Wednesday, May 14, 2025

ঠুনকো কোন কিছু জন্যই

 

ঠুনকো কোন কিছু জন্যই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

---------------------------------

মানব সভ্যতা দূরে রেখে ধূসর দীপের কাছে তুমি,

কেমন যেন অসহিষ্ণু- বর্ব্র- হিংস্র হয়ে উঠছো ভূমি।

 

পৃথিবী এখন রক্তাক্ত উত্তাল মৃত্যুপুরি ভয়ঙ্কর স্থান!

দিকে দিকে জীবন্ত লাশের অনল শ্মশান-গোরস্থান।

সহমর্মিতা প্রেম ভালবাসা ধীরে ধীরে পড়েছে খসে,

ঠুনকো কোন কিছু জন্যই খুনের পরোয়ানা ধেয়ে আসে ।

 

এর চেয়ে নির্ম্ম নিষ্ঠুরতা সত্য যুগের পরে কেউ দেখেনি,

স্বাধীন মাতৃকার বুকে এখন যা চলছে- তা ভাবিনি !

তীব্র প্রতিশোধের নেশায় নেশায় হিংস্র হচ্ছে আরো-

হিংসা-বিদ্বেষের দাবানলে ইজ্জত রক্ষা পাচ্ছে না কারো।

 

রক্ত যেন রক্তের প্রদীপ নিভিয়ে দিচ্ছে মব উৎসবে,

আবার যেন অন্ধকার যুগে ছুটেছি ক্ষমতার প্রভাবে।

জানি না, মানবতার মুখ কোন অসভ্যার পিছনে

লুকায়ে আছে ধূসর ছায়ায় এই পৃথিবীর উদ্যানে।

 

এই ধূসর মানব সভ্যতা কে রচেছে, আহা,

যম দূতের মতো নির্দয় নিষ্ঠুর-যা দেখেনি কভূ তাহা।

ঠুনকো কোন কিছু জন্যই প্রাণ মানুষ  হারায় এখন,

মানুষ আর মানুষ কই, পশুর পশুত্ত্বরে ডেকেছে যখন।

-------------------------------------------------------

 

 

আজ জিজ্ঞাসা অযূত

 

আজ জিজ্ঞাসা অযূত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

---------------------------------

আজ জনগণ তৃপ্তিহীন তিক্ত বক্ষপুটে,

একখানি চিঠি দিতে চায় শাসকের তল্লাটে!

 

সালাম, সালাম, হে কান্ডারী, হে রাজ্যপতি,

দিয়েছিলাম একখানি স্বাধীন পতাকার জ্যোতি!

আজ জিজ্ঞাসা অযূত অপার বজ্র কণ্ঠে ডাকি,

স্বপ্নের গণতন্ত্র কেন মরিতেছে রক্ত-ধুম্র- আঁখি?

 

জনতার বুকে বুকে নিরাশার দীর্ঘশ্বাস শুধু

ফুলে ফুলে কেন স্বৈরাচার-ফ্যাসিষ্টদের মধু?

বৈষম্য-অত্যাচার- নিপীড়ন- দিকে দিকে নিন্দ্রাহীন শশী,

রাত্রির আঁধারে শুভ্রতা গ্রাসিয়াছে রাক্ষস-রাক্ষসী!

 

দুষ্টের অনাদি বীর্য্ রহিয়াছে জেগে সিংহাসনে,

চোর -ডাকাত –দস্যু মাতিয়াছে লুটতরাজ অগ্রাসনে,

রক্ত ঝরা স্বাধীনতায় ভূত প্রেত আজ যাইতেছে দেখা,

মুক্তির অলো নিভিতেছে আঁধার পথে পথে একা।

 

কোথায় অসস্প্রদায়িক চেতনার ঐতিহ্য-গড়িমা?

সুষম বন্টন কি আছে শৌর্য্ সাম্রাজ্যের সীমা?

যে শহীদের রক্ত ছিল অকলঙ্ক মুক্তির বিভা,

আজ জিজ্ঞাসা অযূত কে ডুবাইল গৌরবের দিবা!

