Thursday, May 16, 2024

ছদ্মবেশী দেশ প্রেমিক


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৫-২০২৪ ইং
*********************
যেন আলোর গভীরে রাত্রির তামাশা!
মাতৃকার প্রেম নেই তবু নব সূর্যের আশা।
যুবক হয়েছে বষয়ে,শুধু যৌবন নাই!
ভঙ্গুর দেহে ছুটিছে আগামীর প্রজন্ম ভাই।
ভয়ঙ্কর মাদক নেশা করিয়াছে গ্রাস শৃঙ্খল
শিক্ষায় দিপালী নেই পথ চলিছে নিষ্ফল।
স্বাধীনতা পেয়েছি তবু মুক্তির পানে চেয়ে থাকা,
বিজয় কেতন যেন শুধুই শহীদের রক্তে আঁকা।
লক্ষ শহীদের রক্ত এখনো বয়ে চলে—
তবু অবরুদ্ধ জনতার অধিকার বঙ্গতলে।
এ সংসারে নেই কোন জাগ্রত হৃদয়,
শুধু খাই খাই চাই চাই ঠিক ছন্দময়!
ওইসব ছদ্মবেশী দেশ প্রেমিকেরা দলে দলে
এ জাতিরে করিয়াছে গ্রাস প্রতি পলে পলে।
----------------------------------

এ তরবারি ভেঙ্গে যাবে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৫-২০২৪ ইং
*********************
মৃত্যুকে কেউ কি অনুভব করিয়াছে?
এ জীবন বড় তুচ্ছ আরশে ছুটিয়াছে।
পৃথিবীর বুকে মানুষেরা যে ছন্দবন্ধনে;
মায়াজাল ভরি বসত গড়িয়াছে যতনে।
কেউ কি পারিয়াছে অটুটু রাখিতে তাহারে?
নিথর দেহে একাকী ছুটিয়াছে নির্জ্ন কবরে!
ধন দৌলত ক্ষমতা আসিবে না কাজে!
প্রিয়-প্রিয়ার বন্ধন ওইদিন হইবে পর যে।
তুমি একা! বড় একা নিভৃত প্রাঙ্গণে।
তবু কেন এত ব্যাকুলতা ক্ষণিক ভুবনে?
এ তরবারি ভেঙ্গে যাবে মৃত্যুর দ্বারে আসি!
ধন দৌলত পর করে দিবে নাহি ভালবাসি।
এত বড়াই, এত ক্ষমতা দেখাও কেন বুঝি?
এসো হে আলোর সন্ধানে মুক্তির পথ খুঁজি।
--------------------------------------

মুক্তির পূঁজি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৫-২০২৪ ইং
*********************
তোমারে এই পৃথিবী কখনো চিনবে নাকো,
যতই আকড়ে ধর, যতই ভালবেসে থাকো।
ধূয়াশার মতো উড়ে যাবে তোমারে পরশিয়া,
তবু কত ,প্রেম কত মায়া, মনেরে হরষিয়া!!
যেদিন মৃত্যু এসে করিবে দেখা,
এই সম্পদ পাশে রবে তবু তুমি একা!
বিপুল ক্ষমতা নত শির বলিবে তোমায় সরি,
দূর হতে দূর হবে আপনেরা স্বার্থের পথ ধরি।
তুমি একা ! শুধুই একা ! তোমারই ভুবনে
তবে কেন এত উথরোল মোহের প্লাবণে?
মৃত্যর পথে শুন্য পানে চাহিয়া থাকো তুমি!
কেউ রবে না ওইদিন তোমার কাননভূমি।
এই সম্পদ, এই ক্ষমতা নিবে না কভূ খুঁজি,
ধরার ঈমান আমল ওই দিনে মুক্তির পূঁজি।
-------------------------------------

যে প্রেম মুক্তির কথা বলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৫-২০২৪ ইং
*********************
প্রেমের দিয়ো দোল অন্তর আশে-পাশে,
যে প্রেম মুক্তির কথা বলে কোমল ভাষে।
তুমি যে মানুষ , মনুষ্যত্বরে ভর করি,
আপানাকে প্রমাণ কর সত্যের পথ ধরি।
ওহে মানব, তুমি জেগে উঠ প্রদীপের সঙ্গে,
সভ্যতার ফুল দেখি তোমার অঙ্গে অঙ্গে।
মানবিক লাবণ্যতাকে দিয়ো না লুটিয়ে,
প্রেমকে রাখিয়ো অন্তর গভীরে ঘুচিয়ে।
তুমি তো সেই পাঞ্জেরী এই পৃথিবীর ভেলা,
তোমাকেই যেতে হবে বেয়ে তরঙ্গ খেলা।
তোমার কাননে বসন্তকুসুম- মেলা দুধারি!
খুলে দাও প্রেমের দ্বার মানবতার পথ ধরি।
-----------------------------------

