Thursday, April 25, 2024

আঘাত হেনেছি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
*********************
ভুলেগেছি, মুক্তির পথ ভুলেগেছি,
বক্র পথে ছুটেছি,আঁধারকে সঙ্গী করেছি!

তবু বুঝিনা, কখন যে হারমেনেছি
নিজের দূর্গে নিজেই আঘাত হেনেছি।
সভ্য ঠেলতে গিয়ে অসভ্যকে ডেকেছি,
চিত্তগগণ থেকে শুভ্রতাকে মুছেদিয়েছি।

যদিও সত্যটা জেনেছি
তবু লোভ-লালসা মোহকে চিনেছি-
বাতিলের তত্ত্বে ঐতিহ্যে আঘাত হেনেছি।
মনুষ্যত্বকে ধ্বংস করে ফেলেছি-

মানব সভ্যতায় নিলর্জ্জতাকে ডেকেছি,
নর-নারীর অবাদ চাষাবাদ করেছি,
রক্তাক্ত করেছি,গুপ্তধন লুটেছি
পবিত্র চরিত্রে আঘাত হেনেছি—

অসুরেরা অদৃশ্য ছায়ার মত পিছে পিছে,
প্রেম ভালবাসার সুরে ডাকিছে মিছে মিছে।

--------------------------------------

দূর প্রণয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
*********************
ওরে, ওরা ওঁত পেতে রয় সাঁঝের প্রদীপ,
অলি গলি রূপের বাহার বিপুল প্রতাপ!
পূর্ণি ঝলক প্রিয়া হয়ে দৃষ্টি জাগে,
ভিতরে তার ফন্দি রয় ধরবে আগে।

সাঁঝের বেলা অলি গলি পথের বাঁকে
ওরে,ঝাঁপটে ধরে বুকটা ওঠে ধর কেঁপে!
ওরে বোকা পথিক তুই কিসের সুখে?
সব হারায়ে আজকে তুই মৌন মুখে!

ওরে ওরা ওত পেতে রয় মেসেঞ্জারে-
বন্ধু বেশে সাঁঝের প্রদীপ ডাকে তোরে!
তুইও সেই কামুক লোভে সঙ্গ দিয়ে-
দূর প্রণয়ে মেতে উঠিস ন্যাংটা হয়ে।

সাবধান! তোরে ওরা ডাক দেয় যেমন বধু,
সেই মোহে হারাস না তুই জীবন মধু।
-------------------------------------

Wednesday, April 24, 2024

পনোগ্রাফির অগ্রাসনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
জাতির শক্তিবল ক্রমেই হচ্ছে ছিন্ন,
পনোগ্রাফি উম্মোচন করছে যত ঘৃণ্য।
চারিদিকে ভেসে উঠে নগ্নতার কৃষ্টি,
যৌনতার দিকে লাজহীন ওপেন দৃষ্টি!

হত্যা হচ্ছে নৈতিকতা,সমাজ হচ্ছেআক্রান্ত,
ব্যক্তি চরিত্রে আঘাত হানে,বিবেক হয় ভ্রান্ত।
সুস্থ সংস্কৃতির গভীরে বেধেগেছে তুমুল যুদ্ধ!
পশ্চিমাদের নগ্ন পর্দায় এ প্রজন্মেরা অবরুদ্ধ।

পনোগ্রাফির অগ্রাসনে বিবেক হারাচ্ছে চৈতন্য,
জাতির ধ্বংসে অসুরেরা হচ্ছে অগ্রগণ্য।
সুস্থ সমাজ ব্যবস্থায় পনোগ্রাফি একটা বৈরী!
তাই জাগো হে বিবেক! এ ধবংসে হও তৈরী।
-------------------------------------

এ নহে কোন হেলা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
সন্তান কি করে, কার সঙ্গে করে খেলা?
এ নহে কোন হেলা!
আঁখি খুলে দেখ চৌদিকে কত দুষ্টের মেলা।
উলঙ্গ রঙ্গ চলে, নিষেধ কে দেয়?
খবর কি নিয়েছো সন্তান কোথায় মিশে যায় ?

