কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
ঐ জাগিল
রে
জয়-কেতন!
আজ
১৬ই
আগষ্ট,
২০২৬
খ্রীষ্টাব্দ—
এক
স্বর্ণালী দিন!
ক্রিকেট-ইতিহাসের এ এক তপ্ত বিজয়-মুকুট,
গৌরব
সীমাহীন!
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম
শ্রেষ্ঠ এ রণ-বিজয়—
অস্ট্রেলিয়ার খোদ
তখত-তাউসের বিরুদ্ধে!
ক্যাঙ্গারু-দল
ভেবেছিল বুঝি
বাংলার
টাইগারদের পরাভূত
করিবে—
স্তব্ধ
করিয়া
দিবে
তাহাদের জয়-যাত্রাকে যুদ্ধের ছন্দে!
কিন্তু না!
মিছে
আশা!
বাংলার
বাঘেরা
গর্জে
উঠেছে
আজ
হিংস্র
থাবায়,
অদম্য
প্রতাপে, অপরাজেয় বীরত্বের প্রলয়-ভাবায়!
ক্যাঙ্গারু-দর্প
চূর্ণ
করিয়া
পরাজিত
করিবেই
তাহাদের—
এই
ছিল
বজ্র-পণ,
ডারউইনের মার্লারা ওভাল
স্টেডিয়ামে আজ
মেতে
ওঠে
রুদ্র-ক্রীড়ন!
সেই
অদম্য
দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে বধ
করিল
রে
আজ—
ঐ নাজমুল হোসেন!
হাসান
মাহমুদ!
মেহেদী
হাসান!
তাইজুল!
তানজিদ
হাসান
তামিম!
সাদমান
ইসলাম!
লিটন!
মুমিনুল!
ইবাদত!
মুশফিক!
তাসকিন!
ওরা
ছিন্ন
করিয়া
শত্রুর
জাল,
তুলে
ধরেছে
বিজয়-পতাকা—
দীপ্ত,
স্বাধীন!
এক টুকরো
সবুজ
বাংলা
যেন
সুদূর
অস্ট্রেলিয়ার তপ্ত
মাটির
বুকে
জেগে
উঠল
সগৌরবে,
মহা
উল্লাসে, প্রলয়-সুখে!
ধন্য
ধন্য
রবে
আকাশ-বাতাস মন্দ্রিল আজ,
সবাই
প্রশংসা করিল
ঐ বাংলার টাইগারদের—
পরাইয়া
দিল
মাথায়
বিজয়ের
তাজ!
ডারউইনের মার্লারা ওভালের
বুক
আজ
কেঁপে
কেঁপে
ওঠে—
টাইগারদের ওই
হুংকারে, মহা
জয়-উৎসবে!
এ জয়
সাধারণ
নয়,
এ জয় এক ঐতিহাসিক টেস্ট
জয়!
ভাঙিয়া
চুরমার
করিল
যত
সংশয়,
যত
ভয়!
এই
জয়ই
হইবে
রে
আগামী
দিনের
মহাশক্তি,
আগামী
মুক্ত-বিজয়ের অবিনাশী উৎস!
সাবাশ
বাংলাদেশ!
সাবাশ
বাংলাদেশ ক্রিকেট!
নিপাত
যাক
শত্রুর
যত
কুৎসার
কুৎস!
স্যালুট বাংলাদেশ!
স্যালুট বাংলাদেশ ক্রিকেট দল!
তোমাদের জয়-গানে আজ উত্তাল
মহা-ভূমণ্ডল!
-------------------------------------------------------------------