Monday, February 13, 2023

সব অঙ্গে লেগেছে দোলা

  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ১৩-০২-২০২৩ ইং

******************

শিমুল পলাশে ভরে গেছে বসন্ত কাল,

হুলুদ ফুলেরা মেলেছে ডানা দলে দল।

অঙ্গে লেগেছে দোলা সবুজ শ্যামল বাঁকে,

প্রাণ বৃক্ষের ভাঁজে ভাঁজে কল্প ছবি এঁকে ।

উড়ায়ে দিয়েছে কত শত যৌবন ডানা

ঝাঁকে ঝাঁকে এসেছে মৌ- কে করে তারে মানা?

কত রূপ লাবণ্যে ভরা এ চঞ্চলা পথ

এ রূপসী বাংলায় তরুণ তরুণীর মনোরথ।

সব অঙ্গে লেগেছে দোলা-

বসন্তের এই মধুময় পথ চলা।

যত প্রেম -যত ভালবাসা

ফুলে ফলে ভরে যাক হৃদয়ের প্রতি ঊষা।

------------------------------------

 


 

 

উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্
 |

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না,
 তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো,
 আমার কাজলা দিদি কই?

তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া,

মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা।

সেই ফসলে আসমানীদের নেইকো অধিকার,

জীর্ণ পাঁজর বুকের হাড়ে জ্বলছে হাহাকার।

---------------------------------------------

 




বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না,
 একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?

খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি,
 তুমি কেন চুপটি করে থাকো?


বল্ মা দিদি কোথায় গেছে,
 আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই---দিদিও নাই---কেমন মজা হবে!

ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল
 |
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্
 |

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না,
 তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো,
 আমার কাজলা দিদি কই?

তারি মায়ায় থোকা থোকা দোলে ধানের ছড়া,

মার আঁচলের পরশ যেন সকল অভাব-হরা।

সেই ফসলে আসমানীদের নেইকো অধিকার,

জীর্ণ পাঁজর বুকের হাড়ে জ্বলছে হাহাকার।

 

বনের পরে বন চলেছে বনের নাহি শেষ,

ফুলের ফলের সুবাস ভরা এ কোন্ পরীর দেশ?

নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার,

রবির আলো খন্ড হয়ে নাচছে পায়ে তার।

সুবাস ফুলের বুনোট করা বনের লিপিখানি,

ডালের থেকে ডালের পরে ফিরছে পাখি টানি।

কচি কচি বনের পাতা কাঁপছে তারি সুরে,

ছোট ছোট রোদের গুড়ো তলায় নাচে ঘুরে,

--------------------------------------------

 

 




সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী

পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল একমুঠো জোনাকী।

একমুঠো জোনাকীর আলো নিয়ে

ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার।

ময়দানের মঞ্চে একমুঠো জোনাকী উড়িয়ে

জয়ধ্বনি দিয়ে উঠল যেন কারা।

রবীন্দ্রসদনে তিরিশজন কবি তিরিশদিন ধরে আউড়ে গেল

একমুঠো জোনাকীর সঙ্গে তাদের ভাব-ভালোবাসা।

ইউনেসকোর গোল টেবিল ঘিরে বসে গেছে মহামান্যদের সভা

একমুঠো জোনাকীর আলোয়

আফ্রিকা থেকে আসমুদ্র হিমাচল সমস্ত হোগলা বন আর ফাটা দেয়ালে

সাজিয়ে দেবে কোনারক কিংবা এথেন্সের ভাস্কর্য।

সাত শতাব্দীর অন্ধকার এইভাবে

ফাঁকা মাঠে ম্যাজি দেখিয়ে চলেছে একমুঠো জোনাকীর আলোয়।





একলা ঘরে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০২-২০২৩ ইং

******************

মানব জাতির হৃদয় ভিতর সাম্যের গান কই ?

বিশ্ব আমার আজকে দেখি হিংসে বিদ্বেষ ওই !

আপন সুধায় দলে দলে,

ছুটছে মানুষ আগুন জ্বলে ।

হৃদয় টানে প্রেম আসে না, প্রেমের সাধে রই !

বিশ্ব আমার প্রাণের ভিতর সাম্যের স্পর্শ্ কই ?

আজকে কেন শুনি না আর আপন করে ডাকো

কিসের আশায় ! কিসের নেশায় মুখটি তোমার ঢাকো?

১৪ ফেব্রুয়ারী আসে যখন

প্রেমের উথরোল জাগে তখন।

বাহ্যিক হতে কেন তুমি আর হৃদয় এসো নাকো ?

