--------------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
ঘুষখোর চোর নয়!ডাকাতের সঙ্গে খেলা,
ক্ষমতার চৌদিকে ভাই চোর ডাকাতের মেলা;
দুর্নীতির মহরা চলে, কে কাকে নিষেধ
দেয়!
প্রহরীও চোর! চোরও চোর ! একে অপর ভাগ
দেয়-
স্বচোখে দেখলাম ধারে না মান সম্মান
ঘুষ দিলে বৈধ নহে যাবে যান আর প্রাণ ।
এ অবৈধ খেলা শেষ হবে কি চটপট !
আইনের তলে আইনের প্রাণ বড় বেশী ছটফট;
নৈতিকতা ভাই হেরে গেছে অনৈতিক খেলাতে
কে কাকে সামলায় প্রহরী চোরের ঠেলাতে;
এখনই সময় ভাই শুন না কারো মানা,
ভেঙে দাও, ভেঙ্গে দাও চোরদের
আড্ডাখানা ।
----------------------------------19-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।