Wednesday, May 15, 2024

এ নহে গো তোমার ভূষণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
আজিকায় অসভ্যার দ্বার গিয়েছে খুলে,
সভ্যের কাফেলা পালিয়েছে দলে দলে।
ওরা বুঝতে চায় না যেন
সব খুলে দিয়ে তবু কেন ?
কত জন কত জায়গায় কত নিশি দেখেছি!
আপন ঘর ছেড়ে পরকিয়ায় মত্ত পেয়েছি।
যা আমানত তোমার কাছে
গোপন আছে-
তা কেন বিলিয়ে দাও শুভ্রতা হারায়ে ?
পণ্য হতে কেন এত সাধ জাগে ?
এ নহে গো তোমার ভূষণ রাগ-অনুরাগে!
তুমি অনুপমা! তুমি স্বর্গিয় বসন্ত ফুল !
কেন বিক্রি হও খর স্রোতা নদীর কূল?
-------------------------------------

কি তোর অভিমান !


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
অশুভ অগ্নির কিরণ জ্বলে গগণে,
কুসুম গন্ধ ভাসে ফুলের ওই গড়নে।
হেনকালে নিলর্জ্জ খুলে দিলে
পুলক মধু রসের তরঙ্গ তুলে-
কিছু আর নাহি বাকী আপনারে রক্ষিতে,
কীত পতঙ্গরে দিয়ে দিলি ন্যাংটা ভঙ্গিতে!
উলঙ্গ হলি কুকুরের মত পথ ঘাটে
নিষিদ্ধ প্রণয়ে রক্ত ঝরালি উম্মাদ বখাটে!
গুপ্তধন দিয়েছিস খুলে তারুণ্যের প্লাবন,
এখন ছলছল তোর দুনয়ান।
বিধাতা দিয়েছিল তোরে স্বর্গিয় সম্মান।
কেন এমন হলি, কি তোর অভিমান!
----------------------------------

লাবণ্যের দুকূলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
তারুণ্য ছুটিতেছে পুলক ব্যাকুল হিয়া,
ডিজিটাল অঙ্গে অঙ্গে ছতর খুলিয়া।
নগ্নতার গৃহে করি বাস,
রুদ্ধ করিতেছে আপনার শ্বাস!
প্রেমের তরঙ্গে গোপন দ্বার খুলিয়া,
পশুত্বের চরিত্র আনিতেছে ডাকিয়া।
দিয়েছে ডানা ছড়ায়ে নিলর্জ্জ বাতায়নে,
কুকুর প্রণয়ের মত সুখসন্ধ্যা সমীরণে।
বেহয়াপনার পূর্ণচন্দ্রকররাশি
প্রেমিক প্রেমিকার তরে মূর্ছাতুর পড়ে আসি!
তারুণ্যর নব যৌবনের মুকুলে-
অঙ্গে অঙ্গে যুদ্ধ করে লাবণ্যের দুকূলে।
-----------------------------------

লাবণ্যের দুকূলে


 

নেতৃত্ব শুন্যতায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং

********************* 

একটা নেতৃত্ব সমর জয়ী অমর তরবারী, 

কোন জাতি হারে না কভূ তারই হাত ধরী।

 

এখন নেতৃত্ব শুন্যতায় জাতি যাইতেছি হারি,

কেউ যেন নেই দৃঢ় চেতায় জাগায় পাঞ্জেরী।

চৌদিকে নেতৃত্বের হাহাকারে ধুঁকছে বঙ্গ!

 নেতৃত্বের গভীরে ঘুরিতেছে অশুরের সঙ্গ।

 

রক্ত ঝরা বিজয় কেতনে ঝরিছে অশ্রুজল !

প্রেমের তরঙ্গ উঠে না নেতৃত্বের বাহু বল।

বজ্র কণ্ঠের ডাক শুনি না রক্ত রথের চূড়ে,

এক শুন্যতায় পুড়িতেছে জাতি মাতৃকোড়ে।

 

অনৈতিক চর্চায় ভরেগেছে নেতৃত্বের প্রাণ

এখন আর কে গাইবে সোনার বাংলা গান ?

