Saturday, August 3, 2019

তোমার বিজয় কেতন উড়বেই

                                                                          ------------------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মুমিন! তোমাকে চাই না দেখি পরাজিত আজ শেষে
তোমার বিজয় কেতন উড়ে রবেই ইহ- পরকাল হেসে ।
তোমার সমর –জয়ী ইসলামের পতাকা
নিয়েছো কি তারে এই প্রাণের এলাকা?
কোরআনের আলো তোমাকে আমাকে দিয়েছে মুক্তি
মুমিন হারে না কভূ, হারে না কভূ চির সত্যের চুক্তি ।

ওহে বিধাতার গোলাম,
তুমি আকড়ে ধরো এখনই প্রিয় নবীজির হাদিস কোরআন
যে কিনা বিশ্বব্যাপী ছড়িয়েছে আলো গেয়েছে শান্তির গান।
ওহে মুমিন কেন তুমি হবে পরাজিত দল ?
সম্মুখে তোমার নবীজির সাফায়েত ঈমানী মনোবল !

 তোমার বিজয়  কেতন উড়ে রবেই  -ওহে উড়বেই-
আজ শয়তানের এই রক্ত –রথের চূড়ে
ওহে মুমিন! তোমার  পতাকা উড়বেই, ইসলামের পতাকা উড়বেই
তুমি শান্তির উত্তরসূরী ! তুমি চির বিজয়ী-
তুমি নবীজির উম্মত, তুমি অবিনশ্বর প্রশ্রয়ী ।

ওহে মুমিন! তোমাকে চাই না দেখি পরাজিত আজ শেষে
তোমার বিজয় কেতন উড়ে রবেই ইহ- পরকাল হেসে ।
---------------------------------------------------03-08-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
     

ঘুমন্ত প্রাণ -জাগ্রত বাক



                                      ---------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হায়, অন্যের মাঝে খুঁজিস- খুঁজিসনা তো আপনার!
হরদম শুনি গর্জের বুলি,অন্তরে দেখিনা তো আর!
ঘুমন্ত প্রাণ -জাগ্রত বাক- ভেঙেছে সব দোর,
বাক যুদ্ধ লেগেছে অসীম তোরই বক্ষে থাকি থাকি
ওহে তোর এলোমেলো প্রাণ তোকেই দিয়েছে ফাঁকি!
বুঝিসনা তুই কোন অশুরে আপানাকে আড়াল রাখি ।

অশুভ যে আগলে রেখেছে তোরে ;
মুক্তি মুক্তি চিৎকার শুনেনা তো কেউ মিথ্যের দ্বারে!
ওহে মানুষ হয়েও তুই হেরেছিস বারে বারে-
তাই তো ভয়ে তোর বক্ষ কাঁপে সত্যেকে দিয়ে ফাঁকি!
মুখে মুখে বলিস যা -ওহে আমার পরাণ পাখী-
সে তো পাইনা অন্তরে তোর কোথায় আড়াল রাখি?

বিশ্বাস হারিয়ে তুই আজ একা ওহে  মিথ্যেবাদী পথিক!
মুখ অন্তর বিস্তর ফারাক বাজিছে কানে কানে দৈনিক !
তোর মিথ্যা বাক শুনে জনতা বলছে শুধু ধিক ধিক;
তুই তো সত্যবাদী ন’সরে, ন’সরে এ জাতির কেহ,
বারে বারে বুলি ছুড়ে যাস, নেই তুই অন্তর দেহ ।
এই মায়ের বুকে থাকবি যদি দিস কেন তবে ফাঁকি?
মুখ কি আড়াল করতে পারে প্রাণের সত্যটা কি ?
বলিস না মিথ্যে,ওহে প্রাণ, সত্যাটা গোপন রাখি ।

হরদম শুনি গর্জের বুলি,অন্তরে দেখিনা তো আর!
ঘুমন্ত প্রাণ -জাগ্রত বাক- ভেঙেছে সব দোর,
 ----------------------------------------------3-08-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

   

তোর এই ব্যর্থতা তোর নাহি সাজে



                                  ------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে কর্ণধার!দায়িত্ব নিয়ে দিস কেন ফাঁকি !
কেমন করে তুই থাকিস তোরে আড়াল রাখি?
আজতো কণ্ঠে কণ্ঠে শুনি তোর আজে বাজে
তুই কি বধির !নাকি অন্ধ! কিছুই দেখিস না যে ?
ওহে কর্ণধার! তোর এই ব্যর্থতা তোর নাহি সাজে-

জনতার প্রাণ জুড়ে ব্যাথা ভাঙ্গা বক্ষপুটে দেখি
চেয়ারে বসে তুই নাহি বুঝিস অশ্রু ধারা আঁখি।
আজতো কণ্ঠে কন্ঠে উঠিছে প্রতিবাদের সুর-
জনতা চায় না তোরে থাকিস ওইখানে অতঃপর!
এ কেমন দায়িত্বহীন হলি হায় চেয়ারে গিয়ে পর?

তোর ব্যর্থতা মৃত্যেু ডেকে এনেছে ঘরে নাকি!
এ খবরতো পৌঁছে গেছে কানে কানে বলে রাখি ।
তুই কি বধির !নাকি অন্ধ! কিছুই দেখিস না যে ?
হৃদয় দিয়ে দেখিস তুই কত প্রাণ মরছে যে !
ওহে কর্ণধার! তোর এই ব্যর্থতা তোর নাহি সাজে-

ওহে কর্ণধার!দায়িত্ব নিয়ে দিস কেন ফাঁকি !
কেমন করে তুই থাকিস তোরে আড়াল রাখি?
------------------------------------------------01-08-2019,রাওনাট , কাপাসিয়া,গাজীপুর।