কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৮-০৪-২০২২ ইং
**************************
এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!
তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক।
কখনো কি পাবে না তারে কোনো মর্তবাসী ?
মানুষ রূপে মানুষে দেখি শুধু অগ্রাসি।
ওগো কখন দেখিব আমি নিন্দ্রা হতে উঠি ?
সমস্ত প্রাণে প্রাণে প্রভাত ঊষা আছে জাগি !
প্রেমে প্রেমে উথরোল রবে হৃদয়ের পাটি
মানুষ মানুষের হবে চির সাম্যের লাগি---
এ সাজানো পৃথিবীর অরণ্যের পল্লব স্তরে
কোন কলঙ্কের রেখা নেই মহিমা তরে
তব মানুষ আঁধার প্রকোষ্ঠে চিরকাল ধরে
চিত্তের মোহে পথ ভ্রষ্ট পরান আঁকড়ে ধরে।
নিখিল মন প্রবাহে অনিষ্টের ভরা যৌবন!
তাল লয় ছন্দ সর্বাঙ্গ যেন অসুরের মতন
এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!
তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক।
বিজয়ের বসন্তদিনে পরাজয়ের দুঃখ
মানুষেরে ঘিরে আছে এ মর্তলোক!
এ পরাজয় মানুষের কাছেই চির উম্মুখ!
তব মানুষ আঁধার প্রকোষ্ঠে খুঁজে তার সুখ।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।