Thursday, April 21, 2022

তুমি এসেছো হে খুশীর ঈদ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০৪-২০২২ ইং

***********************

হোক আনন্দ মেলা, এ মেলায় যোগ দিতে হবে;

তুমি কোন বিরহে মৌন হয়ে একা বসে রবে ?

উৎসব কল্লোলে নেচে উঠো নিখিলের সনে

ঈদুল ফিতরের উচ্ছাসে শুভ্রতার কোণে।


রেখো মনে আনন্দ প্রবাহ তুমি এ নশ্বর ভবে

যুদ্ধ বিগ্রহ নহে গো ব্যাথিত প্রাণ এ উৎসবে!

তুমি তার অন্তরের আলো উজ্জ্বল কিরণে

এ পৃথিবী জেনে গেছে তা সাম্যের মহা বরণে।


অনন্ত কালের কোলে,মানবতার প্রাঙ্গণে-

তুমি এসেছো হে খুশীর ঈদ উৎসব আয়োজনে!

কে ধণী! কে গরীব ! সবই তার অজানা!

ছুটেছে মানুষ শিকড়ের সন্ধানে কতই না!


এ উৎসবে প্রেমের  পতাকা দিয়েছে তুলি!

তুমি বিধাতার শ্রেষ্ঠ উপহার এ পৃথিবীর ধূলি।

হোক  উৎসব! এ উৎসবের কোথায় তুলনা ?

ক্ষণিকে হলেও এ প্রাণ ভুলে বিরহের যাতনা।


তুমি এসেছো হে খুশীর ঈদ প্রাণে প্রাণে দোলে;

তবু কেন মানুষ বৈষম্যের অগ্রাসন অনলে ?

চিরকাল আবদ্ধ-দুঃখ যেথা ছিল সেথা রহিল!

শুধু ওরা লাগামহীন চলিল—আপন ঝুঁলি ভরিল।

-------------------------------------------


Wednesday, April 13, 2022

ক্ষণিকের সুধা-সুর

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০৪-২০২২ ইং

***********************

ওরে প্রাণ মৃত্যু তোরে দিবে হানা,

সেতো শুনবে না ওদিন তোর মানা।

এইতো তোর ক্ষণিকের নশ্বর চাষাবাদ

ধূলিসাৎ হবে সেদিন পৃথিবীর প্রাসাদ।


ওরে ভয় নাই, ওরে ভয় নাই যাত্রী !

সর্বহারা দিকহারা প্রাণ নহে তোর রাত্রি!

এই জীবন নহে অবিনশ্বর-

সে তো ক্ষণিকের সুধা-সুর।

 

নাই বুঝি, নাই চিনি, নাই তারে জানি,

যে কিনা দিয়েছে প্রাণ এই জগৎ আনি।

ব্যাকুল ছুটেছি বিনিদ্র ওরে যাত্রী---

সম্মুখে দেখেছি তাই আঁধার রাত্রি।


নাহি বুঝি অসীমের আলো আশিস-পরশ:

ক্ষণিকেরে করেছি আপন  অবিরাম বরষ!

তাইতো পরাজয় শঙ্কা বুকের আঁচলে

ডাকিছে নীরব স্নেহে বাতিল নিখিলে।


ওরে প্রাণ মৃত্যু তোরে দিবে হানা,

সেতো শুনবে না ওদিন তোর মানা।

নাহি থাকিস আর নশ্বর জড়ায়ে ধরি।

অনন্তরে চিনে ল হে প্রভূরে বন্ধু করি।

---------------------------------------

নব ঊষালয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০৪-২০২২ ইং

**********************

এলো হে এলো হে বৈশাখ নব ঊষালয়ে

গত বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি পেরিয়ে।

সম্মুখে তোর তপ্ত রৌদ্র করিছে আহ্বান

বৃক্ষে বৃক্ষে ফুলে ফলে সৌরভ উদ্যান।


বাঙালির প্রাণ উঠিছে জাগি দীর্ঘ্তান সুরে

দূর হতে দূরে প্রকৃতির নব সাজে ওরে

আয় তোরা আয় ওরে যাত্রী

ধূসর পথের ধূলা নহে এই ধরিত্রী।


বিজয়ের উল্লাসে নাচিব তুমুল ঘূর্ণিপাকে!

তব নাহি হবো নত শির এই মর্তলোকে।

দিগন্তের পারে দিগন্তরে কবির জয়-নির্ভয়!

কোন অমানিশা নহে ওরে চির প্রত্যয়।


নহে রে ১ লা বৈশাখ সন্ধ্যার দীপালোক,

নহে রে ভীতু সৈণিকের কোন অশ্রু –চোখ।

নব বিজয়ে ডাকিছে বৈশাখীর আশীর্বাদ,

ওই তোরা আয় মহা উল্লাসের বজ্রনাদ ।


বাঙালির মহা বরনে বৈশাখ এক উপহার!

