স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২০-০৩-২০২২ ইং
চৌদিকে প্রেম ছড়িছে দোলিতেছে প্রাণ;
বিশ্ব সাজিছে সহস্ররূপে,গুঞ্জরিছে গান ।
অযুত লক্ষ সুরে জাগিয়া উঠিছে নৃত্য
রোমান্টিক ভঙ্গিতে ছুটিছে যুগল চিত্ত।
রহস্যময় মুসকি হাসিতে বাজিছে বেণু
মনিরার পরশে তুমি যার আলোকধেনু
কি এক অপার মহিমা আজো অগণন!
যেথায় তুমি এবং মুনিরা পুস্প কানন।
প্রভাতী ঊষার মতো লালাভ আভায়
হৃদয়ের শুন্যতায় কিংবা বালুকার তীরে
সজিব তরুলতা হয়ে বট বৃক্ষ ছায়ায়
মুক্তির আশ্রমে ফুটিছো সৌরভ ভরে।
ওই মুসকি হাসিতে কি যেন লুকানো !
দিগন্ত নাই তার কোন ---
শুধু রহস্যে ঘেরা পৃথিবীর কোটি প্রাণ ।
হৃদয় উথরোল দিকে দিকে অফুরান।
চন্দ্র-সূর্যের আলোকময় ভূ-লোকে।
তুমি শুধু স্বর্গীয় স্পর্শ্ লোকে লোকে।
চৌদিকে প্রেম ছড়িছে দোলিতেছে প্রাণ;
বিশ্ব সাজিছে সহস্ররূপে,গুঞ্জরিছে গান ।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।