই ধরার মাঝ।

তুমিই ছিলে জগৎ প্রেম মানবতার ছায়া,

প্রভূ যেন করে তোমায় করুণা রহম দয়া।

--------------------------------------


কলমে - মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া ,গাজীপুর

তারিখঃ ০৪-০৮-২৩ ইং

উৎসর্গ্ঃ Monjur Hossain Milon,

(সভাপতি গাজীপুর প্রেসক্লাব)

*******************************************

যে মানুষ ছিল বিশ্বের মুক্তি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৮-২৩ ইং

**************************

একদা সোনালী দিন ছিল অন্তর পাড়ায়,

মানুষে মানুষে ছিল প্রেম ভালবাসাা ধরায়।

আজিকায় বিষাক্ত কাঁটা ছড়িয়ে ছিঁটিয়ে

ক্ষত বিক্ষত করেছে বিশ্ব হিংসের কবিতায়।

মানুষ আর গাই না গান অমৃতের সুরে সুরে

বুকে বিঁধায় হিংসের তরবারি চারিদিকে ঘুরে।

যে মানুষ ছিল মানবতার উপমা বিশ্ব জুড়ে

আজ সেখানে জলশুন্য বালুকণা যায় উড়ে।

দিবা- যামী চোরাবালি গ্রাস করে

একে একে হৃদয় যায় পুড়ে !

যে মানুষ ছিল ফুলপরি, পুস্পিত গোলাপ,

আজ প্রাণে প্রাণে যতসব অশূরের সংলাপ।

মানবতা চলেগেছে হৃদয় ছেড়ে,

দিগন্ত পেরিয়ে দূরে- বহুদূরে—

ভাসে সেই সোনালী অতীত, দুই চোখ জুড়ে

যে মানুষ ছিল বিশ্বের মুক্তি,

সেখানে চিতার অনল যাচ্ছে পুড়ে পুড়ে।

-------------------------------------------------

বৈষম্যের দাবানল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৪-০৮-২৩ ইং

**************************

বৈষম্যের দাবানলে আজ অবরুদ্ধ-দমবদ্ধ,

এই বাংলার স্বাধীন শিবিরে-

স্বাধীন তুব স্বাধীনতা করতে পারি না উচ্চারণ,

মুক্তির মতো শব্দ নেই কোন

অধিকার নামক কোন কবিতা গল্প নেই

স্বাধীন বাংলার কবি সাহিত্যিকের কাব্যে

এখানে জোড় জুলুম অত্যাচর অবিচার

এখানে লুটেরাজ চোর বাটপার

এখনো রাস্তায় অন্নহীন বস্ত্রহীন কোটি কোটি বেকার

শ্রমিক- মালিকের সংঘাত!

সরকারী-বেসরকারীর বিস্তর বৈষম্য

এখানে চোরেরা পূর্ণি চাঁদ, সোনালী উষা, ফুলকলি

কোন হিসাব মিলাতে পারি না

বৈষম্যের দাবানলে জ্বলে পুড়ে ছাঁই হয়েগেছে

কবিতার পাতা, কবির কলম !

স্বাধীনতার অংক, মুক্তির গল্প

লক্ষ শহীদের রক্তে ভেসে গেছে গঙ্গায়।

স্বাধীনতা এখন ইতিহসা, মুক্তি এখন পরিহাস !

বৈষম্য স্বাধীন বাংলার রাজহাঁস।

-----------------------------------------

Thursday, August 3, 2023

যেখানে তুমি হবে মহাকবি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৩-৮-২৩ ইং

****************************

সাম্যের দ্বার খুলে দাও হে মানব সন্তান,

অতি নম্র ভদ্র হও এই পৃথিবীর উদ্যান।

বিনয় দেখাও ছোট বড় সব প্রাণ,

অহংকার ভুলে গিয়ে হও মহত্বের ঘ্রাণ !