যেথায় খোঁজে প্রাণ অমৃতের অধিকার।

বৈশাখ নহে অতীতের দুঃখ- সে নহে বিশ্রাম

সে দৃঢ় প্রত্যয়- সে সূর্যদয়ে জাগিছে অবিরাম ।

---------------------------------

Saturday, April 9, 2022

সৎ মানুষটি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-০৪-২০২২ ইং

***************************

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে;

রাজ্য আমার উঠবে হেসে শুভ্র কাঁশে কাঁশে।

থাকবে না গগণ কালো অনেক দোষীর দোষে

বিধিবিধান-বাঁধনডোরে আমরা চলবো হেসে।


কইরে তোরা আয়রে ধেয়ে দেই যে তাহা সরে;

তাহার লাগি যাহা শাস্তি শপথ নেইরে ভাইরে।

এইতো সময় গর্জে উঠার আপন মনের তোষে

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে ।


বিশ্ব রাজ্যের নিন্দা করে নয়তো তাহা মিছে

যেথায় যাই সেথায় দেখি দুর্ণিনীতি সব পিছে।

উঁচু নীচু সব চেয়ারে অসৎ ব্যাক্তি বসে

রক্ত জাতির নিচ্ছে চুষে নির্দ্য় উল্লাসে।


আমরা বিশ্বের স্বাধীন জাতি তবে কেন নীচে ?

আয়রে তোরা গর্জে উঠি সৎ মানুষটির পিছে।

ডাকছে তোরে রাজ পথে ওই এবার হবে খেলা

চাই না দেখি দুর্ণিনীতি আর বঙ্গের এই ভেলা।


জাগতে হবে ভাঙ্গতে হবে দুর্ণিনীতির এই মেলা

ওরা সবে জাতির শত্রু নয়রে অবহেলা।

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে;

রাজ্য আমার উঠবে হেসে শুভ্র কাঁশে কাঁশে।

------------------------------------------------


Friday, April 8, 2022

এতো মানুষ তব মানুষ নেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০৪-২০২২ ইং

**************************

এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!

তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক। 

কখনো কি পাবে না তারে কোনো মর্তবাসী ?

মানুষ রূপে মানুষে দেখি শুধু অগ্রাসি।


ওগো কখন দেখিব আমি নিন্দ্রা হতে উঠি ?

সমস্ত প্রাণে প্রাণে প্রভাত ঊষা আছে জাগি !

প্রেমে প্রেমে উথরোল রবে হৃদয়ের পাটি

মানুষ মানুষের হবে চির সাম্যের লাগি---


এ সাজানো পৃথিবীর অরণ্যের পল্লব স্তরে

কোন কলঙ্কের রেখা নেই  মহিমা তরে

তব মানুষ আঁধার প্রকোষ্ঠে চিরকাল ধরে

চিত্তের মোহে পথ ভ্রষ্ট পরান আঁকড়ে ধরে।


নিখিল মন প্রবাহে অনিষ্টের ভরা যৌবন!

তাল লয় ছন্দ সর্বাঙ্গ যেন অসুরের মতন

এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!

তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক। 


বিজয়ের বসন্তদিনে পরাজয়ের দুঃখ

মানুষেরে ঘিরে আছে এ মর্তলোক!

এ পরাজয় মানুষের কাছেই চির উম্মুখ!

তব মানুষ আঁধার প্রকোষ্ঠে খুঁজে তার সুখ।

----------------------------------------


সজিব বরনে সাজাও হে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০৪-২০২২ ইং

*************************

পবিত্র একটি প্রাণ চাহি গো  নশ্বর জীবনে

যেথায় নাহি গো হিংসা বিদ্বেষ মৃত্তিকাসনে।

নাহি গো লোভ লালসা দুর্ণিনীতি স্ব-আসনে

কতোই না উল্লাসিত হতো পৃথিবী পরশনে।


তুমি কি দেখেছো তারে এই বঙ্গ তরে ?

আমি দেখেনি ওগো পবিত্র প্রাণ তারে!

মিশায়েছে অন্তরে মীর জাফরের রক্ত

কতো বৈষম্য ছড়ায়েছে পাকা পোক্ত।


দুষ্টেরা ফাঁদ পাতিয়াছে দিকে দিকে

দুর্ণিনীতি অপনীতি অন্তরে  লিখে লিখে

প্রাণের ব্যাকুল আলিঙ্গন তারি সনে

ছদ্মবেশী সমস্ত প্রেম মিশায়ে যতনে।


তবু বলি মানুষই পারে দিতে রাঙাইয়া

সেই অমৃত সূধায় ভরে তার সকল দিয়া

সজিব বরনে সাজাও হে তোমার জীবন

অমরত্ব যদি চাও হে প্রাণ নশ্বর কানন।


বিদায়ে আঁখি জলে ভাসুক সে নয়ন

যে প্রাণ তুমি রোপেছো ক্ষণিক ভুবন।

তোমাতে চাই খুঁজি আমায় নশ্বর প্রেমে

সজিব বরনে সাজাও হে প্রাণ ধরাধমে।

------------------------------------------


Thursday, April 7, 2022

ভেঙ্গে গেছে জীবন নদী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০৪-২০২২ ইং

ভেবেছিলাম উৎসব করিব এক হয়ে

স্বাধীন বঙ্গ তরে সব আনন্দ লয়ে।

হবে কি সেই ঊষার উদয়  মুক্ত গগণ ?

প্রভাত আলোক মাঝে তব মুখ মলিন!

 

হতাশার তীব্র কম্পন উঠিছে বুক মাঝ

চৌদিকে এতো ফুল তব ঘ্রাণ নেই আজ।

তপ্ত বালু চর! জল শুন্য নদী !

উর্বর জমি তব শস্য শুন্য অনাবাদি।

 

অন্তরে লেলিহান শিখা লাগামহীন ভাবে

দাউ দাউ বঙ্গতল- পুড়ে ছাঁই হয়ে যাবে!

