বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৯

প্রাইভেট জব



                                      --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রাইভেট জব করা জনতার আমিও যে একজন,
শুধুই ঘোষণা শুনেছি; দেখেনি কভূ আমার শুভক্ষণ
দেখেছি, শুধু দেখেছি কত তোষামোদি চিন্তার হিজিবিজি
তৈলেরা করেছে উৎসব, প্রতি পদে পদে মরিছে কর্মজীবি
ঘাম ঝড়ে লড়েছি , দিবা -নিশি রেখেছি অঙ্গীকার,
আর কত বাধা ঠেলে হব অজেয় রাজ্য পার ?
করেছি কাজ, মূল্যায়ন নেই, শেষে ঠকেছি অতঃপর
বিচারক দিয়েগেছে পাতায় পাতায় বিবেকহীন স্বাক্ষর,
প্রতি মুহূর্তে খোঁজেছি বিজয়ের নব ইতিহাস-
তবু উদ্দ্ম করে গেছি কাজ,
দেইনি বুঝতে কখনো গভীরের দীর্ঘ্শ্বাস !
স্বপ্ন আজ রিক্ত শ্মাশানে শ্মশানে অগ্নি তুফান ।
বহু যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় করেছি ধ্যান
তবু যদি-
ন্যায্য অধিকার ফিরে আসে কিয়ৎ প্রত্যাশার কাছাকাছি
মনে হয় যেন প্রাইভেট জবের মধ্যে মৃত্যেুর আগে মরে আছি!!
---------------------------------------------------------19-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...