Thursday, June 24, 2021

শ্রদ্ধাটুকু বিধবস্ত হলে

 ---------মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

শ্রদ্ধাটুকু বিধবস্ত হলে, ভেঙ্গে গেলে স্নেহের প্রাণ!

শয়তান ও দোসরেরা সুখ উল্লাসে গাইবে গান ।

 

সম্মান , সম্মান বলে আর্তনাদ সকলেই করি

বলুন তো নিজেরাই কতটুকু এ পথ ধরি ?

ঘরে ঘরে নৈতিক শিক্ষা পচা জলে ভাসে

অথচ প্রত্যশা করি কেউ যেন ভালবাসে ।

 

প্রেম ভালবাসা অনেক দূর !ধারে কাছে নেই

হৃদয়ের গভীরে অস্বচ্ছ মলিন জলরাশির ঢেউ

আজকাল শ্রদ্ধা- স্নেহ করি না কেউ

বুকে বুকে আলিঙ্গ করি না-

কাছে নিতে পারি না পৃথিবীর আত্তাগুলোকে

 

দম্ভ  অহংকারে মাখামাখি আমাদের ভালবাসাবাসি

ছোট বড় সবখানে আমিত্তের অগ্রাসী

এখন শুনি না আর সেইদিনের অমৃত সুর !

পৃথিবীর প্রাণেরা অস্থির

এক অসুস্থ প্রতিযোগীতায় বিভোর !

 

শ্রদ্ধা ভালবাসা বিক্রি হয়ে গেছে আশুরের হাটে!

শব্দহীন চলে যাচ্ছে তরী আগ্নেয়গিরির ঘাটে।

নৈতিকতা ছাড়া প্রশান্তি তুমি জীবনে পাবে না।

তুমি  ধ্বংসের আগে সাইরেন কেউ বাজাবে না।

-২৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি এক স্বপ্নের অধিরাজ!

 -------------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

তোমাকে খুঁজে এখনো ঢাকার পীছ ঢালা রাজ পথ!

উত্তাল মিছিলের রক্তাক্ত কোন পুলিশের নির্দয় স্পটে

অতন্ত্র প্ররহীর মতো কর্মীর অগ্রভাগে

মানব রক্ষা প্রাচীরের সুঁউচ্চ দেয়ালে

কিংবা  গণতন্ত্রের অগ্নি কুন্ড মিছিলে মিছিলে

রাইন বা মাইনের তীরে রক্তাক্ত প্রান্তরে-. . .

 

তোমাকে খুঁজে এখনো বঙ্গ তাজের দীপ্ত বাংলা

তোমাকে খুঁজে এখনো বঙ্গ বন্ধুর ঐতিহ্যের নৌকা

উত্তাল সমুদ্রের দিকহীন মাস্তুলের দীপিকা

তোমাকে চায় হে দুরন্ত নাবিক!

 

তারুণ্যের প্রাণে প্রাণে তুমি এক স্বপ্নের অধিরাজ!

তুমি এক চির সত্যের অবিনাশিী প্রতিবাদী কন্ঠ

বঙ্গের অলি গলি খুঁজে তোমাকে

প্রকাশ্যে গর্জে উঠো আবার জনতার মঞ্চে মঞ্চে

সংসদের প্রকোষ্ঠে- মসনদের আঙ্গিনায়-

ফিরিয়ে দাও জনতার অধিকার--

 

অদম্য এ মানব ঢাল কে গড়বে?

ওরা তেড়ে আসেছে ! ওরা তেড়ে আসছে..

এরা তো মুখ থুবড়ে পড়ে আছে  কতো বছর

কর্মী বান্ধব সেনাপতি নেই এই মানচিত্রে।

তোমাকে খুঁজকে এখনো বঙ্গ বন্ধুর বাংলাদেশ।

বঙ্গ তাজের স্বপ্ন তোমার তরে বুঁনে রেখেছি

মায়ের তৃষ্ণার্ত বুকে তোমার স্পর্শ্ চাই।

-২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, June 23, 2021

কালজয়ী নেত্রী

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************************

এক শুন্য প্রাণ বুকে নিয়ে বসে আছি ।

সেই দিনগুলোর দিকে চোখ, এখানে শুন্যতা এখনো

এক দৈন্যতা নিয়ে ছুটেছি পীছ ঢালা রাজ পথে

বিলুপ্ত আকাশের তাজ! বিলুপ্ত তাজের রশ্মি !