 বৈষম্যের করাল গ্রাসে নিস্পেশিত প্রাণ

তব মুক্তির কান্ডারী নেই অগ্নি শ্মশান।

 

এতো জুলম! এতো অত্যাচার সিন্ডিকেট ধ্যানে

ওরাও যেন নিশ্চুপ ! ক্ষমতার সিংহাসনে।

জনতায় আবেগের ঘোর তব অযুত দুঃখে

সহসা আসিবে না বিজয় তব নেতার সুখে।

 

নিত্য পণ্যের দাম গগণ সম অসীম

বিস্তৃত হয়ে আছে ওগো প্রিয়তম।

ভেঙ্গে গেছে জীবন নদী কত বারম্বার

দৃষ্টি নেই ! কেমন আছে প্রবাহ আমার।

--------------------------------------

Saturday, April 2, 2022

মাহে রমজানের শশী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-০৪-২০২২ ইং

মানবের রহমত রূপে রোজা এলে তুমি

বিজয়ের পতাকা নিয়ে ওগো নশ্বর ভূমি-

মনিব গোলামের এ মহা অমৃত বন্ধন

কভূ যাবে না ছিড়ে হাশর ময়দান‘।

 

চির সত্যের বষরে স্নিগ্ধ মুমিনের প্রাণখানি

চৌদিক হতে বাতিলেরে লবে না কভূ টানি।

সেহেরীর সময় জঠিবে জাগি তৌহিদী প্রাণ

পাপাচার হতে রবে বিরত ক্ষণিক মেহমান ।

 

এ জীবন পরিপূর্ণ্ তবে নশ্বর-অবিনশ্বর

অন্তরে জাগে যদি আলো  ওই সত্ত্বার।

তুমি তারই আরশে তব প্রেমময় বুকে

যার প্রতিদান পাবে তুমি অনন্ত দুঃখে।

 

জাগো হে জাগো নিবারণ তব ক্ষুধা

মুক্তির নিশানায় মাহে রমজান সুধা!

নহে গো হেলায় দুর করো তারে ভুবন

তাঁরই বিধানে এসো হে ধরিত্রীর সন্তান।

 

মানবের রহমত রূপে রোজা এলে তুমি

বিজয়ের পতাকা নিয়ে ওগো নশ্বর ভূমি-

ওই দেখ উঠিছে মাহে রমজানের শশী!

এখনো কি জাগেনি প্রাণের উষা উল্লাসি?

----------------------------------------------

 

 

Friday, April 1, 2022

মাহে রমজান


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০৪-২০২২ ইং

*************************

 রহমতের বাণী লয়ে ওই এলো রমজান!

জাগো হে, জাগো হে, বিশ্বের মুসলমান।

আত্মশুদ্ধি করো হে সিয়ামকে ভালোবাসি

অনল হতে রক্ষা করো আপনারে উল্লাসি।


 মুমিনের রক্ষা ঢাল তুমি- হে মাহে রমজান।

বহু হরষে দিলে তুমি নূরে আলো কোরআন!

এই রহমত নাহি হবে শেষ যুগযুগান্তর

যে কিনা বুঝিয়াছে তোমারে রাখে অন্তর।

  

জানি হে তুমি মুক্তির আলো কঠিন দিবসে

নাহি কোন দ্বিধাদ্বন্দ্ব মুমিন প্রাণের পরশে।

তুমি সে পরম আনন্দ- তুমি সে দৃপ্ত গরিমা

রহমত,মাগফেরাত,নাজাদ অপার মহিমা।


জাগো হে, জাগো হে, বিশ্বের মুসলমান।

বিজয় কেতন লয়ে ওই এলো  রমজান।

এই পাপ, এই লোভ এই জীবনের পরে

তুমি ছাড়া নাহি কেহ  চির অবিনশ্বরে।


বহু বরকতের মাস ওই এলো মৃত্তিকা সনে

জাগো হে জাগো  রহমতের অনন্ত গগনে।

স্বাগতম, সু-স্বাগতম হে পবিত্র মাহে রমজান।

মুমিন হরষে জাগ্রত হে আল্লাহ ভীরু প্রাণ।

---------------------------------------------

Saturday, March 26, 2022

তবু যেন বিপুল শুন্যতা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০৩-২০২২ ইং

তোমাকে দেখার পর থেকেই এক শুন্যতা

চারিদিকে ঘিরে আছে বিপুল নিঃসঙ্গতা ।  

নিশ্বাসের বায়ু কেড়ে নেও দূর-বহুদূর!

তবু ক্ষণে ক্ষণে এসে দিয়ে যাও সুর ।

 

যে আলপনা রক্তে দিয়েছে তরঙ্গ দোলা

সে তো ভুলে থাকা নয়, সে তো বিষম জ্বালা

হৃদয়ের মাঝখানে দিয়েছি যে ঠাঁই

আমি কি করে ভুলি বলো তাই ?

 

রক্ত  কণাগুলো নেচে উঠে কূলে কূলে

রোমাঞ্চিত বাগান ভরে উঠে ফুলে ফুলে

কোকিল সুর তুলে বসন্তের কলোতানে

তবু যেন বিপুল শুন্যতা তাল লয় গানে।

 

জানি হে তুমি মোর অন্তরের কবিতা-

পরম পুলকের বর্ণ্ শব্দ বাক্য প্রণেতা

তুমি সাহিত্য, তুমি কাব্য, তুমি গল্প

তুমি জীবন প্রবাহের শিহরিত কল্প।

 

তবু যেন বিপুল শুন্যতা প্রতি প্রাতে-

ব্যাদনার নীল ছবি হৃদয় গঙ্গাতে

তবু  ভালোবাসি হে প্রিয়া অফুরান !