তার বন্ধু - বান্ধবীটা কেমন?
কত দেখলাম পথে ঘাটে নিষিদ্ধ জলটায় সন্তান!
অবৈধ অর্থ্ বৈভবের পিছু ছুটে করনা ছটফট,
সন্তানকে নৈতিকতা শিক্ষা দাও চটপট।

নইলে তুমি হেরে যাবে পৃথিবীর ভেলাতে,
সন্তান হবে আগুনের শিখা তোমায় পুড়াতে।
এ নহে কোন হেলা! প্রদীপ তুলে দাও হাতে
তুমিও ফিরে এসো নীতি নৈতিকতার জগতে।

শুভ্র আলোয় জেগে উঠাও সন্তানের ভিতর রবি!
এ নহে কোন হেলা,তার গভীরেই তোমার ছবি।
----------------------------------------

অবৈধ বাড়ী- গাড়ী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
অবৈধ বাড়ী গাড়ী বীরত্ব কি যে এর ?
বেশ্যা নারীতে যৌবন মিটায় নিজেদের।

পরকিয়ার মত্তে বৌ যায় হোটেল- মোটেলে
মদ গাঁজা আফিমে রঙ্গ শালায় মেয়ে-ছেলে।
নৈতিকতা ছুঁড়ে, ছুটে চলে রঙ্গে !
চুষে যায়, লুটে যায় দলবেধে বঙ্গে।

এরা নাকি রতি মহারথি ফুলের মত কত কি !
জনসেবক, জননেতা কত নামে আরো ডাকি।
কলম হাতে করে চুরি তেড়ে গিয়ে করে খুন;
ছিঃ !ছিঃ! মোনাফিক- খায় ওরা কার নুন?

অবৈধ বাড়ী গাড়ী বীরত্ব কি যে এর ?
দুর্ণীতিবাজ –ঘুষখোর জানে সবাই পৃথিবীর!
-------------------------------------------

ওপেন ওপেন খেলা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
চারিদিকে ওপেন ভাই, গ্রাম- গঞ্জ -শহরে,
কি তরুণ! কি তরুণী! পৌঢ়ও সে বহরে!

ওপেন ওপেন খেলা হল ন্যাংটা কুকুরের!
মানুষও রইল না ঘরে এখন এই সমাজের।
কি রাত্রি! কি দিন! ঘর বাইরে দলে দলে
গোপনে প্রকাশ্যে অনৈতিক ছুটছে কল্লোলে।

শুধু শুনি সাধু বাক্য, মুক্তি মু্ক্তি শব্দ
অথচ তাগুদে বদ্ধ ! শয়তানে জব্দ ।
প্রিয়-প্রিয়া নির্লজ্জ ছুটেছে ওপেন!ওপেন!
কোথাও যেন কোন বাধা নেই নিষিদ্ধ শয়ন!

পথ ঘাটের দিকে তাকালে চোখ বুজে আসে,
কি রঙ ঢং ! কি উম্মাদনা করে আপন হরষে!
দস্যু ডাকাতেরা ডাকাতি করে যায় গুপ্তধন !
আর ওরাও! ওপেন করে দেয় সব রঙিন !
-------------------------------------

আপন সর্বনাশে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৪-২০২৪ ইং
*********************
পথ হারা পথিক তুই ধরার বুকে এসে,
নিয়েছিস লুফে নরক আগুন আপন সর্বনাশে!

জিহবাটাকে দিয়েছিস খুলে অপব্যবহারে,
তোরই কথায় কতক লোকের অঝর অশ্রু ঝরে!
যৌনাঙ্গ তোর লজ্জাহীন শয়তানেরই চ্যালা,
চলিস তুই পথ ঘাটে বুকের ছতর খোলা।

তোর বাহু, তোর হাত মানব প্রাণের খুনি !
কত হৃদয়ে রক্ত ঝরে তোর কথা শুনি-
পথ ভোলা পথিক তুই মনুষ্যত্ব খুঁয়ে,
মানুষ যদি হবি তুই চলরে মুমিন হয়ে ।

যৌনাঙ্গ তোর রক্ষা কর অনল শিখা হতে,
জিহবাটাকে খুলে দে চির সত্যের পথে ।
নিস না লুফে নরক আগুন আপন সর্বনাশে!
আয়রে মানব আলোর তরে স্বর্গ্ ভালবেসে।
-------------------------------------