মৌসুমী কাউয়াদের ঝাঁক দেয়ালের অন্তরালে

বিদ্রোহের দহনে সেই সৌরভ আনে না এখন!

 

কালো মেঘের জটাজুটে অবরুদ্ধ গগণের সূর্য্ রশ্মি!

পৃথিবীর অন্ধকারে পূর্ণিমার চাঁদ খসে গেছে

চৌদিকে খাই খাই অসুখ!

শুন্য বুকে পিছনে তাকাই- তুমি নেই! তুমি নেই!

এক শুন্যতা নিয়ে পথ চলেছে জাতি !

বঙ্গ তাজের কিরণ হয়ে তুমি জ্বলেছিলে হে মহিয়ষী

উত্তাল রাজ পথে গণতন্ত্রের অভিলাসে বাঙ্গালীর র্দুদিনে

বঙ্গ বন্ধুর শূন্যতা পূরণে

তুমি গর্জেছিলে- হে সৈয়দা জহুরা তাজঊদ্দিন!

 

আজ নেতৃত্ব অভিজাত বেডরুমে

অচেতন জড় পদার্থের মতো নির্বিকার।

জাতির স্বপ্ন মৃত্যুর দিকে—

সেই মহিয়সী নেত্রীর দিকে চোখ, চেয়ে আছি

বঙ্গ তাজের পথে পথে—তুমি ফিরে এসো

 

শুন্যতা খুঁজে বেড়াচ্ছে তোমাকে- হে কালজয়ী নেত্রী!

হৃদপিন্ডের ভাঁজে ভাঁজে শুন্যতার হৈ চৈ, নীল রক্ত!!

হৃদয়ের ভেতরে তোমার নড়াচড়া টের পাই শুধু।

তবু চাই তুমি জেগে উঠো ওইপারে- চকচকে

----২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি ইতিহাসের অধ্যায়

 

----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

তোমার আলোকে ছুঁতে পারিনি,ছুঁতে পারিনি তোমাকে

আলোর প্রখরতা ছেনে ছেনে কুড়িয়েছি সুখ

রাত্রির আঁধারে মেঠে পথে পথে নিভৃতে খুঁজেছি

একবার যদি পেতাম সেই মুখখানি

কতই না গর্বে নিতাম বুকেটানি।

 

জেনেছি ইতিহাসের জীবন্ত কিংবদন্তি তুমি!

জেনেছি প্রথম এ্যার্টনি জেনারেল এই বঙ্গ ভূমি

তপ্ত বালু চরে ঝিনুক খুলে মুক্তার সন্ধানে

একটা স্বাধীন ভূমি চেয়েছিলে-

ছুটেছিলে মুক্তি যুদ্ধের দূর্গে দূর্গে

শরীরের তীব্রতম গভীর উল্লাসে- বঙ্গ বন্ধুর ডাকে

বঙ্গ তাজের হাত ধরে এনেছিলে স্বাধীনতা।

 

তোমার আলোকের ভাষা বিস্ময়ে পড়েছি!

আলোকিত হয়েছি বারংবার-গর্বিত হয়েছি অফুরান

কখনো শিথিল হয়ে ঝরে যাবে না তোমার পাতা

তুমি বাংলার কবিতা!তুমি মহাকাব্যের প্রাণ

তুমি ইতিহাসের অধ্যায় -হে ফকির সাহাব উদ্দিন।

তুমি কাপাসিয়ার ত্যাজ দীপ্ত সন্তান !!

 

তুমি জেগে উঠো এখনো হৃদপিন্ড ছুঁয়ে

হারানোর বেদনায় উদাসীন চেয়ে আছি

তোমার পথ চলায়—

তোমাকে ছুঁতে পারিনি এই ভূ- লেকে!

তোমার  আলো যেন জ্বলে অনন্তলোকে।

---২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আগামীর সূর্য্দয়

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

পেছনে তাকালে আমি দেখি আগামীর ঊষা

কেন জানি জেগে উঠে হৃদয়ের সুপ্ত ভাষা!

