--------------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে যুবক লাল-সবুজের
দিকে তাকিয়ে বলতেই পারো
”এই পতাকা তোমার”
কিন্ত লাল-সবুজের
তাতে কি আসে যায় ?
যদি হৃদয় হতে শপথ
নিয়ে বলতে পারো
”ত্রিশলক্ষ শহীদের
উত্তরসূরী তুমি”
তবে হয়তো যোগ্য সন্তান
হবে এ মাতৃকার কোলে ।
কোন ঝড় যদি ধেয়ে আসলে তোমার ঘরে
রুখে দাঁড়াবার অধিকার
আছে, যে স্বাধীনতা শুধু তোমার
কিন্তু বিদ্রোহীরা
থাকবে নিরুত্তর ।
তুমি বাঙ্গালী, মুক্তি
যুদ্ধের ইতিহাসে চোখ রেখে
দেশ প্রেমের চেতনাকে
জাগিয়ে তোল, নিরন্তর জাগিয়ে তোল
যদি বলো,” তুমি একান্তই
লাল-সবুজের” কি করে থাকবে নির্বাক?
হৃদয় দিয়ে গেয়ে যাও-
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।
------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।