Tuesday, April 23, 2024

স্বাধীন দেশে হচ্ছেটা কি ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
ওরে বীর, মুক্তির ডাকে চালা অভিযান !
উচ্চশিরে সোচ্ছার হ – হ’রে আগোয়ান।
ওরে নজোয়ান-

ভাঙতে হবে ভেঙে দে দেশদোহীদের মেলা,
ভাসিয়ে দে, তলিয়ে দে সিন্ডিকেটের ভেলা।

স্বাধীন দেশে হচ্ছেটা কি এসব নরক খেলা?
রাজ পথে গর্জে উঠ,ওরে মশাল জ্বালা!
ওরে কবি, ওরে লেখক লাল সবুজের সন্তান,
তুলরে ঝড় ! তুলরে তুফান ! ওরে পালোয়ান।

উত্তাল স্রোতে চালা তরী যারে উজান ঘাট,
তোদের তরে মুক্তি দেখি বাংলার পথঘাট।
শক্ত হাতে দেরে টান, ভাঙরে গর্দান
এ বাংলায় চোর ডাকাতের নাইরে কোন স্থান।

ওরে বীর, নাইরে সময় –আয় রে তোরা আয়,
রাজ পথ ডাকছে তোদের সবুজ -রাঙা গায় ।
উচ্চশিরে সোচ্ছার- হ - চলরে তোরা চল,
মুক্তি চাই, মুক্তি চাই- এবার তোরা বল।
-------------------------------------------

প্রেমের প্রলয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
প্রেমের কাছে ধূসর মেনেছে হার শেষে,
রাত্রি লুটায় এসে উষার চরণ-তলে- হেসে।

অন্তর সমর জয়ী প্রেমের তরবারী,
বিজয়ী হয়েছে চিরকাল এই নশ্বরী।
বিরহ দেখে কভূ ফেল না চোখের জল,
প্রভাত আলোয় যদি ঝরে শিশিরের জল
তুমি হবে সোনলী উজ্জ্বল এই গগণ তল।

কভূ কর না ভয় এই রক্ত-রথের চূড়ে,
হে যোদ্ধা, প্রেমের প্রলয় উঠাও ঝড়ে ঝড়ে !
যত ব্যর্থতা ভীরুর আজ এই পৃথিবীর তরে
সত্য প্রেম কালজয়ী ! শত যুদ্ধের সমরে—

এ হৃদয় খুলে দাও কোমল প্রেম চাও যদি,
অশুরের ফুল নিও না কভূ একান্ত নিরবধি।
প্রেম শিল্পীর আঁকা স্বর্গিয় পুস্পিত মালা,
যদি তুমি সইতে পার পুস্প কাঁটার জ্বালা।
-----------------------------------

মাকাল ফল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
চৌদিকে চোরের খনি বাংলার কমল বনে!
আজকে দেখি লুটেরা উজ্জীবিত ক্ষণে ক্ষণে।

কেউ গণতন্ত্র পুড়ে, কেউ স্বধীনতা লুটে
কেউ রক্ত চুষে, কেউ ইতিহাস বিক্রি করে পথঘাটে!
কেউ অস্র উঁচিয়ে করে কোলাহল,
কেউ ছুটে যায় বেগমপাড়া দলবল।

কেউ দেখায় স্বৈরতন্ত্রের নির্দয় বাহুবল।
জনতাই শুধু অন্তঃসার শূন্য- মাকাল ফল ।
চৌদিকে চোরদের উত্তাপে আগুন জ্বলে,
কান্ডারীও উম্মাদ মত্ততে তরী নাচায় চঞ্চলে,

সোনার খনিতে সোনা নাই কেন? স্বপ্ন দেখ যদি!
মুক্তিযুদ্ধের চেতনায় অন্তর জাগাও নিরবধি!!
----------------------------------------

তুমিও সারথী হও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
কোন উজ্জীবনে নিরব নিশীথ রাতে,
খুলে দাও নিষিদ্ধ প্রণয়ের ভঙ্গিতে!
কি কথা চুপি চুপি বল ওই দেহটারে!
কিসের তরঙ্গ উঠাও বিপুল ঝঙ্কারে?