 

হে শুনো, লাল-সবুজকে ধরিয়াছে বিচ্ছেদের নিশা,

জনতা শেষ ! এখনো জাতির মিটে নাই স্বাধীনতার তৃষা।

------------------------------------------------

 

শেষ চিঠি খানি

 

শেষ চিঠি খানি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

----------------------------------

মৃত্যুর আগে শহীদের রক্তে লেখা শেষ চিঠি খানি,

জাতির হাতে দিয়েগেছে লাল-সবুজকে বুকে টানি।

 

বলেগেছে সম্ভ্রম হারা মায়ের কথা এই ধরণীরে-

মুক্তির জন্য কত অশ্রু শুকিয়েছে শ্মশান-তিমিরে।

লোলুপ নয়ন মেলি দেখিয়াছে রূপসী বাংলার শোভা,

আপন রক্তকে করিয়াছে লাল-সবুজের মনোলোভা!

 

বলেগেছে কালো যাদুর সাপ এখনো ফণা দিয়া,

স্বাধীন বাংলার অঙ্গকে যাইতেছে-আলিঙ্গিয়া।

শুষে নিতে চাইছে স্বাধীনতার তামরস-মধু,

শেষ চিঠি খানি পড়িও ,হে জাতির বর- কন্য-বধূ।

 

মুক্তিযুদ্ধের এই পতাকা দিয়েগেলাম তোমার হাতে,

লক্ষ শহীদের রক্ত যেন বৃথা যায় কোন অযুহাতে।

শোষণ মুক্ত -বৈষম্য মুক্ত- চিত্ত রাখিও বক্ষপুটে,

আমি শহীদ মুক্তিযোদ্ধা হইনি কভূ নতশির -এই তটে!!

 

রক্তে লেখা শেষ চিঠি খানি সযন্তে রাখিও অন্তরে,

গেয়ে যেও আমার সোনার বাংলা আলোক-আঁধারে।

-------------------------------------------

 

 

 

আমি উত্তরসূরী এসেছি

 

আমি উত্তরসূরী এসেছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

----------------------------------

আমি ভাসিয়াছি ভাল রূপময়ী স্বাধীন মাতৃকারে,

তাই চাহি না কুহেলির হিমশয্যা অপসারি ধীরে।

 

যেই সুর বেজেছিল রূপসী বাংলায় একাত্তুরের বাঁশি!

সেই সুরে চাই আমি বিজয় উসব আনন্দ- হাসি,

কেহ পারিবেনা মাতাল করিতে ফেনাময় সুরাপাত্র ধরি,

চৈতন্য আমার জাগিয়াছে- এসো হে তুমি শপথ করি।

 

যখন শুনি সোনার বাংলা ,ভুলে যাই বিষের আস্বাদ,

মনে হয় উদ্দ্যামে জাগিছে মোহময় যৌবনের সাধ!

তপ্ত করিয়া তোলে স্থবিরের তুহিন- অধর,

শিরে-উপশিরে নাচিয়া উঠে এক অমৃতের সুর।

 

ধূম-অবগুন্ঠনের অন্ধকারে কে তোরা করিস বয়ান,

কোন অসূর তন্ত্র- মন্ত্রে পারবি না ভাঙ্গিতে সোপান।

আবার উঠিব জাগি রক্তবহ্নি বজ্র ধ্বনি,

লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বাধীন এ মা-ধরনী।

 

চৈতন্য আমার জাগিয়াছে বিদ্রোহী নাশে উগ্রশিখা চিতা,

আমি নবীণ যোদ্ধা কভূ হারিবে না ‍তুমি -হে স্বাধীন মাতা।

আমি উত্তরসূরী এসেছি শহীদ রক্তকে দিতে পাহারা,

হে পূর্ব্সূরী! ভয় নেই, ওরে ভয়ে নেই আমি -উদ্দ্যাম ভয়হারা!

----------------------------------------------------

Tuesday, May 13, 2025

তোমার জমি ভরে গেছে

 

তোমার জমি ভরে গেছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৩-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

 হে কৃষক! তোমার জমি ভরে গেছে আগাছার ঝটলায়,

 সবুজ ফসলের বুকে হানিয়াছে আঘাত বিষাক্ত থাবায়।

 

সোনালী আলো নাহি পায় উর্বর জমি ফসলের বুক,

ওরে- কেন চুপসে আছো ঘরের কোণে অশ্রু ঝরা- দুঃখ!

দিকে দিকে চেয়ে দেখো আঁখি দু’টি মেলে-

সুবজ পাতা ঘিরে আছে কীট পতঙ্গেরা ডানা খুলে!

