Sunday, April 21, 2019

যত সব অঙ্গুলির নগ্ন –পরশ



----------------------------------কবি মোঃআমিনুল এহছান মোল্লা।
মোবাইল তব  হৃদয়ের নদী
কেড়ে নেয় অনাবিল স্বপ্ন জলধি!
ছোট-বড়-সম উল্লাসে রবে
ডিজিটাল ঝটিকার নভে
স্কিনে ভাসে তব দুরন্ত যৌবন!
চরিত্র হারায়ে বসি কেঁদে মরে আমাদের কত প্রাণ !
ডিজিটাল প্রযুক্তির দাবানলে
কত কি ধ্বংস করি অনিষ্টের কোলাহলে !
               নিভে দেই বসুধার স্বপ্নীল আকাশ!
অবনত শিরে আপনাকে করিতেছি ডিজিটাল প্রযুক্তির পরিহাস!
               মোবাইলের যত বর্জ্ন
নিত্য করিতেছি গ্রহণ- চৌদিকে তুলিতেছি বিপ্লব-গর্জ্ন।
কার হাতে নেই মোবাইল! নেই কি কিছু তার ভালো ?
অনিষ্ট পঞ্জরতলে টগবগ করে যত সব বসুধার কালো!
কি দেখি? কি করি? মোবাইলটা খুলে যত্র তত্র ঘর বাহির !
এ কেমন অভিসার ?
যত সব অঙ্গুলির নগ্ন –পরশ
নিজেরাই দিলাম ছাড়ি- আপনার ধবংস আকাশ-বাতাস ।
ডিজিটাল মোবাইল আসিল জগতের বিজয় পতাকা তুলি
অথচ আমরাই করিলাম তারে চরিত্র শূন্য ভিক্ষাঝুলি !
-------------------------------------------21-04-2014,রা্ওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Wednesday, April 17, 2019

জগতের মহারতি



-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মূল্যবোধেরা ঘুমিয়ে ঘরে!
মৃতপ্রাণ- চিতার বুকে কি তবে মানবতা আজ পুড়ে?
মানুষের প্রাণে কে বসিয়া উদাস অলস অন্যমনা?
নিখিলের বুকে ক্ষেপিয়া উঠিছে অনৈতিক অসুরের ফণা,
দুর্নীতি ঘুষখোরের রঙ্গমঞ্চ, ঝঞ্ঝার ঝঞ্ঝনা !
গিয়েছে নিভে প্রদীপ শিখা মোহ আর লালসার ঝড়ে !

মূল্যবোধেরা বিরোহী!-
সত্যেরা মলিন, অমূল্যবোধের ব্যথা নিখিলে বহি,
মানষের মাঝে পরাজয় লাগি আছে তবু মানুষ সহি,
নশ্বরের লোভে কত কি করি জগতের বুক জুড়ি
সত্যে মিথ্যার রঙ লাগিয়ে অনিষ্টের রূপ ধরি !
সনদ ছাড়াই শয়তানের মতো,মুক্তির কথা কহি !

মূল্যবোধেরই জয়!
শ্রেষ্ঠ মানবের অন্তরে যদি বিধাতার আঁখি জেগে রয় !
কে হারাবে তোমারে মানব? ওহে নিখিলের বিষ্ময়!
যে মানবতা মুছে দিবে অশ্রু বেদনা বিশ্বকে আগে
সে হবে জগতের মহারতি মানবের অন্তরে জেগে।
--------------------------------------------17-04-2019,রাওনাট,কাপাসিয়া,রাওনাট ।








অনৈতিক ধরায় মুক্তি কখনো



                                               ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
-আপনাকে উপস্থাপনের লাগি
কত রূপ ধরিয়া নিখিলের বুকে আমরা রয়েছি জাগি !
ধর্ম্ কর্ম্ খর্ব্ করিয়া নৈতিক শিক্ষা ভেঙে
প্রাণের গভীরে মোহের নিবাসে আপানাকে দিয়েছি রেঙে,
জগতের পানে নিজ্স্ব বিধান লিখেছি রাত্রি জেগে
ছুটেছি সবাই কৃত্রিম হৃদে বৈশাখী ঝড়ের বেগে!

আপনাকে জাগাতে চাই !
চৌদিকে ঘিরে জাহেলী বাতিলি- ঊনুনে পুড়া ছাই,
ছড়ায়ে রয়েছে ভেতর বাহির মানবের অস্থি খুলি,
উঠবে কি প্রাণে শান্তির ঢেঁউ স্পন্দন তুলি তুলি?
সত্য ছাড়া কে দিয়েছে মুক্তির দিশা জ্বালাই!
অনৈতিক ধরায় মুক্তি কখনো দিবে নাকো তোমায় ঠাঁই।
----------------------------------------17-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।