এই আসক্তি মম ব্যর্থ্ জীবন- বেদনা,
বয়ে আনে গোধূলী সন্ধ্যার যাতনা,
নির্লজ্জ পরকিয়ায় ছুটেছে নর-নারী,
নিষিদ্ধ প্রেমের উথরোল মত্ত্বে পড়ি!

কি কথা বল গোপনে একাকী শয়নে?
এমন কি আছে তার ল্যাংটা যৌবনে!
তুমিও সারথী হও মোবাইল প্রণয়ে-
একটু কি বিবেক জাগে না-প্রভূ ভয়ে!
---------------------------------

প্রেমের প্রাণ মরিয়া কাঁদে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
আপন রক্ত হারিয়েছে পথ হে বোন- ভাই !
কোথায় যে গিয়েছে বন্ধন খুঁজে না পাই !

আপনার স্বার্থে চলেগেছি দূর হতে বহুদূর,
সম্পর্কে করেছি ধ্বংস, করেছি চৌচির!
এই চোখে জল ঝরে না দুঃখ-শোক!
আত্মার প্রেম ছিন্ন করেছি ভূ-লোক।

যে সম্পর্কে ছিল আলো, ছিল সকলের তারা,
সে ভুলেগেছে রক্ত, ভুলেগেছ প্রাণ ধারা!
যে মধুর পরশছিল সংসার কূলে কূলে,
যে সুবাস ছিল এই পৃথিবীর ফুলে ফুলে।

আজ সেখানে বিরহ জ্বালার অশ্রু ঝরে !
প্রেমের প্রাণ মরিয়া কাঁদে মানবের তরে।
---------------------------------------

কিসের শুন্যতায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৪-২০২৪ ইং
*********************
ওই দিন জ্বলবে সে, প্রজ্জ্বলিত আগুন লয়ে,
গগণের সূর্যটা নেমে আসবে নিকটবর্তী হয়ে!

খুলিটা গলে গলে ভেসে যাবে রক্তমাংসময়!
হে মানব, সহ্য করবে কিভাবে এ যন্ত্রণাময়?
কেন এত হায় হুতাশ করো এ নশ্বর ধরণী,
কেন রৌদ্রের খরতাপে মৃত্যুর শ্বাস ছাড় এখনি !

একটু অনুভব করো তবু যেন হায়,
অন্তরে ফিরে আসে ভীতি অবিনশ্বর আশায়।

কিসের শুন্যতায় এত নিঃশব্দ ক্রন্দন!
ওই দিনের ভয়ে কেন ব্যাকুল হয় না প্রাণ ?
তাপ তব- তব রহম- তব সে পৃথিবীর আলো,
এ পরীক্ষা- ভয় কর মানব, মুছে দাও কালো।
-------------------------------------

Sunday, April 21, 2024

কালোরা বাঁধিয়াছে বাসা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
*********************
আলোর ঘরে কালোরা বাঁধিয়াছে বাসা !
চন্দ্রেরা হারিয়েছে সূর্যের আলোক ভাষা।

কালো মেঘে ঢাকিছে সূর্য্- চন্দ্র -তারা,
ধূসর ঘূর্ণি ঝরে চন্দ্র পথহারা, পথহারা
সূর্য্ চন্দ্রের মধুর বন্ধন স্মৃতি,শুধু স্মৃতি!
সূর্যের নেই সেইসব গীতি,স্নেহ প্রীতি।

নোংরা রাজনীতির কবলে দিশারী- পাঞ্জেরী !
আলোর ঘরে কালোরা বাঁধিয়াছে বাসা বাহারি।
পদ চাই,ক্ষমতা চাই আরো চাই, আরো চাই,
দিশারী আজ আলোয় নাই, আলোয় নাই।

কোন পথে ছুটেছে দীপক, কে দিয়েছে টান?
কেন নোংরা রাজনীতি ! কেন হারায় সম্মান ?
সূর্যকে সম্মান করি বিনয় শির!
তার আলোয় ছুটে চলি উর্ধ্বশির।
-----------------------------------------

ভাঙ্গবে কবে নিদ্রা তোর ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
*********************
রাত পেরিয়ে ভোর হল নাইরে কোন শশী,
ভাঙ্গবে কবে নিদ্রা তোর, হে সূর্য্ উদাসী !

