সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩

অবেলায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-০১-২০২৩ ইং

********************

ওই গোলাপটা সব এলোমেলো করে গেল

আচকমকাই ফুটেছিল অবেলায় ।

অস্থি মজ্জার শাখে শাখে তুমুল শিহরণে

তুলেছিল ঢেউ প্রতিটি স্পন্দনের প্রবাহে!

আজও থরো থরো তরিৎ স্পর্শ্ লাগে

ভেঙ্গে চুড়ে যায় শরীরের ভাঁজে ভাঁজে

ঠিক বুকের ভিতরে কোন এক নিভৃত কোণে

নিরন্তর ছবি এঁকে-

বসন্তের পাখিটা উড়ে গেল ভালবাসার ডাক দিয়ে

সেই হতে আজো খুঁজে যায় সেই সুর !

কোকিল মুখ লুকালো গহিন অরণ্যে

এত ব্যদনা এত ভাঙাভাঙি

এত টুকরো টুকরো বিছিন্ন রক্তকণা

এলোমেলো ছেঁড়া পাঁপড়ি তবু সুবাসে উথরোল

এ শুন্য বাগান-

আমি ওই গোলাপ খুঁজেছি শুধু খুঁজেছি—

ওই গোলাপটা সব এলোমেলো করে গেল

আচকমকাই ফুটেছিল অবেলায় ।

----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...