যেদিকে তাকাই সেদিকেই খাই খাই দল,

জোটবেধে ছুটিতেছে লাল সবুজের ছায়াতল।

-----------------------------------------

,

x

পরকিয়ার ক্যান্সারে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
নর -নারী পরকিয়ায় মজিছে শত শত !
ঠিক যেন ন্যাংটা জন্তুর প্রণয়ের মতো।
স্বর্গিয় প্রেমের রক্তস্রোতে এখন অশ্রুধারা,
অনলের বহ্নি শিখায় পুড়ে পুড়ে দিশেহারা।

পরকিরায় কি সুখ যাবে কেনা?
মজিছে নিষিদ্ধ বন্ধনে - কভূ কি শুধিবে না?
স্বর্গিয় সুখের ইতিটানে পরকিয়ার সঙ্গতে।
কি নিদারুণ দুঃখরাতে- মৃত্যুঘাতে!

অসভ্যতা চূর্ণিল যবে সভ্যতার অসীম সীমা!
এখন আর নেই দেখা সেই অমৃতের সুখ মহিমা।
দাম্পত্য জীবনের স্পন্দনে স্পন্দনে
কেড়ে নিচ্ছে স্বর্গিয় সুখ ডিজিটাল অঙ্গনে।

পরকিয়ার ক্যান্সারে সুখ হার মানে শেষে,
বিচ্ছেদ ডেকে আনে দাম্পত্য জীবনে এসে।
---------------------------------------

আধুনিক সজ্জায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
ঘরে ঘরে আপন রক্তেরা করিতেছে বিদ্রূপ!
আত্মার আত্মীয়রা হারিয়েছে রক্তের স্বরূপ।

এখন মানুষেরা ছুটিছে হিংসের বুকে বুকে,
সেই অমৃত বন্ধন নেই আর পৃথিবীর সম্মুখে।
কোথায় হারিয়ে গেছে,কোথায় যেন পরাজয়!
এ কথা ভুলে গেছে রক্তই রক্তের স্বর্গিয় জয়!

রক্তের বন্ধনই চির সত্য যদি এ প্রাণ বুঝে,
মানুষেরা কভু নিতনা বিচ্ছেদের পথ খুঁজে।
শেকড়ের সন্ধানে ছুটে যেত আপন বসূধায়,
রক্তই রক্তের জন্য আজ যেন বড় লজ্জায়।

এখন রক্ত ফিরে নাহি চায় আধুনিক সজ্জায়,
মানুষেরা ছুটে চলিছে আপন স্বার্থে দুনিয়ায়।
আত্মার আত্মীয় তবে কি বন্ধন হারা সবে?
নাকি হিংসের রাহুগ্রাসে হারিয়েছে পথ ভবে!
---------------------------------------

Tuesday, May 14, 2024

তুমি সেই ঘূর্ণি তুফান


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
লুটিয়া পড়ুক দূর্ণীতির ঝড়!জাগুক সত্যের বান,
ধবংস হইয়া যাক অশুরের যত বজ্রবাণ !

তুমি সেই তুমুল ঘূর্ণি তুফান!
এগিয়ে এসো হে সাধুজন ভেঙ্গে অভিমান।
বলিষ্ঠ নেতৃত্বে কর হে জাতিরে পার,
ভেঙ্গে দাও দুষ্টের বলয় ওরে দুর্জয় ওরে দুর্বার।

মানবিক তরী ভিড়াও নব সৃষ্টির উপকূলে,
জনতা হেসে উঠুক নব বিজয়ধ্বজা তুলে।
তুমি সেই ঘূর্ণি তুফান জেগে উঠ পলে পলে
তুমি সেই মুক্তির তরী দরিয়ার কূলে কূলে।

তোমারে চাহি হে সমস্ত জনতার প্রাণ জুড়ি,
মোহ ভুলে যাও, ছড়ে দাও কর না লুকোচুরি।
তুমি হও জনতার নেতা, মুক্তির কান্ডারী,
সেই দিকে চেয়ে আছি ওরে আলোক দিশারী।
-----------------------------------------

ওদের দেখলেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
ওদের দেখলেই ভয় আসে ঘনায়,
স্বপ্ন জাগে না হৃদয়পুঞ্জে নব উষায়!