এক তারুণ্যের ভেতরে এতো আশা-প্রত্যাশা

এতো উত্তাল তরঙ্গেও দেখি মানুষের ভালবাসা।

 

পেছনে তাকালে কেন জানি মনে হয়

আগামীর সূর্য্দয়!!

মনে পড়ে সেই সব পীছ ঢালা রাজ পথের গর্জ্ন

সেই সব লড়াই সংগ্রাম, রক্ত ঝরা কলেজ প্রাঙ্গন

আহা সেই সব স্বাধিকার আন্দোলন

ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় পণ

মনে পড়ে, আজো মনে পড়ে--

 

তুমি তো  সেই সব কালো বন্দরে গভীর রজনি

ঈগলের মতো দৃষ্টি রেখে দিনের আলোকে খুঁজ

বুক উঁচিয়ে উত্তাল সাগরের কূলে কূলে

বঙ্গ তাজের বাগান সাজাও ফুলে ফুলে

তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় নিয়ে

বঞ্চিত মানুষেরা নিশ্বাস ফেলে---

 

তারুণ্যের আলোয় তুমি তো ডাক দিলে যৌবন সুচতুর,

বলে গেলে মলিন ইটের কালো সভ্যতা-এখানে ভঙ্গুর।

 

তুমি সাখাওয়াত হোসেন রাত জাগা দীপ্ত প্রহরী

নির্ভিক নাবিক-সুদূরের মাস্তুল !

জ্যোৎস্নায় ঝলোমলো রাত্রির বাহারি !!

---২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তবু আমি একা

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

তুমি বললে, পাল উঠাও, পালটা তো উঠালাম

তুমি বললে, তরীর হালটা ধরো, ধরলাম।

সমস্ত জমানো দেশ প্রেম তুমি বললে উজার করে দাও

ছুটে বেড়ালাম এ প্রান্ত থেকে ওপ্রান্ত

তবু আমি একা ! তবু বিরহের ব্যাথা !

আজ তুমি করো না দেখা !

কাউয়ার ঝাঁকেরা তোমাকে ঘিরে

আমাকে রাখছো দূরে- বহুদূরে!

ওরা খাচ্ছে রক্ত তোমার বুক চিরে চিরে

সোনার তরী আজ কোন তীরে?

সে খবর কি রাখ ?

একবার হৃদয় খুলে দেখ

একাকিত্বটুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে

আমি তোমার কথা রেখেছি র্নিলোভ বুক জুড়ে।

বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছি জলে-স্থলে।

তুমি বলেছিলে মাস্তুলে আলো জ্বালাতে- জ্বলে

যে কবিতা দিয়েছিলে,সেটাই পড়েছি,আজো আছি

তুমি বলেছিলে দেশ প্রেমিক হতে- তাও হয়েছি

যখনই ডাক দিয়েছো পাগলের মতো ছুটেছি

যখনই তুলেছো তরীর পাল উপুড় করে দিয়েছি প্রাণ

তবু আমি একা ! তবু বিরহের ব্যাথা !

তবু সব কিছু হও তুমি

শুধু আমি নই তোমার।

কাউয়ারাই সব কিছু তোমার নাও !

হৃদয়ের অভ্যন্তরে স্বপ্নের তরী আছে, শুধু আমি নেই ।

---২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এসি রুম তপ্ত!

 -------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

এসির শীতলাস্ত-অন্তে আজিকার উত্তাপের কালে

কিছু কন্ট্রোলার বোতাম টিপে সুখের চেয়ারে দোলে

যেন তেন হাওয়া দেয় বিচিত্র পাখা নেড়ে তার

দেশটাকে পুড়ে দিনশেষে নিঃশেষে করে প্রান্তর

ক্ষমতার দম্ভে গেল শেষকরে চিত্তের মহাসমারোহে

জনতার বুক চিরে চৈত্রের দাবদাহে

কে যে কখন এসি রুম ঘিরে

কন্ট্রোলার হাতে তপ্ত হাওয়া ছাড়ে জন সমুদ্রের তীরে

বুঝা বড় দায় এসব অজ্ঞের জটলায়

সকালে এক বিকালে আরেক রাত্রির অন্ধকার ছায়

ওগো এসি রুম তপ্ত! অস্তমিত সূর্যের উৎসব রাগে!

আজি সবুজের পল্লবে পল্লবে অনলের তাপ লাগে!