যেথায় শুধু তুমিই  উথরোল প্রাণ।

-------------------------------------

যাইনি কো ভুলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০৩-২০২২ ইং

কি সংলাপ কর হে অন্তর কবি ?

সে কথা কি জানো তুমি মোর ছবি !

যারে এঁকেছি আমি প্রেমের বন্ধনে

পুলক শয্যার উষ্ণ শিহরণে।

 

যারে খুঁজি অনুভবে সে আসত যদি

কতই না তরঙ্গ স্রোতে ভরে যেত নদী

গর্জে উঠত তুমুল আনন্দ বেগ

আলিঙ্গনে  দুর হত সুপ্ত মেঘ।

 

নব জাগরণে লেখা হত কবিতার চরন

রাঙা ঠোঁট কিংবা অপরূপা কাজলা নয়ন

কান পেতে শোন হত বুকের স্পন্দন

শুরু হত গর্জিত পুনঃ পুনঃ কম্পন!

 

ওহে অঙ্গে অঙ্গে জাগিত অমৃত ঘ্রাণ

সৌরভ সুবাসে ভরে যেত তৃষ্ণার্ত্ প্রাণ

কি আকুতি জাগিল হে স্বপনের !

আজ সবটুকু জানালাম কবিতার।

 

এ চোখ- এ ঠোঁট- এ হাসি যাইনি কো ভুলে

এঁকেছি যার ছবি এ প্রাণে জীবনের মূলে।

বিশ্বাস করি হয়নি তো ভুল

তারই রেণু খুঁজি যারে ভাবি ফুল।

----------------------------------

Friday, March 25, 2022

শুধু তুমি স্বপ্নের কবি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

সদ্য ফুলগুলো ফুটে আছে লম্বা বৃক্ষে

পাঁপড়ি গুলো অপূর্ব্ লাগছে মসৃণ বক্ষে!

যার প্রতিটি শাখা প্রশাখা আভরণ খুলি

আপন রঙে সাজিছে ডানা তার মেলি।

 

ঠিক যেন বসন্তের মিলন-উষায়

বড় বেশী দোল খায়

তার যৌবন তৃণ

শত প্রেমিকের উগ্র দহন।

 

সব প্রেমিকেরা অস্থির তব সত্য সবি-

শুধু তুমি স্থির !শুধু তুমি ছবি

শুধু তুমি স্বপ্নের কবি 

শুধু তুমি সোনালী রবি।

 

এতো লম্বা তব ফুলগুলো হাসে-

বক্ষ তব পুলকিত নিশ্বাসে;

কতো রঙে নব নব সাজে

কতো গানে কতো নাচে ধরার মাঝে।

 

লম্বা বৃক্ষ তুমি কোথায় আছো থেমে ?

দাও ফুল উঁচু হতে নেমে

তোমার সৌরভ সুবাস রেণু ওই শশী রবি

যারে ভাবি আমি চির স্বপ্নের কবি।

--------------------------------------

বিরহের তুফান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

তুমি কেবল কল্পনা নও শুধু নও হৃদে লিখা

তুমি যে সুন্দরী সুদূর নীহারিকা !

যে তুমি করে আছো সারা অঙ্গে ভিড়

জাগ্রত পুলক শিহরণে শিরে উপশির।

 

তুমি যে সারা দিনরাত্রি

তরঙ্গে তরঙ্গে হয়েছো প্রেমের যাত্রী

হৃদয়ের গ্রহ তারা রবি

জানি হে তুমি বিরহের নও ছবি।

 

তবু কেন তুমি এতো শান্ত হয়ে রও ?

ওগো বুকে টেনে লও

আমি যে তুমিবিনা চিন্দ্রহীন

রাত্রিদিন !

 

তুমি কেবল কল্পনা নও শুধু নও হৃদে লিখা

তুমি যে সুন্দরী সুদূর নীহারিকা !

হাতে প্রেমের ফুল তব কেন এতো দূরে !

আমি যে হয়েছি অঙ্গার চির অন্তঃপুরে।

 

হৃদয়ের তুমুল ঝড় ধূলি-বালি

উড়িতেছে ধূসর অঞ্চল তুলি

বিরহের তুফান গ্রাসিয়াছে দিকে দিকে

তবু তুমি চির অনন্ত হৃদয় ভূ-লোকে।

-----------------------------------------

তুমি চলি গেলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

তোমার চাহনীকে করিনিতো অপমান

হৃদয়ে লিখেছি বারেবার তোমার গান।

 

আবৃতি করেছি সারাবেলা

তোমার সেই হাসি করিনিতো অবহেলা।

তরঙ্গের পর তরঙ্গ হতে

আমি চেয়েছি তোমার বুকে সেই সুর বাজাতে।

 

তুমুল ঝড় সম!

শিরহণ তুলিছো পুলক দ্বারে মম

আলিঙ্গন করিছো- একি মধুময় !

অমৃত সুধা যেন স্পর্শ্ করিছো বাসনার বসূধায়

আমি তো গিয়েছি হারায়-

সেই উথরোল পাড়ায় পাড়ায় ।

 

যেখানে তুমি আর আমি যুদ্ধরত

তবু ভালোবাসার মশাল  উজ্বল অদ্ভুদ !