 

কৃষ্ণ চূড়ায় ধূসর বর্ণ্ গ্রাসিয়াছে লাল-সবুজের ফুলে

হে কৃষক! তুমি তো জাতির মেরুদন্ড সে কি গেছো ভুলে?

তুমি তো নাঙ্গা পায়ে শিমুল পলাশে শহীদ মিনারে-

শহীদের রক্ত স্মানে চৈতন্যের ডাও দাও উঁচু শিরে।

 

তুমি তো লক্ষ শহীদের স্মৃতি সৌধের অতন্ত্র প্রহরী,

তুমি তো সোনার বাংলা গানের অমৃত সুর-বাঁশরী!

দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারা চোখের অশ্রুজল,

অসূর বিনাশের সম্মুখ যোদ্ধা,স্বাধীন মায়ের বাহুবল।

 

হে কৃষক! তোমার জমি ভরে গেছে আগাছা কীট পতঙ্গে,

হাতে নাও- দাও -কাচি -কীট নাশক- এ যুদ্ধের সঙ্গে!

------------------------------------------------

এই সত্যটা বলো

 

এই সত্যটা বলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৩-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

ন্যায় বিচার সে আসুক ফিরে নব সূর্যের আলো,

কোন বৈষম্য করবে না তুমি- এই সত্যটা বলো।

 

হে ন্যায় বিচারক! কোনদিন দেখি নাই শুভ্র চাঁদ,

হে কান্ডারী!তোমায় ঘিরে বুকে বেঁধেছি মুক্তির সাধ।

কে বাম, কে ডান, কে মধ্য পন্থী নহে গো বিবেচ্য বিষয়,

তুমি দেখবে শুধু অপরাধ -গুম- হত্যা-গণহত্যা অতিশয়।

 

গণহত্যা নহে গো ঠুনকো কিছু–মত- পথ ভিন্নতায়,

সবাই অপরাধী বিচারিক এজলাসে স্বাধীন বাংলায়।

আমি চাই দেখি সব গণহত্যার বিচার নিরপেক্ষতায়,

কেউ যেন নাহি পায় ছাড় কালো যাদুর নীল নকশায়।

 

হে বিচারক, সেই সত্যটা বলো কে গণহত্যাকারী প্রতারক!

কে স্বৈরাচার, দেশদ্রোহী, দুর্ণীতিবাজ- বিশ্বাস ঘাতক।

কোন বৈষম্য করো না যেন- হে ন্যায় বিচারক,

ন্যায় বিচার সে আসুক ফিরে নাহি যেন রয় পতালক।

 

গণহত্যাকারী জাতির অভিশাপ! স্বাধীনতা বিরোধী প্রাণ,

রাগ-অনুরাগে কোন দেশদ্রোহী না যেন পায় পরিত্রাণ।

ন্যায় বিচার সে আসুক ফিরে লাল-সবুজের ঐক্যতান,

সে প্রত্যাশায় চেয়ে আছে জাতি বিচারকের সিংহাসন।

-------------------------------------------------

 

গর্তের ইঁদুর

 

গর্তের ইঁদুর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

গর্তের ইঁদুর বেড়িয়েছে আজ বর্ষার থৈ থৈ জলে,

কিন্তু সে জানে না মরণ যে ডাকিছে বৈশাখ কালে।

 

সম্মুখে ভয়ঙ্কর ফাঁদ- বিষাক্ত সাপেরা তুলিছে ফোণা,

পাকড়াও সে হবেই রক্তে লাল এই বাংলার ধূলি কণা।

ইঁদুর যতই দেখুক আকাশের শেষ আলো পশ্চিম মেঘে,

শিকারী বিড়াল ঝল ঝল চোখে আসবেই চিতার বেগে!

 

রাত্রির প্রহর শেষে আবার উঠিবে জাগি সূর্য্ লাল,

ইঁদুর তুমি পালাবে কোথায় সোনালী আলোর ঝল ঝল?

গর্তের ইঁদুর তুমি গর্তে যাও পোকা মাকড় সঙ্গে লয়ে,

কেউ আঘাত হানিবে না পাহাড় পর্ব্ত খুঁড়ে জীবন ক্ষয়ে।

 

ওরে-এখানে লক্ষ শহীদ রক্ত এখনো তরতাজা বেগবান,

তুই ভেসে যাবি আঘাতে আঘাতে প্রত্যয়ী রক্তের প্লাবণ।

তোর নোংরা শরীর যেন না আসে স্বাধীন বাংলার তরে,

ওরে-কণ্ঠে কণ্ঠে-আমার সোনার বাংলা বাজিছে সুরে সুরে।

 

এই স্বাধীন মাতৃকা পবিত্র! স্বাধীনতার সূর্য্ এখানে চির উজ্জ্বল,

হে গর্তের ইঁদুর- তুই জ্বলে পুড়ে ছাঁই হবি- আছিস না দলবল।

----------------------------------------------------

 

 

কালো যাদু

 

কালো যাদু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

চারিদিকে বেজে উঠিছে কালো যাদুর ভয়ঙ্কর স্বর!