অস্থি মজ্জা ঘিরে আছে উদ্ধত অন্যায়,
কোন নিয়ম শৃঙ্খল নেই জীবন ধারায়।
ঠিক হিংস্র জন্তুর মত ভয়ঙ্কর !
লাগামহীন ছুটে চলে বঙ্গ প্রান্তর।

ওদের থামাবার কেউ নেই এই বঙ্গে,
পাখির মত উড়ে নানা রঙে- নানা ঢংগে।
কোন নাটের গুরুরা ওদের সঙ্গে !
কুটিল অংক কষে চোখ রাঙে।

ওরা কার সহযোগী- কার হাতিয়ার !
জনতার চিত্তে ক্ষোভ, কেউ নেই দেখে আর।
ওদের দেখলেই ভয় আসে ঘনায়,
কারা ওদের লালন করে এই মাতৃছায়ায়?
-----------------------------------

চৌদিকে ছিনতাইকারী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
চৌদিকে ছিনতাই কারীরা উঠিছে তরঙ্গিয়া,
ঠিক প্রশাসনের নাগের ডগায় উল্লঙ্ঘিয়া!

পথিকেরা পথে পথে ভয়ে কম্পিত অশ্রুজল,
বাস ট্রেন লঞ্চে পথ ঘাটে অস্রের কোলাহল।
ছিনতাই কারীরা রাষ্ট্র যন্ত্ররে ব্যঙ্গ করি,
বুকে বুকে ঢুকে দেয় মরণের ছুড়ি।

চৌদিকে নিরাপত্তার শুন্যতায় বঙ্গে হাহাকার!
ওরা দেখে শুধু চেয়ে দেখে পথিকের চিৎকার।
হে কান্ডারী, পথিকের বুক ভরা দুঃখ অবিরত,
অপমৃত্যুর ডাক শুনে পথ ঘাটে নিয়ত!

ভয়ঙ্কর ছিনতাইকারীর দল- এ কার পাপ?
স্বাধীন দেশ তবু পথিকের নাই কোন মাপ!!
-----------------------------------------

ঝটিকা অভিযান


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
হে যুবক, অশুভ তরঙ্গের সাথে লড়ি,
ঘূর্ণি ঝড়ে বেয়ে যেতে হবে তোর তরী।

উড়ায়ে দিতে হবে মানব মুক্তির পাল,
দৃঢ় সত্য পথে থেকে ধরতে হবে হাল।
সম্মুখে অসীম সমুদ্রতীর, অজানা হুঙ্কার,
তবু চালাতে হবে ঝটিকা অভিযান বিস্তর।

তুই তো জনতার লাগি
তোকে উঠতেই হবে জাগি।
বজ্র কণ্ঠে কণ্ঠে করে যা সত্যের আহ্বান।
জনতা তোর দিকে চেয়ে গায় মুক্তির গান।

চৌদিকে স্বপ্ন বুঁনিছে নবজীবনের অভিসারে,
গর্জে উঠ নব আলোর সন্ধানে এই অন্ধকারে।
যত দুঃখ, যত পাপ, যত অমঙ্গল
তোর পরশে মুছে দে যত অশ্রুজল।
------------------------------------

ঘুষের চক্রে ভূমি অফিস


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
এতো নূরানী চেহারার গর্জনমাঝে,
ভূমি কর্মকর্তায় ঘুষের ঝঙ্কার বাজে!

দেখলে মনে হয় পাক্কা মুমিনের ছায়াতল,
টাকা ছাড়া করে না কাজ সিন্ডিকেটের দল।
এইসব ভূমি কর্মকর্তার নির্দয় আদেশ
ঘুষ দাও নইলে হয়রানি অনিমেষ।

অসহায় জনতার হৃদয় ভেদ করি,
ভূমি অফিস লুটিয়া চলেছে বঙ্গ তরী।
তরী নাহি পৌঁছে ঘাটে, নাহি হয় পার,
ঘুষের চক্রে ভূমি অফিস নাই শুধাবার।

ভূমি কর্মকর্তার ঘুষ তরঙ্গের সাথে লড়ি,
অসহায় জনতা বাহিয়া চলিছে জীবন তরী।
---------------------------------------

Monday, May 13, 2024

স্বাধীন দেশে এরা কারা?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৫-২০২৪ ইং
*********************
ওরা নাহি শুধায় ভবে চেয়ারে বসে,
জোড় জুলুম অত্যাচারে রক্ত চুষে।