বিশ্বের বুকে, ভালবাসা কেন, চুপটি করে থাকো?

বল না, প্রেম কোথায় গেছে, আসবে সে কবে ?

এখন যে প্রাণের ভিতর নব জোয়ার হবে !

তুমি নাই, অমি নাই, কেমনে সুধা পাবে ?

প্রেম এমন একলা ঘরে আর কত কাল রবে ?

মানব জাতির হৃদয় ভিতর সাম্যের গান কই ?

বিশ্ব আমার আজকে দেখি হিংসে বিদ্বেষ ওই !

---------------------------------------------


Thursday, February 9, 2023

রাক্ষস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০২-২০২৩ ইং

******************

রাক্ষসের পরে রাক্ষস এসেছে, রাক্ষসের নাহি শেষ,

মোবাইল রাক্ষস নিচ্ছে কেড়ে সবুজ -শ্যামল দেশ।

দিবা-নিশি দুলছে জাতি এই রাক্ষসের ত্রাস !

শিশু –যুবক- বৃদ্ধ সকল একই রাজ্যে বাস।

সময় লুটে, চরত্রি লুটে আরো লুটে টাকা

অপপ্রয়োগ সবাই করে নির্জ্ন ঘরে একা।

কি ছেলে ! কি মেয়ে সাজায় পুলক মেলা

নগ্ন দেহের পূর্ণি সেথা জ্বালায় মানিক আলা।

ঘরে ঘরে রাক্ষসেরা পড়ছে অগ্নি ছড়া

সেই আগুনে পুড়তে জাতি শান্তি সুখের ধরা।

মুক্ত জাতির বুকের হাড়ে চলছে হাহাকার

এই রাক্ষসে নিচ্ছে কেড়ে সভ্যের অধিকার।

রাক্ষসের পরে রাক্ষস এসেছে, রাক্ষসের নাহি শেষ,

মোবাইল রাক্ষস নিচ্ছে কেড়ে সবুজ -শ্যামল দেশ।

--------------------------------------

Wednesday, February 1, 2023

তুই এক সূর্য্নাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০১-০২-২০২৩ ইং

******************

অদম্য ইচ্ছে, তুই বিজয় সকল যুদ্ধের কাছে,

তুই অপরাজিতা এই জগতের সকল মিছে।

তবু কিছু লোক তোরে করে বদনাম,

তবু তুই হার না মানা পত্রিকার শিরোনাম।

জানি হে চলনে বলনে তুই নহে নয়নাভিরাম

তুচ্ছ তাচ্ছল্য হতে আসা তুই এক সূর্য্নাম।

অন্ধকারে তুই আজ পূর্ণিমার আলো

পারেনি দমাতে তোরে এই জগতের কালো।

তুই ছিলি তোর ইচ্ছের পথে অবিচল !

আঁখিপুটে অশ্রু নাহি ঝরে নাহি ভাঙ্গে মনোবল।

যারা বলে কিছু নাই, কিছু নাই-

সেখানে তোর সংগ্রামী জীবন খুঁজে পাই।

অদম্য ইচ্ছে, তুই বিজয় সকল যুদ্ধের কাছে,

তুই অপরাজিতা এই জগতের সকল মিছে।

পূজা শুধু -পূজা শুধু- সংগ্রাম তরে মোর ব্রত

তুই দিয়েছিস খুলি অন্ধের আঁখি শত শত।

--------------------------------------------

 

Monday, January 30, 2023

অবেলায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-০১-২০২৩ ইং

********************

ওই গোলাপটা সব এলোমেলো করে গেল

আচকমকাই ফুটেছিল অবেলায় ।

অস্থি মজ্জার শাখে শাখে তুমুল শিহরণে

তুলেছিল ঢেউ প্রতিটি স্পন্দনের প্রবাহে!

আজও থরো থরো তরিৎ স্পর্শ্ লাগে

ভেঙ্গে চুড়ে যায় শরীরের ভাঁজে ভাঁজে

ঠিক বুকের ভিতরে কোন এক নিভৃত কোণে

নিরন্তর ছবি এঁকে-

বসন্তের পাখিটা উড়ে গেল ভালবাসার ডাক দিয়ে

সেই হতে আজো খুঁজে যায় সেই সুর !