ঠিক যেন ফুল শয্যার মতো

যুদ্ধের ভিতরে অমৃত বিজয় স্বর্গের মতো।

 

এতো প্রবল প্রেম তব রোধ করি

তুমি চলি গেলে উঠিয়ে শিহরি!

তবে কেন হেসেছিলে হে প্রিয়া অজানা ?

কেনইবা অপলক চেয়েছিলে আনমনা !

----------------------------------

ওই মুসকি হাসিতে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

চৌদিকে প্রেম ছড়িছে দোলিতেছে প্রাণ;

বিশ্ব সাজিছে সহস্ররূপে,গুঞ্জরিছে গান ।

অযুত লক্ষ সুরে জাগিয়া উঠিছে নৃত্য

রোমান্টিক ভঙ্গিতে ছুটিছে যুগল চিত্ত।

 

রহস্যময় মুসকি হাসিতে বাজিছে বেণু

মনিরার পরশে তুমি যার আলোকধেনু

কি এক অপার মহিমা আজো অগণন!

যেথায় তুমি এবং মুনিরা পুস্প কানন।

 

প্রভাতী ঊষার মতো লালাভ আভায়

কিংবা পূর্ণিমার মতো শুভ্র আলোয়

হৃদয়ের শুন্যতায় কিংবা বালুকার তীরে

সজিব তরুলতা হয়ে বট বৃক্ষ ছায়ায়

মুক্তির আশ্রমে ফুটিছো সৌরভ ভরে।

 

ওই মুসকি হাসিতে কি যেন লুকানো !

দিগন্ত নাই তার কোন ---

শুধু রহস্যে ঘেরা পৃথিবীর কোটি প্রাণ ।

হৃদয় উথরোল দিকে দিকে অফুরান।

 

চন্দ্র-সূর্যের আলোকময় ভূ-লোকে।

তুমি শুধু স্বর্গীয় স্পর্শ্ লোকে লোকে।

চৌদিকে প্রেম ছড়িছে দোলিতেছে প্রাণ;

বিশ্ব সাজিছে সহস্ররূপে,গুঞ্জরিছে গান ।

-------------------------------------------

 

Thursday, March 24, 2022

যেখানে আমি নির্বাসিত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৩-২০২২ ইং

তোমার দিকে তাকালেই জেগে ওঠে প্রাণে

তুমি যেন পুলক শিহরণে -প্রবল কিরণে!

তবে কি ভালোবেসে ফেলেছি ?

তুমি তার কতটুকু অনুভব করেছো ?

 

বিপুল শুন্যতা গভীরে! তপ্ত বালুকার তীরে

আমি চলেছি তোমার রোমাঞ্চ অনলে পুড়ে

এ অনুভব বড় বেশী  স্বর্গীয় স্পর্শ্ ঘেরা

যেখানে আমি নির্বাসিত তুমি ছাড়া ।

 

তোমার চোখের ঝলক যেন ধেয়ে এসে একটা কিছু বলে-চুপি চুপি বলে

রাঙা ঠোঁটে মুসকি হেসে

হৃদয়ের কথা বলে-খুব কাছে এসে বলে

তুমি না সত্যিই খুব—

 

এ হৃদয় জেনে গেছে তুমি ধূলি কণা

তুমি তার অপরূপ সজ্জা কিংবা আলপনা

অনেক ইচ্ছে করে ! কিন্তু—

কোথায় যেন এক অদৃশ্য প্রাচীর !

 

তুমি আমি কি পারি না এ তরঙ্গ থামাতে ?

চলো না হৃদয়ে হৃদয়ে কথা বলি

সংগোপনে বলি- প্রকাশ্য বলি

দু’জন দু’জনাকে ভালোবাসি প্রাণ খুলি

Saturday, March 19, 2022

বিপুল বিরহে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০৩-২০২২ ইং

শুধু হৃদয়ের আবদনে এতো ব্যাকুলতা !

এতোটুকু কল্লোল! এতোটুকু উচ্ছাস

এতোটুকু ব্যথা-

তুমি বুঝলে না প্রেমের অমর কবিতা।

কি লিখা ছিল তাতে ?

হয়তো ছিল দু’হৃদয়ের পরিপূর্ণ্তা !

 

এক নিস্প্রাণ সাহিত্য সর্বব্যাপী ধেয়ে

এই কবিতা গ্রাস করিছে নির্ভয়-নির্দয়ে!

হৃদয়ের আহ্ববানে বলেছি শতবার করে

শুধু তুমি যেন অফুরান ভালবাস মোরে।

 

আমি জানি এ প্রেম বিচিত্র তবু তুমি বৃহৎ

শুধু জানা ছিল না তুমি এতো মিশ্রিত অসৎ

তবু ভেবেছি তুমি মোর প্রিয়া চিরদিনকার

আমি যে ভালবেসেছি তোমায় চমৎকার !

 

অনেক স্বপ্ন বুঁনেছি অসীম প্রেমের গ্রহে

তুমি বুঝলে না, দুর করেছো বিপুল বিরহে

শুধু হৃদয়ের আবদনে এতো ব্যাকুলতা !

এতোটুকু কল্লোল! এতোটুকু উচ্ছাস

এতোটুকু ব্যাথা!

তুমি বুঝলে না প্রেমের অমর কবিতা।

যেখানে লিখা ছিল দু’হৃদয়ের কাব্যকথা।

--------------------------------------

প্রেমের প্লাবন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০৩-২০২২ ইং

প্রেমের ফুল ফুটিয়াছে অন্তর তরুরাজি

বাগান ভরিছে তাই সুবাস রেণুতে আজি!