এসির উত্তাপে তব পরাজয়ের ব্যথিত চুম্বন

কন্ট্রোলারের অজ্ঞ টিপে শীতল হয়েছে দহন

এর চেয়ে নির্স্কম থাকা ঢের ভাল

জনতার মিছিলে চল—

হে  কন্ট্রোলার তুমি কি বুঝবে দুঃখী মায়ের আঁখি?

তুমি তো এসি রুমে বসে অস্তাচল-পথপরি রাখি!

এসির সিংহাসন হতে শুধু বারে বারে

হরেক উত্তাপ ছেড়ে দাও জনতার ঘাড়ে।

তোমাকে বলি দুঃখী জনতার অভিপ্রায়ি

এসি রুম ছেড়ে যোগ দাও উত্তাল মাতৃসভায়।

বন্ধ হলে সব বিবেকহীন কর্ম্- কোলাহল হবে অবসান

উলট পালট নাহি করো এসি রুমে জাতির সন্ধ্যায়

এ মোর আহ্বান।

-----২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, June 22, 2021

কবির কলম

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

ইদানিং কবিতার শব্দগুলো

জীবন কাব্যের মতো জটিল হয়ে আসছে

ভাষাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে

চরনে চরনে বিদ্রোহের বৃক্ষ গজে উঠছে

পৃথিবীর সভ্যতাগুলো ধূলি কণার মতো উড়ছে

রক্তঝরা  প্লাবনে কোমল স্পর্শ্গুলো কাঁদছে

তবু প্রেমের  কথা ভেবে স্বপ্নগুলো দীর্ঘ্ হয়

 

কবি তার কবিতা রচে

কাব্যকে রঞ্জিত করে ধুরন্ধর নাচা-কোঁদা দেখে

আঘাত হানে অনিষ্ট চেতনার শিখরে শিখরে

প্রজ্জ্বলিত প্রদীপের মতো জেগে থাকে বিনিদ্র

নিজেকে আড়াল করে কবিতার চরনে চরনে

তবু কবিতার শব্দগুলো গর্জে উঠায়

জনতা মুক্তির মিছিলে-

 

মানবতার প্রমকে স্যালুট জানায় বীর দর্পে

এক যুদ্ধের এতো কাছে

তবু নির্ভিক কবির কলম!

আকাশ পৃথিবীর মতো অসুস্থ নয়! তবু কখনো কখনো

ধূমকেতু ছুড়ে মারে শয়তানের দিকে-

রাঙা কালিগুলো কবির কলমে কথা বলে

অশুর বিনাশে—

আঁধার জঙ্গল থেকে  শুধু খুঁটে নেয় মুক্তির আলো !

---২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মৃত্যুর শোকে?

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

বুঝে উঠতে পারছি না কোন মৃত্যুর শোকে?

সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে সত্যের আকাল বুকে!

একি সেই ঈমানদার প্রাণের মৃত্যু?

নাকি শুধুই পোষাকের নৃত্য?

দেখলে তো মনে হয় পাক্কা মুমিন মুসলমান !!

তবু কেন এতো ভেজাল দুর্ণিনীতি প্রবাহমান?

 

সত্যের চাঁদরে এতো মোনাফিকের কলোরব

এমন কোন খাত নেই !এমন কোন পরিধি নেই

যেখানে ওরা নেই সরব !

অথচ বলিষ্ঠ কন্ঠে গর্জে উঠে মাঠে ময়দান

গর্বে বুক উঁচিয়ে বলে

আমাদের মুক্তির ঠিকানা ”আল-কোরআন”।

 

তবে কোন মৃত্যের শোকে ?

এতো চুরি, এতো ডাকাতি- এতো রাহাজানি

এতো ভেজাল -এতো কুকর্ম্ জানাজানি!!

রৌদ্রেও মনে হয় রাত্রির ঘনঘটা

তবে কি মুমিনের আলো লুকোচুরি খেলছে?

ঈমানদার তো সত্যে সচেতন—

 

বুঝে উঠতে পারছি না কোন মৃত্যুর শোকে?

মুসলিম দেশে সত্যেরা আজ বিরহের দুঃখে!

দুর্ণিনীতি আর ভেজালেরা মিলেমিশে

মুমিনের ঐতিহ্যকে পুড়ছে অগ্নি ত্রাসে।

----২২-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।