কোকিল মুখ লুকালো গহিন অরণ্যে

এত ব্যদনা এত ভাঙাভাঙি

এত টুকরো টুকরো বিছিন্ন রক্তকণা

এলোমেলো ছেঁড়া পাঁপড়ি তবু সুবাসে উথরোল

এ শুন্য বাগান-

আমি ওই গোলাপ খুঁজেছি শুধু খুঁজেছি—

ওই গোলাপটা সব এলোমেলো করে গেল

আচকমকাই ফুটেছিল অবেলায় ।

----------------------------------------

Friday, January 27, 2023

বিশ্বাস করেছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০১-ইং

*******************************

তোমার মধ্যে অনেক অহংকার ছিল,

ছিল হয়তো আরো কিছু নিষ্ঠুরতা ।

হয়তো আমি বুঝিনি, হয়তো বুঝার চেষ্টাও করিনি

অন্ধের মত শুধু অন্ধের মত কিংবা পাগলের মত

দীগন্তহীন পথে ছুটেছি শুধু ছুটেছি

আর বিশ্বাস করেছি হয়তো একদিন !

সেই মুহুর্ত্ আর আসেনি হয়তো আসবেও না

তবুও এ হৃদয়টুকু আমানত রেখেছি

তুমি না বললেও-

আমি বিশ্বাস করেছি, অবলিলায় বিশ্বাস করেছি

তোমার মধ্যে ভালবাসাও ছিল

তার আগুনেই এ অন্তরে জ্বলছে দেশলাই—

জানি, তোমার মধ্যে অনেক অহংকার ছিল,

ছিল হয়তো আরো কিছু নিষ্ঠুরতা ।

তবু যদি----

-----------------------------------------

Thursday, January 26, 2023

হারানো সেই গোলাপের দিকে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০১-২০২২ ইং

********************

সেই অনুভূতিটা এখনো জীবন্ত মনে হয়,

খবুই দৃশ্য মনে হয়,

হৃদয়ের গভীরে, খুব গভীরে দখল করে আছে

এক অদৃশ্য তরঙ্গ ! এক জ্বলন্ত চুল্লি !

এক চিতার ভয়াবহ কুন্ডলী !

 

তবু গোলাপটিকে খুঁজি, সেই গোলাপটিকে

যাকে এঁকেছিলাম অনুপম তুলিতে

সেই বাগানটি আছে, এখনো আছে ,এখনো ফুটে

শুধু তোমাকে দেখিনা মগডালে-

 

এতো উর্ব্র হৃদয় ভূমি তবু তুমি অনুর্ব্র !!

চৌদিকে আঁকা বাঁকা জলরাশি, বৃষ্টির নুপুর

তবু ধূঁ ধুঁ বালুচর! তবু সাহারা

এখনো চেয়ে আছি ! অপলক চেয়ে আছি-

হারানো সেই গোলাপের দিকে---

--------------------------------------------

রক্ত ঝরা রবি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৬-০১-২০২২ ইং

********************

উর্দু ভাষার পন্ডিতে কয় অ- আ দেখে-

বর্ণগুলো থাকবে জেগে দামাল ছেলের মুখে

গদ্য পদ্যের চরন দিয়ে উর্দু গেছে ঢেকে

ছালাম বরকত রফিক জাব্বার রক্ত ঝরা ‍বুকে।

বুলেট কামান সব হারায়ে বাংলা ভাষা জয়ে !

বিশ্ব বুকে শহীদ মিনার অমর স্মৃতি হয়ে-

ভাষা দিবস মুক্তির আলো রৌদ্রের ঝলঝল

অশ্রুকণা ফুলের দলে প্রভাত ফেরির দল।

একুশ তাই রক্তে লেখা বাংলা ভাষার জয়

বিশ্ব বুকে স্বীকৃতি ওই  নাইরে তার ক্ষয় !

অ- আ- ক- খ বীর বাঙালির স্নায়ু

মোদের ভাষা বাংলা ভাষা প্রাণের জীবন বায়ু।

বিশ্ব বলে বাংলা ভাষা রক্ত ঝরা রবি

ক্ষয় নাই তার ক্ষয় নাই -এ জগত ছবি।

-------------------------------------

 

x

Tuesday, January 24, 2023

আবার গাও সেই গান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০১-২০২২ ইং

********************

আবার গাও সেই গান ! লাল সবুজের পতাকা তুলিয়া

এখনো ভুলিনি- এখনো স্থপতির স্বপ্ন ধরিয়া

মুক্তির স্বপ্ন বুঁনি—

হে দিশারী, নিরব কেন আগুন যে লেগেছে ধরায়,

সিংহাসনে বসিয়া তুমি কি নিবে না বুকে জড়ায় ?