মা যে তোরে ডাক দিল আয়রে তুই এখনি,
আলোর ঘরে কেন আঁধার বলরে একটু শুনি?
জেগেছিলাম, জেগে আছি দেখব তোরে আছি,
চুপছে কেন ঘুমিয়ে আছিস ওই তারকারাজি !

কত কথা , কত স্মৃতি সে আজ নাইরে,
নীতি কথা, নীতি বাক্য সব মরিছে ভাইরে।
ভাঙ্গবে কবে নিদ্রা তোর, হে সূর্য্ উদাসী !
দুষ্ট চক্র পুড়িয়ে দে অনল হয়ে আসি।

বলরে এবার আছিস তুই আলোক কিরণ রেখা,
জ্বলে উঠ, গুড়িয়ে দে - দেশ দ্রোহীদের পাখা।
------------------------------------

রাজনীতির কারনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৪-২০২৪ ইং

*********************

বাগান হতে নিচ্ছে বিদায় জুঁই চ্যামিলী শেফালি,

পাঠশালায় নাই তো আর শিক্ষার কোন দিপালি!

রাজনীতি আর রাজনীতি শিক্ষাগুরুর নাইরে ঘুম!

সভাপতি করবে কারে এই নিয়ে বেজায় ধুম।

 

রহস্যে ঘেরা কমিটি স্কুলে স্কুলে শতদল,

সিন্ডিকেটের দৌরত্বে ধবংস জাতির শক্তিবল।

নাইরে শিক্ষা হেতায়, কীট পতঙ্গের শুভদিন !

বক্ষে কেবল রাজনীতি হয় না শিক্ষা কোনদিন।

 

সভাপতি নিজের হলে শিক্ষাগুরু হয় চাঙ্গা,

দেশের পাঠশালায় নীতিহীনের চোখ রাঙা।

নীতি নাই, নীতি নাই স্কুল কলেজের প্রাঙ্গনে,

ছাত্র - ছাত্রীর বেহালদশা রাজনীতির কারনে।

------------------------------------------


Saturday, April 20, 2024

ইবাদত কবুল কর হে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
হে প্রভূ, সকল বাতিল হতে বাঁচাও উদার,
ইবাদতে আসে যেন তোমার নূর অন্তর !!
হে প্রভূ, মুক্তি রাহে রহম কর গোলামেরে
তোমারে চিনে যেন ডাকতে পারি নশ্বরে।

হে প্রভূ, শেখাও তুমি মুনাফিকের চেয়ে,
নীচতার আর কেউ নেই ইবাদতে যেয়ে।
এই লোক দেখানো ইবাদত নাহি যেন যপি,
নাহি যেন হই পাপী—

জানি হে প্রভূ, কর তুমি ক্ষমা- তুমি দয়াময়,
ক্ষমা নাহি তাগুদের -তবু ভয় ! তবু ভয় !
ইবাদত কবুল কর হে রহমের তর,
মুক্তি দিয়ো হে কঠিন হাশরের প্রান্তর।
----------------------------------------

গাজীপুরের রেলগেটে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
জনতার যে কষ্ট,তারে কর আগে জয় !
গাজীপুরের রেলগেটে দুর্ভোগ জট হয়।
ভাঙো সে দেয়াল, তুল হে প্রলয় !
উড়াল সেতু করে ভাঙো সে বলয়।

নেতা তুমি কোথায় ! চাই হে চাই হে ?
দিতে হবে দিয়ে দাও উড়াল সেতু দিয়ে দাও
রেলগেটের ক্রসিং তুমি এসে দেখে যাও।
জনতার দুর্ভোগ কত বড় জট হয় !
উন্নয়নের সরকার নাহি যেন পিছু রয়।

দূর হউক দূর হউক জানজট আগে,
চাই চাই উড়াল সেতু রেলগেটের বাগে।
----------------------------------------

নাইরে তোদের ঠাঁই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
আলতু ফালতু কতজন নেতা হয়ে ফুটে,
কে সে ভাবে না কেউ অশ্ব দৌড় ছুটে!