ওরা মানুষ রূপি হিংস্র বটে রৌদ্র মেঘে;
সুদ- ঘুষ খায় রাষ্ট্রের ডগায় জেগে!
নৈতিকতা পড়েছে ঢাকা- জানে নাতো কেউ
অফিস আদালতে চোরেরা তুলেছে ঢেউ।

ব্যাংক- বীমা- ভূমি -বিদ্যুৎ-সরকারী অফিসে,
চেয়ারে চেয়ারে কাজ হয় সুদ ঘুষে—
তার মাঝে ঘুমিয়ে আছে রাষ্ট্রের কান্ডারী—
সমুদ্রের বুক জল শুন্য কিভাবে দিব পাড়ি?

স্বাধীন দেশে এরা কারা? কে ওদের পিছে !
অফিসে অফিসে নির্ভয়ে সুদ- ঘুষ হাঁকিছে ?
-----------------------------------

ওরে স্বপ্নের জুটি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৫-২০২৪ ইং
*********************
ওরে স্বপ্নের জুটি সততা নিয়ে দিতে হবে পাড়ি,
জনতা স্বপ্ন বুঁনিছে তোদের ঘিরে- হে কান্ডারী।

কাপাসিয়ার ধূলো মাটি হতে এসেছে আদেশ—
ভেঙ্গে দে- গুড়িয়ে দে- অশুভের যত রাহুগ্রাস!
তোরা বঙ্গ তাজের রক্ত প্রবাহের ‍উত্তাল তরঙ্গ,
তোরা বঙ্গ বন্ধুর দুর্বার সেপাহী সালার এই বঙ্গ ।

সঞ্চিত দেশ প্রেম নিয়ে সততাকে কর পুঁজি,
এই ভেবে জনতা কান্ডারী করিছে তাই বুঝি।
ওরে তুমুল ঘূর্ণি ঝড় তুফানের মাঝখানে,
স্বপ্নের তরী নোঙ্গর কর সমুদ্র তীর পানে।

ওরে ভয়ঙ্কর তরঙ্গ রাশি দিতে হবে পাড়ি,
দূর্গে দূর্গে স্বপ্ন বুঁনিছে তাই যা ঘর ছাড়ি।
ভয় নেই! ওরে ভয় নেই নব উষার স্বর্ণদ্বার,
তোরাই স্বপ্নের জুটি করিস না রে বিলম্ব আর।

--------------------------------------- 

Saturday, May 11, 2024

ঘুরপাকে ঘুরে চলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ১১-০৫-২০২৪ ইং
******************************
শুন রে মৃত্যুর কথা, শুন বলি ভাইরে-
কখন যে ডাক আসে কারো জানা নাইরে।
ফেলে দিয়ে দেহখানি প্রাণ সে আরশে,
বিধাতার ডাক শুনে পৃথিবী ছাড়ে সে !

কখন যে দিবে ডাক যমদূতের যন্ত্রে
কারো প্রাণ নাহি জানে জগতের মন্ত্রে ।
হঠাৎ ই ধেয়ে আসে এ কেমন কারবার?
তবু প্রাণ ছুটে ব্যাকুল নশ্বরে বারেবার ।

কোথা থেকে এল প্রাণ, কি তার উদ্দেশ?
এ ধরা চির নয় কোন সে তার দেশ?
এ প্রাণ নাহি বুঝে কত আসে কত যায় !
ঘুরপাকে ঘুরে চলে চিরন্তের পথ হারায়।
-------------------------------------

Thursday, May 9, 2024

নরপশু

 নরপশু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৯-০৫-২০২৪ ইং
*********************
শুন রে দুঃখের কথা, নরপশু ভাইরে-
মেয়েটার প্রাণ বুঝি বেশীক্ষণ নাই রে।

কেমন করে গেলি তুই এমন সর্বনাশে!
তোর যৌবন ত্রাসে, আজ পশুরাও হাসে।
কত মৃত্যু দেখি তোর এই নোংরা যন্ত্রে।
কেন তুই জাগিলি পশুত্তের যৌবন মন্ত্রে?


তোর বউ- বোন -মা যদি ধর্ষিত হত বারবার,
তুই কি চুপছে থাকতি হে নরপশু কুলাঙ্গার ?
তোর মনুষ্যত্ত রে কোথায় করলি নিরুদ্দেশ ?
কেন মেয়েটিকে রক্তাক্ত করলি অনিমেষ?