তবু সারাবেলা আনমনে বসিয়া একাকী

হৃদয় খুলি তোমারে খুঁজি মুগ্ধ আঁখি।

 

শিরে উপশিরে তরঙ্গে তরঙ্গে অনুভব করি

আমার মৃত্তিকার মাঝে পুলকিত শিহরি

প্রচন্ড দোলিছে প্রেম তরী হৃদয় সাগরে

যার জীবনরসধারা তুমি দিবানিশি ধরে।

 

একি ফুল ফুটালে ওগো কুসুম মুকুল !

কি আনন্দ উৎসবে ফুটিয়া আকুল।

তুমি এসেছিলে প্রাণে নব রৌদ্রালোকে

তাইতো আমি উজ্জ্বল প্রেমের পুলকে।

 

কি মুধুর প্রমোদরসে জাগালে হরষিয়া!

অন্তর জুড়িয়া লিখেছি নাম ওগো প্রিয়া।

তোমাকে ভালবাসি অযুত পাহাড় সম

সারাবেলা আনমনে বসিয়া বলি প্রিয়তম।

 

প্রেমের ফুল ফুটিয়াছে অন্তর তরুরাজি

বাগান ভরিছে তাই সুবাস রেণুতে আজি!

আসিবে কি কোনদিন-শরৎ কিরণ ?

শুভ্র কাশে ভাসিব প্রেমের প্লাবন ।

-----------------------------------------

এই সুর অমৃতের মতো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২০২২ ইং

এই অন্তর তরঙ্গে অনায়াস যে মহিমা

সে অনুভবে যে আনন্দ যে দৃপ্ত গরিমা

তার সবটুকুই তুমি স্বর্গীয় অনুপম স্বাদ

তাইতো বার বার ছুটে যাই মিটাইতে সাধ।

 

অফুরান ভালবাসি বিশ্বের সকল সৃষ্টি হতে

যেখানে হৃদয় কোল্লোলিয়া যায় নব স্রোতে।

 

হে অপরূপা সুন্দরী  অপলক চেয়ে

কখন যে এই প্রাণ উঠিয়াছে গেয়ে !

প্রচন্ড উল্লাসভরে বিপুল ছুটিয়াছে

তরঙ্গ উথরোলে এই বক্ষের কাছে।

 

অনুভবের মঞ্চে গাওয়া তব নাহি শেষ!

এই সুর অমৃতের মতো অনন্ত অশেষ

তুমি কি শুনতে পাও দিকে দিকে অন্তরে ?

যে কম্পন উঠে সারাবেলা হৃদয় গভীরে !

 

প্রত্যেক প্রহরে তোমারে খোঁজি এ ভুবন

আড়াল নাহি চাই কভূ অনাগত শিহরণ

অতুল্য ভালবাসি সারাবেলা ওগো প্রিয়জন!

এসো হে প্রত্যেক কুসুমকলি করি আলিঙ্গন।

 

অনুভবের মঞ্চে গাওয়া তব নাহি শেষ!

এই সুর অমৃতের মতো অনন্ত অশেষ ।

---------------------------------------

কালো মেঘের তলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২০২২ ইং

পিছু কেন লেগে আছো মিথ্যে দুরাশায়!

আপন কর্মে মন দাও আল্লাহ ভরসায়।

আমি সত্যের পথে আছি চির উল্লাসি

হৃদয়ের যে জীবন তারে ভালোবাসি।

 

নাহি কিছু দ্বিধাদ্বন্দ্ব, নাই ভাবি পর,

নাহি কোন হিংসে বিদ্বেষ-নাই চিন্তাজ্বর

সরল জীবন স্রোতে বহি দিবারাত

নিরবে সহ্য করি অসহ্য আঘাত।

 

নাহি কোন পরিতাপ আপন প্রাণে

বৃথা ক্ষোভে নাহি যাই প্রতিশোধ গানে

স্নেহ ভালবাসি মানুষের মনুষ্যত্ত্বরে

ছুটে যাই তার তরে পূর্ণপালভরে ।

 

পিছু কেন লেগে আছো মিথ্যে দুরাশায়!

আপন কর্মে মন দাও আল্লাহ ভরসায়।

বিজয় আসিবেই তোমার গগণ সম

চির সত্যের পথে ওগো প্রিয়-প্রিয়তম।

 

আপন চর্চা করো হে দীপ্তোজ্জ্বল

কালো মেঘের তলে সূর্যের অনল।

সত্যের পরশে অনায়াস সে মহিমা

তোমার বিজয়ে আনন্দ সে গড়িমা।

-----------------------------------

সত্যের গর্দান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২০২২ ইং

নব নব ঘাত প্রতিঘাত নিত্য আসে প্রাণে

তাই বলে কি বীর যোদ্ধা পুড়িবে দহনে ?

নিন্দুকের কাজ নিন্দুকে করে হয়রান

তব সম্মুখে উঁচুশির   সত্যের গর্দান।

 

হে সত্যবাদী কর্ম্ঠ তুমি নও একা

ওই মরুপ্রান্তরে বিজয় নিশান আঁকা!