ওমুক নেতার তুমুক ভাই কি যে মুখে বলি ,
দলের তরে বাহু বলে রাঙা আঁখি মেলি।
মদ- গাঁজা- আফিম- দখল নেতার তরে রয়
সিন্ডিকেডের নাটের গুরু তারে নাকি কয়!

এদিক দিয়ে নম্র ভদ্রের বুকে সদা ভয়!
কখন যে তেড়ে আসে অস্র হাতে লয় ।
দেখলে তারে চুপি চুপি কথা বলতে হয়,
নেতার ভয়ে স্বাধীন দেশে নাইরে সূর্যদয়!!

গন্ড -মূর্খ ,গুন্ডা- পান্ডা ,ওমুক নেতার ভাই,
ওরা নাকি সমাজপতি নাইরে তোদের ঠাঁই।
------------------------------------------

শুধু কি একটি পতাকার জন্য?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
কতক প্রশ্ন হৃদয়ে করিছে খেলা,
শুধু কি পতাকার জন্য উঠেছিলে যুদ্ধের ভেলা ?

স্বাধীনতা পেয়েছি, জনতার মুক্তি কোথায় ?
আজো ঢুকরে কাঁদে ন্যায় বিচার বাংলায়!
বৈষম্যের শীলা বৃষ্টি এখনো আঁচড়ে পড়ে,
এখনো কাল বৈশাখীর ঝড় দুমড়ে মুচড়ে।

অন্ন -বস্ত্র- বাসস্থান- চিকিৎসা লুটে যায়
কারা গণতন্ত্র বাঁধিয়া রাখিছে শুন্যতায়?
অফিসে নিলর্জ্জ ঘুষখোরেরা গর্দান ধরি
জুলুমের স্ট্রীম রোলার চালায় রঙ্গ করি।

শুধু কি একটি পতাকার জন্য এত রক্ত ক্ষরণ ?
কে দিবে এর উত্তর হে জাতির শ্রেষ্ঠ সন্তান ?

রক্তের বন্ধন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
রক্তের বন্ধন কোথায় যেন হইতেছে উধাও,
এখন কি সেই অমৃতর পরশ খুঁজে পাও ?

খরস্রোতা উত্তাল নদীর জল রাশির মত
হিংসা বিদ্বেষে ভাঙ্গিছে নদীর কূল- সতত!
যত ঠকাইতে পারি সে দিকে চেয়ে থাকি,
জুলুমে লুটে নেই ন্যায্যতা আড়ালে রাখি।

রক্ত ধ্বংসে ফন্দি আটি রাঙা চোখে মুখে
শত্রুরে তুলে দেই উথরোল বাঁকে বাঁকে।
এখন আর নেই সেই বন্ধন ধরণী মাঝে
চারিদিকে গৃহযুদ্ধের দামামা হরদম বাজে!!

সম্পর্ক ছিন্ন করি ফুটিতেছে হিংসের ফুল,
অনিষ্ট ডেকে ডেকে বাঁধিতেছে মাথার চুল।
--------------------------------------------------

মনুষ্যত্ব ঘুমিয়ে আছে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
বিবেক যখন নিদ্রামগন,মানব অন্ধকার!
কে বলেছে মানুষ তারে এই পৃথিবীর তর ?

মনুষ্যত্ব দিয়েছে ঘুম গভীর শয়নে,
তাইতো মুক্তি নাইরে জেগে এই ভুবনে।

মুক্তি মুক্তি হাক উঠেছে সকল কণ্ঠ সুরে,
জানি না সে কোথায় আছে কোন বহুদূরে!

এই ব্যদনা বুঝবে কে - কেহ নাইরে –
মনুষ্যত্ব ঘুমিয়ে আছে মানব পিঞ্জরে।

লোভ লালসা নিয়েছে কেড়ে সব অহংকার,
তাইতো মুক্তি নতশিরে অশ্রু নয়নভার।
---------------------------------------

ভাইরাল ক্যান্সার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
সভ্যতার দিকে খেয়াল নেই সব ফেলে দিয়ে,
প্রজম্ম ছুটিছে ভাইরাল ক্যান্সারে ভঙ্গুর হয়ে!

