শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

সর্বজনের প্রিয়তম

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০২-২৩ ইং।

*******************************

অন্তরে অন্তরে হতাশার রূপপ্রায়,

অসত্যের দাবানল ছড়ায়ে বসূধায়।

মানুষের মনুষ্যত্বেকে পুড়িছে আপনায়,

সত্য ভুলিছে সত্যের পথ মোহের অভিপ্রায়।

 

কলঙ্কের চূড়ায় সন্নাসি কাঁদিছে নির্জনে

ধবল গায়ে কালো চাঁদর প্যাঁচিয়ে সাধুজনে।

শোষন জুলুমের যে ইচ্ছা প্রাণে

আজ বিশ্ব দেখিছে ক্ষমতার সিংহাসনে।

 

স্বাধীনতা –অধিকার নহে কো উৎসবসম

ক্ষমতা আর অর্থ্ সর্বজনের প্রিয়তম।

ন্যায়নীতি নাই কো আর জগত চারিধার,

অসত্যের গর্জ্ন- তর্জ্ন আজিকায় দুর্বার।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...