তুমি দুর্দম স্বাধীন আপনের গিরিতটে

যে নিশান উঁচু শিখরে অকোপটে।

 

হিংসুক পরনিন্দাকারী নহে গো শক্তিমান

দেশে দেশান্তরে মৃত্যুর বিষ করে পান

এ যে শুধু পরাজয় গ্লানী অপমান

যুদ্ধে বিজয় হয় সত্যের সম্মান।

 

নব নব ঘাত প্রতিঘাতে যে হয় নির্ভিক

যুদ্ধে তার বিজয় দীপ্ত রাজসিক!

তবে কিসের ভয় হে সত্যের সন্তান ?

এগিয়ে চল হে নির্ভিক সতেজ প্রাণ।

 

নিন্দুকের কাজ নিন্দুকে করে হয়রান

তব সম্মুখে উঁচুশির  সত্যের গর্দান।

বজ্র মেঘমন্দ্র স্বরে গর্জে উঠে তীব্রতর

কোন হিংসুক রুখে তারে এই নশ্বর!

------------------------------------

Thursday, March 17, 2022

তুমি বিজয়ের গান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

হে যোদ্ধা গর্জে চলো হে তুঙ্গ গিরিরাজি

যুদ্ধের দামামা বাজাও হে দূর্গে আজি ।

জয় পরাজয় নহে মূখ্য সমর রণে

তুমি যোদ্ধা হে অসীম সাহসী তর্জনে।

 

হারবে কিনা জিতবে এ নহে হিসাব

ইস্পাত কঠিন শপথে তুল হে প্রভাব

ওহে তুমি জিতবেই তীব্র হিমবায়ে

বিদ্রোহী পরাজয়ে ,বিদ্রোহী পরাজয়ে!

 

তুমি অদম্য ! তুমি দুর্বার! তুমি উঁচুশির!

তুমি সত্যের নিশান ! তুমি নহে নতশির!

তুমি বিজয়ের গান! তুমি দুষ্টের হুঙ্কার

তুমি বিদ্রোহীর আতংক!মুক্তির অলংকার।

 

তুমি পূজিত শত মানুষের প্রাণে প্রাণে

তুমি উপমা দুষ্ট নিধনে সর্বলোকসনে

দেশ দেশান্তরে তোমার বন্ধনায় করি গান

তবে কেন এতো ভয় হে নজোয়ান ?

 

হে যোদ্ধা গর্জে চলো হে তুঙ্গ গিরিরাজি

যুদ্ধের দামামা বাজাও হে দূর্গে আজি ।

তোমার হাতে সপিলাম এ বাংলাদেশ

অযুত স্বপ্নরাশি এখনো অধরা অনিমেষ।

----------------------------------------

সেই ছেলেটা জাতির পিতা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

জেগে আছে এই পৃথিবী নিদ্রাতন্দ্রাহত!

শব্দশূন্য সংগীতবিহীন; নিস্তব্ধ ভাগ্যহত।

দিবার ঊষাও জেগে নাই অসীম আকাশে

এক গোধূলী লগ্নের পদধ্বনি চারিপাশে।

 

সোনালী অরুণ রেখা তব বঙ্গ জুড়ি

মুক্তির বজ্র ধ্বনি শুনি চিত্ত অগ্রসরি।

স্বাধীনতা স্পর্শিতে চাহে পর্বতসংকটে

বঙ্গের নব প্রাণ সে- টঙ্গী পাড়ার তটে !

 

একখানি স্বপ্ন হৃদয়ে বিছাইয়াছে জাল

দূর্গে ভাসিয়েছে তরী, ধরিছে দুর্বার হাল

অদম্য গর্জিছে  শিশু  গিরিমধ্যপথে

উড়িয়েছে বিজয় কেতন প্রিয় মাতৃকাতে।

 

স্বাধীন বাঙালি যখন সুখাসীন ঊর্মিমুখরিত

সেই ছেলেটা জাতির পিতা তব নিভৃত!

নির্যাতিত বাঙালিকে হৃদয়ে বেষ্টিয়া ধরি

শেখ মুজিব স্বপ্ন বুঁনিছে আপনার করি।

 

আপনারে গলাইয়া রক্তস্রোতো তীরে

সেই ছেলেটা জাতির পিতা সর্বলোকতরে

স্বাধীন বাংলাদেশ সৃজনে মুজিবের অবদান

ঠিক যেন তৃষ্ণার্ত্ বুকে অমৃত জল দান ।

---------------------------------------

অধির প্রহর শেষে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

কতোদিন অবরুদ্ধ বসি বাতায়নে

মগ ডালে পুস্পটা খোঁজেছি কাননে

এতো লম্বা বৃক্ষ তবু নিঃশব্দ, নির্দয়

সঙ্গহীন, তপ্ত দেহ বহ্নিজ্বালাময়।

 

ফুটন্ত পুস্পের দৃশ্য আঁকিয়াছি প্রাণে

তবু সৌরভ জাগেনি-ভরেনি বাগান ঘ্রাণে

শুধু হাসির শুভ্রতায় মিটে প্রাণ জ্বালা

কাজলা নয়নে ভুলে যাই নিস্তব্ধ নিরালা।

 

জেগে উঠে প্রেম শিখরের হিমরেখা

খোঁজে ফিরি অপলক যত দূর যায় দেখা

তরঙ্গ রোধ করি যেন নিশ্চল নিষেধ

তবু তুমি সম্মুখে এসো দূর্গ্ করি ভেদ।

 

তোমার প্রেমে ভ্রমিয়াছি দূর সিন্ধুপারে

পুলকিত তরঙ্গে ফুল শয্যার বাসরে।

এতো লম্বা বৃক্ষ তবু নিঃশব্দ, নির্দয়

সঙ্গহীন, তপ্ত দেহ বহ্নিজ্বালাময়।

 

হৃদয়ের মহামেরুদেশে তপ্ত বালু খরা

অনন্ত কুমারীব্রত-কেউ নেই তুমি ছাড়া!