অশ্রু ঝরা চোখে জনতা কাঁদিছে বিজয় পতাকা তুলি,

তবু নেই বিজয় এই বাংলার ধূলো- বালি।

স্বাধীনতা পেয়েছি তব ফুটেনি মুক্তির ফুল,

চৌদিকে রন্ধে রন্ধে মীর জাফরেরা বিপুল-ব্যাকুল।

এখনো দেখেনি তোমাকে- কেন এত নিরব আজ ?

বিদ্রোহীদের উন্মাদনায় চৌদিকে নব নব পুস্পসাজ!

জনতার মুক্তি এসেছি কি? বেজেছে কি লক্ষ শহীদের গান ?

আমি কি নির্ভ্য় ? আমি কি পেয়েছি অধিকারের সন্ধান ?

তবে শুনো হে দিশারী ! আমি শুনি নাকো সেই মুক্তির গীতি,

যে গান গেয়েছিল পিতা সবুজ শ্যামল ছায়াবিথী-অবিরতি।

হে দিশারী, নিরব কেন আগুন যে লেগেছে ধরায়,

সিংহাসনে বসিয়া তুমি কি নিবে না বুকে জড়ায় ?

আবার গাও সেই গান ! লাল সবুজের পতাকা তুলিয়া

এখনো ভুলিনি- এখনো স্থপতির স্বপ্ন ধরিয়া---

মুক্তির স্বপ্ন বুঁনি—

 

-----------------------------------------------

 

 

 

Monday, January 23, 2023

এ শিক্ষানীতি তো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০১-২০২২ ইং

********************

শিক্ষার আলো ! হে শিক্ষার আলো সাড়া দাও,

দাও সাড়া,

তোমারে পাইনি, আজো পাইনি অন্ধকার মরু সাহারা!

তোমারে খুঁজেছি,অনেক খুঁজেছি চৌদিক দিশেহারা।

তোমারে শুনেছি, শুধু শুনেছি তুমি এক অলোক ধরণী!

কই সেই আলো ? কই সেই ঐশ্বর্য্যের বজ্র  ধ্বনি !

কি তোমার নীতি ? কে তোমার  অন্তর ছায়াতল !

তুমি অবিচল নও সত্যের পথে,তুমি নও সমুজ্জ্বল।

চৌদিকে বিভেদের অগ্নি গর্ভ্

মগজে মগজে বিবর্ত্নবাদের পর্ব্।

কার মাথা হতে আসে এইসব নিশীথ কালো ছায়া ?

এ কোন ধ্বংসের আলামত ? কে কোন অসুরের কায়া ?

তবে কি শিক্ষা হারালো দীপ্তরবির আলোক বিথারি পথ?

আলোর পতাকা উড়েনা এইসব জয়গানে বঙ্গের জনপথ।

জ্ঞান পাপীরা ভুলেগেছে লাখো লাখো শহীদের তাজা প্রাণ

হে শিক্ষার আলো, কে তোমারে করেছে আজ কোরবান ?

কে দিয়েছে  কলঙ্কের দাগ ? আলোতো তোমার দান

এ শিক্ষানীতি তো তোমারে করেছে অসম্নান- অপমান ।

এখন তুমি সর্বহারার দল!!

ওরা লোভী, শত্রু –শয়তান-ওরা করেছে বিপুল ছল।

------------------------------------------------

Thursday, January 19, 2023

শুভ হউক তোমার এ জন্মদিন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০১-২০২২ ইং

****************

এক অন্ধকার পেরিয়ে নব সূর্যের প্রখরে,

তুমি আসলে ধরায় নব স্বপ্নের শিয়রে।

এ যাত্রার উ্দ্যাম গতি নাহি যেন হয় শেষ,

এ ফরিয়াদ করি বিধাতার সনে প্রতি নিশ্বাস।

পূর্ণিমার শুভ্র আলোয় তুমি যেন জাগ এ নশ্বর,

শুভ জন্মদিনে এ চাওয়া বিবিএস বাগানের।

সত্য প্রেমে রাঙাও পৃথিবী, হাসাও ব্যাথিত প্রাণ

সৌরভ সুবাসে ভরে দাও মরু প্রান্তর -উদ্যান।

তুমুল যুদ্ধের দূর্গে উড়াও ওই বিজয় নিশান

এ মোদের স্বপ্ন, এ মোদের তরঙ্গ কলতান ।

শুভ হউক, শুভ হউক তোমার এ জন্মদিন-

প্রভূ সনে এ ফরিয়াদ করি সারাক্ষণ-প্রতিদিন।

--------------------------------------