যেন তুমি হতে পারো স্বপ্নের কবিতা,

যেন তুমি হতে পারো কবিতার প্রণেতা।

যে কবিতায় লেখা হবে মানবতার গান

যেখানে তুমি হবে পৃথিবীর কল্যাণ।

সেখানেই কবিতার চরনে চরনে

চির সাম্যের রবি গ্রহ -তারা –চাঁদ

প্রেমের তরঙ্গে মুছে দাও নিখিলের অবসাদ।

যেখানে তুমি হবে মানবতার মহাকবি,

সেখানে যুদ্ধ বিজয়ের অমর তরবারি

তুমি এক যোদ্ধার প্রতিচ্ছবি।

তুমি মানবিক সাহিত্যের অতুল্য মহারাজ,

দিতে হবে পারি দূর্গমগিরি দিবা কিংবা সাঁঝ।

--------------------------------------

পরকিয়ার উদ্যানে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৩-০৮-২০২৩ ইং

*********************

পরকিয়ার উদ্যানে কত সূরভী-নন্দিনী,

স্বামীর প্রেম ভেঙ্গে ছুটেছে তরঙ্গ তটনী।

পর নরে আসক্ত গভীর রজনী গোপনে,

নরও পর নারীতে রোমাঞ্চিত ফুলবনে।

সুখের সংসার বিরহে কাতরা গৃহ চূড়ে,

সন্তান পিতা হারা, মাতা হারা- জ্বলে পুড়ে।

প্রেম ভালবাসার কণাগুলো অশ্রুজলে

বিরহের কবিতা রচে রক্তমাখা আঁচলে।

স্বর্গিয় সুখ নাহি আসে ফিরে সংসার মূলে,

পরকিয়ার উদ্যানে নষ্ট চরিত্রেরা দলে দলে

আমোদ- প্রমোদে মৃত্যুর বিষ পানে

নগ্ন শরীরে প্রকাশ্যে- গোপনে-

নিষিদ্ধ বন্ধনে চারিদিকে কত শত দুঃখে,

পৃথিবী অশ্রুজলে পরকিয়ার বিরহ শোকে।

------------------------------------

প্রজন্মের হাত দু’টি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৩-০৮-২০২৩ ইং

*********************

এনালক দিন নেই, চারিদিকে ডিজিটাল চাহনী,

হাতের মুঠোয় পৃথিবী রচিছে চমকিত কাহিনী।

ক্ষত বিক্ষত করে যাচ্ছে প্রজন্মের হাত দু’টি,

ভঙ্গুর করে দিচ্ছে সোনালী স্বপ্নের কোমল শিশুটি।

আগামী প্রজন্ম এখন ডিজিটাল ঠোঁটে দেয় চুম্বন,

হৃদয় হারায়ে মোবাইলে খোঁজে প্রেমের মূলধন।

বন্ধন নেই বলে ভবিষ্যৎপ্রজন্ম মুক্তি শিখেনি

প্রাণে প্রাণে জীবন যুদ্ধের দামামা বাজেনি—

শিশুরা মোবাইলে মোবাইলে -বিভক্ত –আসক্ত!

ভালবাসা নেই, চারিদিকে ধবংসেরা বিপুল শক্ত।

আগামী প্রজন্মমেরা এখনো কোমলমতি প্রাণ

সহজ সরল—

যদি আলো দাও এখনো খোঁজে পাবে কাঙ্খিত ফল।

হে জাতি, হে অভিবাবক,

সময় ফুরালে পথ খোঁজে পাবে না, মুক্তিও আসবে না

শিশুর হাত হতে মোইল নিয়ে নাও

আগামী প্রজন্ম হবে সোনালী সূর্যের মতো চিরচেনা।

-----------------------------------------------

 

Tuesday, August 1, 2023

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-০৮-২০২৩ ইং

*********************

গণতন্ত্রের ধ্বনি তুলে হচ্ছে পুকুর চুরি,

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে অংকে ভুল করি।

বন্দুক নলে চেয়ারে বসে বয়ষ এখন ষোল.

ভুঁতের মুখে রাম রাম কান্ডটা কি হলো !

গণতন্ত্র, গণতন্ত্র, স্বৈরাচারের তরে

এদিক দিয়ে আমজনতা অনল শিখায় পুড়ে।

কিসব কথা বলছো তুমি স্বাধীন দেশটাকে,

ক্ষমতা লোভে স্বৈরতন্ত্র তোমার পাশে থাকে।

দেখছি আমি দেশদ্রোহীরা বন্দুক নলে চলো।

দেখছি আমি আলোর নীচে পূর্ণ্ সে কালো

স্বৈরতন্ত্রের স্কুলে গিয়ে অংকে ভুল করি,

এদিক দিয়ে আমজনতা তারই কবিতা পড়ি।

পুড়িয়ে দিলো দেশটা আমার, পুড়িয়ে দিলো চোখ,

রক্তে পাওয়া স্বাধীনতা গণতন্ত্রের হউক।

--------------------------------------