Sunday, September 29, 2019

তবু কেন আজ তুমি অদৃশ্য ?



                               --------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কোন একদিন অবাক বিষ্ময়ে আমি
হৃদয়ের গভীরে আবিষ্কার করে ফেলেছি তোমাকে
কিন্তু প্রেমিকার সঞ্চালক হতে গিয়ে-
আমি দাঁড়িয়ে গেছি এক আগ্নেয়গিরীর মুখ পানে
শুনেছিলাম তুমি নাকি তুষারের পর্বতমালা কিংবা হিমেল কোন পরশ!!
এখন দেখি শুধুই প্রখর তাপদাহ –


এ প্রাণ তো  বুঝেনা- এ প্রাণ তো স্থির নয়
অন্য এক গভীরতা থেকে তোমাকে আবিষ্কার করে ফেলেছি
যেখানে আর কাউকে…
এবার তুমিই বলো-
খুব গভীরে চেয়ে দেখো কি এক বলয় গড়েছো তুমি !


এই পৃথিবীতে কে আর আছে এমন ! এতো পরিচিত মুখ!
এতো সুদর্শনা!
সব তো দিয়েছি তোমাকে -তবু কেন আজ তুমি অদৃশ্য ?
-------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


হৃদয় দিয়ে গেয়ে যাও



                      --------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে যুবক লাল-সবুজের দিকে তাকিয়ে বলতেই পারো
”এই পতাকা তোমার”
কিন্ত লাল-সবুজের তাতে কি আসে যায় ?
যদি হৃদয় হতে শপথ নিয়ে বলতে পারো
”ত্রিশলক্ষ শহীদের উত্তরসূরী তুমি”
তবে হয়তো যোগ্য সন্তান হবে এ মাতৃকার কোলে ।

কোন ঝড় যদি  ধেয়ে আসলে তোমার ঘরে
রুখে দাঁড়াবার অধিকার আছে, যে স্বাধীনতা শুধু তোমার
কিন্তু বিদ্রোহীরা থাকবে নিরুত্তর ।

তুমি বাঙ্গালী, মুক্তি যুদ্ধের ইতিহাসে চোখ রেখে
দেশ প্রেমের চেতনাকে জাগিয়ে তোল, নিরন্তর জাগিয়ে তোল
যদি বলো,” তুমি একান্তই লাল-সবুজের” কি করে থাকবে নির্বাক?
হৃদয় দিয়ে গেয়ে যাও- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।
------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মনে হয় তুমিই

                           ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক বার দেখো---কে যেন বুকের মধ্যে
উঁকি মারছে—বার বার ভেসে উঠছে- এখনো  
বুকে ভিতরে
তোলপাড় করছে! তুমি কি তাকে চিন ?
আমি তাকে নিয়ে দিনভর ঘুরেছি ,অনেক দূরে দূরে ঘুরেছি
তবুও সে বুঝলো না, হৃদয়ের
গভীরে যাকে লালন করেছি, তুমি কি তাকে চিনেছো ?
আমিতো তাকে ভালবেসে ফেলেছি
তুমি কি সে ?

মনে হয় তুমিই এ বুকের ভিতরে
বার বার জেগে উঠছো- শুধু জেগে উঠছো -অবিরত উঠছো
একটু কপাট খুলে এসো---- তুমি যেন বুকের ভিতরে
ব্যকুল করে তুলছো আমাকে-
এর সমাপ্তি কি হবে না ?
----------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।