--------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি আর কতোটুকু পুড়াবে ?
তোমার দৈন্যতা আর অসীম বিনাশ
আমাকে পুড়াচ্ছে অবিরত!
তোমার ঘৃণা আর অতো নয় যতটা না তোমার
পরাজয়
নির্দ্য় হলে তবু কিছুটা হৃদয় থাকে
কিছুটা প্রেম থাকে,
না হও প্রেমিকা তবু তুমি মানুষ, তবু
তুমি ভাবনা-
অহংকার পোড়ালে আর কিছুই থাকে না
কিছুই থাকে না,
আজ তুমি ভালবাসাহীন ফেরারি পথিক ।
খাঁ খাঁ মরুদ্যান, আমার কিছু করার
নেই।
-------------------------------------
24-09-2019,রাওনাটকাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।