নিঃসঙ্গ, নিঃস্পৃহ তুমি ছাড়া এই প্রাণ

অধির প্রহর শেষে যদি আসে সেই দিন।

---------------------------------------

হে অনুপমা সুন্দরী

   

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

একি কাজল নয়নে তাকালে  প্রিয়তমা !

কি অঙ্কনে সাজিলে তুমি হৃদয় মহিমা!

কৌতূহলবশে হয়তো চেয়েছি আনমনে

কে জানতো বলো এক কঠিন বন্ধনে

তুমি জাগবে প্রতিটি প্রহরে সুপ্ত প্রাণে ।

 

বারবার অবরুদ্ধ হয়েছি লাবণ্যতার প্রাচীরে

কম্পন উঠিছে অণিবার অদৃশ্য গভীরে

পুলকিত হয়েছি বিপুল উষ্ণ সমীরে।

স্বপ্ন বুঁনেছি ফুল শয্যার অমৃত বাসরে।

 

তবু দিগন্ত শুন্য, স্বপ্ন শুন্য, প্রান্তর অশেষ

গগণে শুভ্র চাঁদ  তবু আঁধার অনিমেষ!!

এক পিপাসায় তৃষ্ণ আমি এই রৌদ্রলোকে

জ্বলন্ত হৃদয়রাশি অশ্রু ঝরা চোখে---

 

অন্তরবিস্তৃত যেন লেনিহান শিখা পুড়ে

তবু তুমি বুঝলে না আমি লুটাইয়েছি পড়ে

এই জ্বরাতুরা হৃদয় বসুন্ধরা- তপ্ত দেহ

তোমাকেই চায়  হে অনুপমা সুন্দরী -প্রত্যহ

 

একি কাজল নয়নে তাকালে  হে প্রিয়তমা !

কি অঙ্কনে সাজিলে তুমি হৃদয় মহিমা!

এতো সুন্দর তুমি! এতো মধুময় তুমি !

তোমাকে রেখেছি আমি প্রেমময় ভূমি।

সিগ্ধপূর্ণিমায়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২০২২ ইং

এই হৃদয়ে উঠাও তুমি নৃত্য তীব্রতর

অসীম প্রেম সংগীতে, অনন্ত গভীর

যেথায় তুমি প্রসারিয়া রও তরঙ্গে তরঙ্গে

সেথায় আমি প্রবাহিত পুলকিত রঙ্গে।

 

দিক-দিগন্তরে অনুপম সিগ্ধতায়

নিপুন আলিঙ্গনে হারিয়ে যাই ভাবনায়

খোঁজে বেড়াই তোমায় সিগ্ধপূর্ণিমায়

নিঃশব্দে নিভৃতে ভালবাসার সীমানায়।

 

গহিনের ইচ্ছেগুলো জাগিয়ে দেই প্রাণে

উৎসব সম তরঙ্গি প্রবাহে উথরোল গানে

প্রেমের শিরোনামে হৃদয়ের চারিধার

তোমাকে লালন করি শিরা-উপশির।

 

পুলক শিহরনে পরিপূর্ণ্ করি সাধ গ্রহে

হৃদয়ের উদ্দামে বিপুল প্রেমের প্রবাহে

যে অন্তরে রেখেছি তোমায় যতন করে

সেই তুমি শয়নে স্বপনে শত লক্ষ ধারে।

 

বলো না -তোমায় ভুলি কেমনে ?

তুমি যে জেগে আছো শুধু দেহ প্রাণে

এই প্রাণ করিতেছে সদা  অধ্যায়ন

চলো না হৃদয়ে হৃদয়ে করি আলাপন।

----------------------------------------

Monday, March 14, 2022

কেউ নও তুমি

 

----কলমে: মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৪-০৩-২০২২ ইং

*************************

তুমি বললে যোদ্ধে যাও, মুক্তি যোদ্ধে তো গেলাম

তুমি বললে ঝাঁপিয়ে পড়ো, পড়লাম।

সমস্ত স্বদেশ প্রেম- তুমি বললে,বিলিয়ে দেওয়া ভালো

বলেছি জয় বাংলা

করেছি মুক্তিযুদ্ধ্

পেয়েছি স্বাধীনতা

তবু আমি একা ! তবু পরাধীন !

আমাকে করেছো তুমি পরাজিত!

বঞ্চিত করে- ভেঙে চূরে শত টুকরো করে

হৃদয়ের রক্ত প্লাবন ছড়িয়ে দিয়েছো জলে- স্থলে।

তুমি বলেছিলে বলে লক্ষ্ শহীদের রক্ত দানে, এনেছি

একটি স্বাধীন পতাকা

যে স্বাধীনতা দিয়েছো- সেখানে স্বাধীনতা নেই

যখনই বজ্র কণ্ঠে দিয়েছো ডাক,রক্ত দিয়েছি প্লাবনের মতো

আজ তুমি কোথায় ?

আমি বড় একা! বড় একা!

বঙ্গ বুকে কেউ নও তুমি

আমার অধিকারে কেউ নও তুমি

মাতৃকার বুকে লাল-সবুজ পতাকা আছে- স্বাধীনতা নেই

জনতার মুক্তি নেই---

-------------------------------------