Tuesday, June 25, 2019

স্বাধীন পতাকার অসনি সংকেত



                                      ------------------------------------কবি মোঃ  আমিনুল এহছান মোল্লা
এ কেমন অনৈতিক দাপুটে হৃঙ্কার!
দেখলেই মনে হয় দূরে কেউ আছে,বহুদূরে,
ক্ষমতার গর্জ্ন ক্রমশই বেড়ে যাচ্ছে অনৈতিক পাড়ায় পাড়ায়
দেখলেই মনে হয় পশ্চাতে কেউ আছে,অন্য কেউ
তুমি এলে মনে হয় শান্তির ভিতরে অশান্তি কেউ!

তোমাকে দেখলেই মনে হয় মানুষের আড়ালে অমানুষ তুমি,
কোন ঘাতকের নিদারুন দোসর তুমি ?
তাকালেই মনে হয় হিংস্র দৃষ্টিতে চেয়ে আছো,
চেঁপে আছো বিষাক্ত নখে নখে বুকের উপরে
অশুরের ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে
দেখলেই মনে হয় তুমি কোনদিন ভালবাসতে আসোনি..

স্বাধীন পতাকা উড়ালে মনে হয় তুমি জাগনি
মায়ের আঁচল তলেও তুমি কোনদিন হাসনি
সীমাহীন দূর্নীতি দেখলে মনে হয় তুমি এসেছো,
ক্ষমতার গন্ধ পেলেই তুমি জেগেছো, রক্তাক্ত করেছো-
হত্যা করেছো গণ মানুষের সব অধিকার!
তুমি টেন্ডারবাজ, চাঁদাবাজ ,ঘুষখোর, সিন্ডিকেটের মহারতি
দেখলেই মনে হয় তুমি কোনদিন জাতির হতে আসোনি ।

তোমাকে দেখলেই মনে হয় দূরে কেউ আছে,বহুদূরে,
তোমাকে দেখলেই মনে হয় তুমি দোসরের হাল ধরে ।
আসলে তুমি এক ”স্বাধীন পতাকার অসনি সংকেত”!!

---------------------------------------25-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


অপেক্ষায় আছি



                                      -------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক অনুভূতির ব্যকুলতা বুকে নিয়ে বসে আছি
শুন্যতার দিকে প্রাণ,শুন্যতার দিকে স্পন্দিত প্রবাহ-
এক অস্থিরতা নিয়ে ছুটে চলেছি নশ্বর ভাঁজে ভাঁজে
কেউ ফিরে দেখেনি অগ্নি শিখা, এই জ্বলন্ত ঊনুন।
প্রেমকে খোঁজেছি, অবিরত খোঁজেছি অদৃশ্য অনুভবে

কখনো খুলেনি কেউ প্রাণের অবরুদ্ধ কপাট
এক অহংকারী সিংহাসন হতে  তেড়ে এসেছে নিষ্ঠুর চাবুক!
এই প্রাণ রক্তাক্ত করেছে বার বার,ক্ষত বিক্ষত করেছে নিভৃতে
প্রেমের আকাশে জেগে উঠেছে বিরহের চাঁদ-
সব কোলাহল স্তব্দ হয়ে গেছে চঞ্চল রক্ত প্রবাহে
তবু কেউ ফিরে দেখেনি-

অনুভূতির উচ্ছাসে কত ডেকেছি- কেউ শুনেনি—
এক অবুঝ পাগলামী বুকে নিয়ে বসে আছি একা, বড় একা..
হৃদয়ের পাখিরা অতি দ্রুতই ভুলে যাচ্ছে
অভিজাত প্রেমের ঠিকানা,
এই হৃদয় প্রাণহীন মূর্তির মতন নির্বিকার !
তবু প্রেম তাকিয়ে আছে…

শুধু তোমার দিকেই প্রাণ, অপেক্ষায় আছি-
-------------------------------------------25-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, June 23, 2019

শুধু তোমাকে পাই না



                        -----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজো আমি রন্ধে রন্ধে দূর্নীতির মহাযজ্ঞ দেখি
আজো আমি চৌদিকে সিন্ডিকেটের স্পর্দা দেখি,
বঞ্চিচের আহাজারি শুনি আজো আমি জনতার ভেতরে
এ বিজয় কি ভুলে গেছে সেই মুক্তি যুদ্ধে পাওয়া লাল সবুজের অঙ্গিকার?
গণতন্ত্রে স্বৈরতন্ত্রের অঙ্গুলি দেখি
চেতনায় লেগে আছে এখনো বিদ্রোহীদের কালো ছায়া ।
অথচ এই মায়ের সন্তানেরা পিতার ডাক শুনে সেইদিন গর্জে উঠেছিল,তাজা বুককে রঞ্চিত করেছিল হাসিমুখে
একটু মুক্তির জন্যে-

আজ সন্তানেরা ভুলেগেছে সেইসব লক্ষ শহীদের রক্তের দাম !
তারা আজ পুজে নিয়েছে প্রেমহীন প্রাণ! খুঁজে নিয়েছে আপন স্বার্থের মহারাজ্য ।
অনৈতিক অমানিশায় বিনিদ্র রজনী জেগে আছে পথভ্রষ্ট প্রাণ
এ যেন মীরজাফরের সহোদর কেউ!
স্বাধীনতা আজও পরাধীনতার খোলসে আবদ্ধ!
বিজয়ের উৎসব থেমে গেছে সীমাহীন দুর্নীতির অন্ধকার গহবরে-

কবিতা ভুলে গেছে আধুনিক কবি
পাঠক ভুলে গেছে সেইসব কবিতা
হৃদয়ের সাহিত্য আজ শূন্যতায় ভরপুর
একি তবে লক্ষ শহীদের রক্তে রচিত কোন মহাকাব্য নয় ?

আমি তো দেখি এখনো প্রতিটি লাইনে লাইনে লেগে আছে রক্তের দাগ !
তুমি কি দেখ ?
কেউ যেন লুটে নিচ্ছে তোমার কবিতা, গল্প, সাহিত্য , উপন্যাস কিংবা ঐতিহ্যের ইতিহাস!
আর কত ঘুমাবে? জেগে উঠ হে লাল সবুজের প্রাণ !
লক্ষ শহীদের রক্তে আমি দেখি প্রবাহিত বিজয়ের তরী
লক্ষ মায়ের চিৎকারে শুনি বঞ্চিত প্রাণের মুক্তির ধ্বনি !

শুধু তোমাকে পাই না !
কবির রচিত কবিতার শিরোনামে কিংবা লক্ষ শহীদের রঞ্জিত মহাকাব্যে ।
-------------------------------------------23-06-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।