যাদু টোনা বানের মন্ত্র টানিতেছে জাতির শেকড়।

 

জ্ঞানী হারিয়েছে বিবেক!নিবোর্ধ্ গাহিছে মুক্তির গান,

নক্ষত্রের আড়ালে লুকিয়ে আছে অভিশপ্ত শয়তান।

ওরে মুক্তি সেনা, ওরে যাত্রি, ওরে মায়ের সন্তান,

কণ্ঠ রোধে কেউ আসিয়াছে দ্বারে দ্বারে-সাবধান!সাবধান!

 

অঙ্কুরের মতো আজ গর্জিছে দেশদ্রোহী মুনাফেক আগে,

ওই তোরা কই! আয় তোরা চক্ষু মেলে রাত্রি নিশিথ জেগে।

এখনো কালো যাদুরা ভয়ঙ্কর চক্ষু মেলে আছে চারিধার,

তার সাথে দোষরও আছে জেগে রাত্রি নিশিথে অণিবার!

 

ভয় নেই !ভয় নেই! সত্যের রবি জ্বলবেই অসীম গগণ,

কালো যাদু টোনা পাকড়াও হবেই লক্ষ শহীদের রক্ত বান।

বীর সেনাদের রক্ত এখনো পদ্মা মেঘনা যমুনা-বঙ্গোপসাগর

উত্তাল ঢেউয়ে চলিছে বয়ে স্বাধীন লাল-সবুজের প্রান্তর।

 

বিপ্লব! বিপ্লবের শব্দ এখনো কানে বাজিছে দুরন্ত কোলাহল,

কোন কালো যাদু -টোনা পারেনি হারাতে জাতির শক্তি বল।

যুদ্ধে পাওয়া বিজয় জাতির অহংকার পৃথিবীর নদী -মাঠ-বন,

ওরে ভাববো না কভূ কালো যাদু টোনার রাত্রি এসেছে কখন!

---------------------------------------------------

 

 

 

সাফ কথা

 

সাফ কথা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

লক্ষ শহীদের রক্তে লেখা সোনার বাংলা গান কবিতা,

এই একাত্তর কভূ মরিবেনা,কভূ ঝরিবেনা সাফ কথা।

 

এই সুর –তাল- লয়- লাল সবুজের অবিনাশী বাণী,

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি এ ধরনী!

কোন অসূর তন্ত্র মন্ত্র ভিন পন্থী আসিবে না কোন কাজ,

বার বার উঠিবে জাগি তরুণ তরুণী চেতনার কারুকাজ!

 

এ মা আমার, এ মা ধর্ম্- বর্ণ্ নির্বিশেষে আমাদের,

আমরা বাঙালি, আমরা বাংলাদেশী এ মোদের অহংকার।

ওরে ভেবেছিলাম তোরা বুঝি গাইবি, তোরা বুঝি বলবি,

তোরা বুঝি সেই পুরোনো সুর শ্লোগান বদলাবি।

 

না না তোরা এখনো সেই রক্তে মাংসে গড়া অসূর -দানব,

স্বাধীন জাতি কভূ মানিবে না তোদের এই নোংরা উৎসব।

এই একাত্তর কভূ মরিবেনা,কভূ ঝরিবেনা সাফ কথা।

দল মত পথ ভিন্ন তবু সম সোনার বাংলা গান কবিতা।

 

একাত্তর প্রশ্নে জাতি ঐক্যবদ্ধ, আমরা আপোষহীন বীর সেনা,

ওরে-যুদ্ধে পাওয়া বিজয় কেতন এই অন্তরে করেছি আলপনা।

ওরে থেমে যা, ছুঁড়ে ফেল তোদের এই কল্পনা,

ওরে শোন সাফ কথা, মুক্তি যুদ্ধই স্বাধীন বাংলার মূল চেতনা।

------------------------------------------------