তুই মানুষের অবয়বে ন্যাংটা কুকুরের ছন্দে!
তুই অসভ্যতার মূর্ত্ প্রতীক রন্ধে রন্ধে
তুই নরপশু !তোরে ধিক ধিক !
তোর হতে মুক্ত চাই দিকে হতে চৌদিক।
--------------------------------------

Tuesday, May 7, 2024

তুই কি সেলিব্রেটি ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৭-০৫-২০২৪ ইং
*********************
কেন তুই এতো অহংকারী, এতো উদাসীন!
কেন তেড়ে আছিস গুন্ডা পান্ডার মতন?

এই জনতার উম্মাদনাই তোর মনোবল,
দেশ দেশান্তরে দিয়েছে খ্যাতরি কল্লোল।
তাই ভালবাসার তরঙ্গ বেগ,
তোর দিকে ছুটে আসে ঝটিকা মেঘ!

আর তুই সেই ভালবাসার বুক চিরে চিরে
রক্তের কল্লোল তুলিস হৃদয় তীরে তীরে।
তুই কি সেলিব্রেটি নাকি সন্ত্রাসের পূজারী ?
তুই ভুলেগেছিল কোটি জনতার হৃদয়পুরী!

গুন্ডামী ফুরায়ে দিবে তোর বিখ্যাতের পূঁজি!
এইসব অসভ্যতা কেন করিস একটু বুঝি?
------------------------------------

Saturday, May 4, 2024

প্রস্তুত হও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
ওই দেখ কত তাজা প্রাণ যায় ঝরে!
আচমকা অনন্তের যাত্রী হয় কবরে!
,তবু কি ব্ক্ষ কাঁপে না থরথরে ?
প্রভূর ভয় কি জাগেনা অন্তরে !

যদি আজি চোখ দুটো বুঝে যায় তোমার,
এই পৃথিবী ভুলে যাবে চিরতর !
মৃত্যুর চিন্তা কি আসে না বারবার?
ওই দেখ সম্মুখে যমদূতের মহাঝড়!

যদি আজি চলে যাও কর না হাহাকার,
পূঁজি নিয়ে যাও আরশে আযীম দরবার।
মৃত্যু যেদিনই আসুক ঘন কালো মেঘে্
ভয় নেই ঈমান যদি রয় অন্তরে জেগে।

মৃত্য সদা দিতেছে হানা ঘন ঘন !
ওহে প্রস্তুত হও প্রভূর ঝঙ্কারে ঝনঝন।
----------------------------------

মুমিনের মৃত্যু সে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
যমদূতের ডাক শুনে বুক উঠে কেঁপে !
মনে হয় মৃত্যু যেন পিঞ্জর ধরেছে চেপে।
চোখ দু’টো আকাশ পানে অপলক চায়,
এই বুঝি পৃথিবী তারে দিয়ে দিবে বিদায়।

যমদূতের ডাক শুনে বুক উঠে কেঁপে !
তবু ভয় নেই মুমিনের মৃত্যুর ধাপে।
সে অন্তরে প্রভূর কালিমা যপে,
মৃত্যুরে আলিঙ্গন করে বন্ধু রূপে!

মুমিনের মৃত্যু সে পুরুস্কার নিয়ে আসে,
তাই প্রভূর সাক্ষাতে মৃত্যুরে ভালবাসে।
ঈমানদারের বক্ষ কাঁপে না কভূ থরথর!
পৃথবীর প্রেমে আঁখিজল ঝরে না ঝরঝর।
--------------------------------------

পৃথিবীর প্রেমে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
এই মায়াবী পৃথিবীর প্রহর শেষে,
মৃত্যুর তরী বেয়ে যাবে অবশেষে।

এই ধরার বুকে চাই চাই শুধু চাই!
কোন কিছুতেই যেন তৃপ্তি নাই নাই।
সময় যে ফুরিয়ে যাচ্ছে দিন দিন,
সে  কথা বুকে আসেনি কোনদিন।

মৃত্যুর ঘাটে বাঁধিয়াছে জীবন তরী,
তবু দুর্বার ছুটেছি ক্ষণিকের পথ ধরি,
শুধু ভাবি এখনো আছে অনেক বাকী,
ওহে মৃত্যু কি তোমার হাতে নাকি ?

মৃত্যুর ঘাটে জীবন তরী ভাসিছে ভুবনে,
তবু পৃথিবীর প্রেমে নিদ্রা নাহি দুনয়নে।
------------------------------------