কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২০-০৩-২০২২ ইং
তুমি কেবল কল্পনা নও শুধু নও হৃদে লিখা
তুমি যে সুন্দরী সুদূর নীহারিকা !
যে তুমি করে আছো সারা অঙ্গে ভিড়
জাগ্রত পুলক শিহরণে শিরে উপশির।
তুমি যে সারা দিনরাত্রি
তরঙ্গে তরঙ্গে হয়েছো প্রেমের যাত্রী
হৃদয়ের গ্রহ তারা রবি
জানি হে তুমি বিরহের নও ছবি।
তবু কেন তুমি এতো শান্ত হয়ে রও ?
ওগো বুকে টেনে লও
আমি যে তুমিবিনা চিন্দ্রহীন
রাত্রিদিন !
তুমি কেবল কল্পনা নও শুধু নও হৃদে লিখা
তুমি যে সুন্দরী সুদূর নীহারিকা !
হাতে প্রেমের ফুল তব কেন এতো দূরে !
আমি যে হয়েছি অঙ্গার চির অন্তঃপুরে।
হৃদয়ের তুমুল ঝড় ধূলি-বালি
উড়িতেছে ধূসর অঞ্চল তুলি
বিরহের তুফান গ্রাসিয়াছে দিকে দিকে
তবু তুমি চির অনন্ত হৃদয় ভূ-লোকে।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।