----------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
অসভ্যতা ডানা মেলে উড়ে
যুবক যুবতীরা পথে ঘাটে আজ নগ্ন গায়ে যায়
দৌড়ে!
সভ্যতার কোন গান শুনিনা মুখে বাজে
ডিজিটাল তাল লয়
হারায়ে গিয়েছে যা ছিল মানুষের-তাইতো
আজ এতো ভয়!
দিন রাত্রি ভর ছেলেটি মেয়েটি কার সাথে
এতো কথা কয় !
আমাদের সন্তান ডিজিটাল নেশায় এখন আর
নাহি পড়ে-
সজাগ থাকিছে নিশি ঢের-
এতো বিপথে গেলো ছেলে মেয়ে পাইনি তো
কোন টের!
অবৈধ মিলন মেলায় ছুটিছে তারা নাহি
ফিরে ঘর সাঁঝে;
ইউটোব, মেসেঞ্জার আরো কতো কি হেড ফোন
কানে বাজে
এ বুকে দিবা কিংবা নিশির অন্ধকারে দেখেছি যে তাহাদের ।
চোখ দুটো থাকে জেগে
তাকালেই মনে হয় জীবন আকাশ ঢেকে গেছে
কালো মেঘে ;
এতো খোলা মেলা ছুটিছে তারা শহর গ্রাম
গঞ্জের পথে পথে
লাজ সরম ,ভয় ভীতি, রীতি নীতি নেই আর প্রাণটাতে
আফসোস হায় ! আলোর নীচে অন্ধকার দেখি ভাই
পথ যেতে যেতে
কতো জীবন যে গেল ঝরে – কতো চরিত্রের মুকুট যে গেল ভেঙে ।
----------------------------------------------26-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।