সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

মানবতার ডাক দিতে এসেছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ২৭-০২-২০২৩ ইং

******************

মানবতার ডাক দিতে এসেছি -এই বসুন্ধরা,

তুমি কি দেখেছো হে বন্ধু -পরি জীর্ণ জরা ?

এই দেখ কত বেদনার বোঝা, কত ব্যথাতুর,

ঝর্ণা প্রবাহে ঝরিছে নয়নের জল- এই মাতৃকোড়।

মানবতার ডাক দিতে এসেছি তোমাদের মাঝে

তুমি কি দেখেছো কভূ  প্রভাত, দুপুর সাঁঝে ?

কত বঞ্চনার দৃশ্য ! কত বৈষম্যের প্রতিচ্ছবি !

আমরা ভাঙতে এসেছি, মশাল জ্বালাতে এসেছি

সেবার ব্রতে এসেছি --

তুমি এসো, তুমি এসো হে মানবতার মিছিলে-

আমরা রাঙাবো পৃথিবী ভালবাসার ফুলে ফুলে।

সেবার ব্রত লয়ে গাইব গান এই বিশ্বের মেলা-

মানবতার প্রাণ উঠাও জেগে এই ক্ষণিক ভেলা।

ওই দেখ ওদের মুখে ফুটেছে হাসি !

তুমি এলেই ওরা হাসে, ওরা হয় পূর্ণিমার শশী।

মানবতার ডাক দিতে এসেছি -এই বসুন্ধরা,

তুমি কি দেখেছো হে বন্ধু -পরি জীর্ণ জরা ?

--------------------------------------


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...