আলোক ছন্দ গীত সব ভুলে গিয়ে,
দিনরাত ইথার প্রণয়ে- প্রিয়- প্রিয়ে!
এক আজব নেশায় ডুবিছে সন্ধ্যা কিরণে!
ভাইরাল ক্যান্সারে প্রজন্ম ছুটিছে মরনে।

সভ্যতা গিয়েছে থেমে অসুরের ছোবলে.
নিলর্জ্জ ভঙ্গিতে ন্যাংটা হেলে দোলে।
অসভ্যতা আনিছে ডাকি আগামীর বসূধা,
অনৈতিক সঙ্গমে মজিছে প্রজন্মের ক্ষুধা।

সবাই যেন ছুটিছে ডিজিটালের মহাউৎসব!
ভাইরালে ডুবিছে অনাগত সভ্যতার গীতিরব।
-------------------------------------------

Friday, April 19, 2024

কোন ভেদে নেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
মানুষ মানুষে কোন ভেদ নেই ওহে,
মানুষই মানুষেরে করেছে ভেদ মোহে!

কে ধবল কে কালো সে নহে পরিচয়,
ভিতরে বহে রাঙা সম এই শরীরময়।
বিভেদ তব জাতি দেশে যেতেছে ডাকি,
তাগুদের চ্যালা আজি মুদেছে আঁখি!

সত্যের আলো নাহি মা্নবের ভূমি,
এই কোন জাহেলী যুগে পথিক তুমি?
হে মানব, হে প্রিয়- হে প্রিয়তম,
যে প্রভূরে ভালবাসে সে শ্রেষ্ঠতম।

মানুষের উপর মানুষের নাই শ্রেষ্ঠত্বের অঙ্গলি!
একই প্রভূর গোলাম সবে এই নশ্বর ধূলো-বালি।
------------------------------------

সঙ্গহীন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
এ যে এক চিরন্তনবাণী,
যার অপরাধ তারই তরে এ সত্য জানি।

কেউ নিবে না দায়ভার, কেউ বলিবে না,
কেউ আসিবে না-
আপন কর্মে আপনাই দায়ী, কেউ বুঝিবে না,
পুত্র চিনিবে না পিতারে,পিতাও চিনিবে না
গাইবে না হিয়ারে-ওইদিন হাশরে
আপনার অপরাধে অপরাধী চিরতরে।

অপরাধী সঙ্গহীন হবে অনন্ত ময়দানে-
ফিরে এসো শুভ্র আলোয় মুক্তির সন্ধানে।
-------------------------------------

ঘোষনা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
হে মানব, ঈর্ষা ও হিংসা সুরে গেও নাকো গান
বিদ্বেষ হতে দূরে থাকো এই তো আহ্বান।

সদগুনকে ধ্বংস করো নাকো তাগুদে ভাসি,
ওগো মানবেরা জেগে উঠ সকলে পূণি শশী!

তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ
পরস্পপরের জন্য চিরস্থায়ী হারাম, চিরস্থায়ী বিপদ!

এই রক্ত -সম্মান- সম্পদ পরস্পরে নাহি মিশে,
চিরস্থায়ী বাতিল সকলের তরে এই ঘোষনার শেষে।
-----------------------------------------------

নারীর মর্যাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৯-০৪-২০২৪ ইং
*****************************
হে নর,নিষ্ঠুর আচরন কর না নারীরে,
কোমল প্রাণে ভালবাসো তারে- নশ্বরে।

প্রভূ সর্তক করেছে এ ব্যাপারে-তোমারে
ইস্পাত কঠোর হলে ফুটবে না ফুল বাহারে।
নরের অধীনস্তে নারীর মর্যাদা এ ভুবন,
নায্য অধিকার কষে দিও দাম্পত্য জীবন।

আশু কল্যাণে ভালবাসো নারীরে টানি,
সে নহে কভূ দাস এ সংসার ধরণী !
জেনে রেখ তারও রয়েছে অধিকার সম,
নশ্বর জীবনে সে শুন্যতার পূর্ণতা মম ।।

যে বুঝিয়াছে নারীরে জগেতের আলো,
সে দিয়েছে অধিকার ভাসিয়াছে ভালো।
----------------------------------------