কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০১-০২-২০২৩ ইং
******************
অদম্য ইচ্ছে, তুই বিজয়
সকল যুদ্ধের কাছে,
তুই অপরাজিতা এই জগতের
সকল মিছে।
তবু কিছু লোক তোরে করে
বদনাম,
তবু তুই হার না মানা
পত্রিকার শিরোনাম।
জানি হে চলনে বলনে তুই
নহে নয়নাভিরাম
তুচ্ছ তাচ্ছল্য হতে আসা
তুই এক সূর্য্নাম।
অন্ধকারে তুই আজ পূর্ণিমার
আলো
পারেনি দমাতে তোরে এই
জগতের কালো।
তুই ছিলি তোর ইচ্ছের পথে
অবিচল !
আঁখিপুটে অশ্রু নাহি ঝরে
নাহি ভাঙ্গে মনোবল।
যারা বলে কিছু নাই, কিছু
নাই-
সেখানে তোর সংগ্রামী জীবন
খুঁজে পাই।
অদম্য ইচ্ছে, তুই বিজয়
সকল যুদ্ধের কাছে,
তুই অপরাজিতা এই জগতের
সকল মিছে।
পূজা শুধু -পূজা শুধু-
সংগ্রাম তরে মোর ব্রত
তুই দিয়েছিস খুলি অন্ধের
আঁখি শত শত।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।