----------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
বলিনি তো কখনো ?
আমি তোমাকে ভালবাসি
!
আমি তো ভেবেছি এ কথা
তুমি জেনেগেছো সেই কবে ।
বলতে হবে নাকি ? তুমি
কি বুঝ না কিছু!
কেন আমার পা থমকে
যায়, স্থবির হয়ে আসে ভাষা!
কোন ভাষা নেই
তোমাকে দেখলেই কেমন
যেন আমিহীন আমি হয়ে যাই
যতদূর এ হৃদয় তোমাকে
চিনে
ততটুকু তো বলতে পারি
না-
তার চেয়ে আর কোন দীর্ঘ্তর
ব্যদনা নেই, নেই কোন যবনিকা-
কেননা হৃদয়ের উচ্ছাস,
অনুভূতির যে বেগ
সবটুকু তোমাকে ঘিরে
ভালবাসার আশ্রয়ে রেখেছি
তোমাকে-
তার কিছু কি টের পাও?
সেকথা বলিনি এখনো
! তবে কিভাবে তাকালে এতদিন
এ হৃদয়ের গভীরে হে
প্রিয়তমা ?
তুমিই জান শুধু তোমাকেই বলি শুধু -এ শুন্যতার ভিতরে একটা ঢেউ
সে শুধু তুমি, সে
শুধু তুমি!
সে কথা কি জানো ?
-------------------------------------------------29-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।