মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩

গুজবের ডানাগুলো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০২-২৩ ইং।

*******************************

হুজুগের পাখিগুলো উড়ে ঝাঁকে ঝাঁকে,

এই গেল সেই গেল যায় ডেকে ডেকে—

কেউ যদি বলে ভাই মাঠে -ময়দানে

কন্ঠ স্বর বাজে তার বিদ্রোহী গানে।

শীর বল বাহু তার, কোথা নাই বাধা

বাঙারি জাতি মোরা মুখে মুখে সাদা।

কুটচালে ভরা সেথা হুজুগের প্রাণ

পথ ঘাটে জেগে উঠে গুজবের গান।

কিসের আশায় ! কিসের নেশায় এইসব চলে ?

জাত ধর্ম্ নাই সেথা মুখে যা বলে।

হুজুগের ছেলে মেয়ে আজিকার কালে

গুজবের পথ ধরে সত্যের পথ ভুলে।

হুজুগের ধারা বেগে কোলাহল উঠে

গুজবের  ডানাগুলো উড়ে উড়ে ছুটে।

-------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...