Saturday, December 14, 2019

ওরাই অভিশপ্ত,ওরাই অবাধ্য



                  ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কোন সত্ত্বা  আছে কি তোকে ছ্ন্নি করে বল?
তোর দিকে থাকে যদি আল্লাহ’র রহমত দল ।

ওহে মুমিন তুই ভয় কর একক সত্ত্বা মানি তারে
তোর আগামী কি হবে চিন্তা করে দেখ না জ্ঞানসারে !

প্রত্যেকের উচিৎ ভয়ে ভয়ে থেকে তাঁরই উপসনা করা
সে তো তোর মালিক ইহ-পর জগৎ যেথায় তুই ধরা ।

ওহে মুমিন, তোরা যা করিস গোপনে- প্রকাশ্যে
এর সবকিছুই আল্লাহ’র দর্পণে চির উজ্জ্বল হাস্যে ।

ওহে তোরা হসনা ওদেরই মতো, যারা ভুলে গেছে তাঁরে
ওরাই অভিশপ্ত,ওরাই অবাধ্য পবিত্র সত্ত্বার দরবারে।

ওরা নহে সম ওইসব বান্দার যারা কিনা জান্নাতের
ওহে মুমিন ওরাই জাহান্নামী যারা নহে মহান আল্লাহ’র।

যে কোরআন জ্বলছে মানবের বুকে মুক্তির আলো হয়ে
তা যদি আসত পাহাড় –পর্বতে থাকত ওরা ভয়ে ভয়ে!!

কিন্তু তোরা বুঝিস না প্রভূই দৃশ্য অদৃশ্যের মালিক প্রবল
তিনিই পরম দয়ালু , অসীম দাতা নভোমন্ডল , ভূ-মন্ডল।

---------------------------------------------14-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




Thursday, December 12, 2019

প্রভূর রঙে রাঙালে যদি


-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে প্রভূ ভীরু, তোমার প্রভূ তোমাকে ত্যাগ করেনি
এতোটুকু বিরূপও হয়নি

শুধু জেনে রেখ, নিখিলের আমলই হাশর পারাবার !
এই ইহকাল অপেক্ষা শ্রেয় হবে নেই কেহ হারাবার ।

খুব বেশী দুরে নয় ওইদিন
ওহে মুমিন তৈরী থেকো প্রতিদিন

যেদিন পড়বে ডাক ওই আরশ হতে অকুল অন্ধকার
কেউ পারবেনা রুখতে মৃত্যু মায়া মমতা পৃথিবীর

প্রভূর রঙে রাঙালে যদি ক্ষণিকের এই প্রাণ
সত্ত্বরই হয়ে যাবে তুমি বিধাতার জান্নাতী মেহমান

সন্তুষ্ট্ হবে ওইদিন ধরণীর ব্যাথা সব ভুলে
আশ্রয় প্রার্থনা কর তাঁর সানে হৃদয়ের দ্বার খুলে

ওহে প্রভূ ভীরু, ওহে ঈমানদার ।
তিনিই আশ্রয় দাতা, যিনি পাওয়ারদীগার।

----------------------------------------12-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, December 11, 2019

হে অশান্ত মন


--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে অশান্ত মন, উপায় তো নেই কোথাও যাবার
ফিরে যাও তুমি ফিরে যাও ওই তাঁরই দরবার ।

যিনি কিনা তোমার পরওয়াদীগার
নভোমন্ডল-ভুমন্ডের একক সত্ত্বা দাবীদার ।

সন্তষ্টচিত্তে স্বরণ করো তারে এ প্রাণের কলরবে
কিংবা যুক্ত হয়ে যাও সেইসব গোলামের উৎসবে ।

যারা কিনা আল্লাহ’র বান্দা ক্ষণিকের বিস্তরে
চিনেছে, শুধু চিনেছে আল্লাহ রাসুল (সাঃ) কে অন্তরে ।

হয়েছে চির বিজয় ইহ-পর কালে
কোরআন-হাদিসে জীবনের পথ চলে ।

শুন হে শুন, হে অশান্ত মন- কিছুই তো নেই হারাবার
সুসংবাদ দিয়েছে আল্লাহ পাবেই তুমি জান্নাত ওইপার ।

----------------------------11-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





আল্লাহ ভীরু যে প্রাণ



                  --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আল –কোরআন আর হাদিস দু’টি আলো ভাই
চির মুক্তির পথ যেথায় খোঁজে মানবেরা পাই ।

ওই গগণে দু’টি  তারা কোরআন আর হাদিসের আলো
যে কিনা ভ্রান্ত পথের জ্যোতি
দেখায় গো পথ নিশি অতি !
এক আরশ হতে দুর করে যায় গো অন্তরের সব কালো ।

কোরআন আর হাদিসের প্রেম
মুমিনের কলবে জাগে গো প্রথম ।
তৌহিদী প্রাণে বহে গো আল্লাহ -রাসূলের (সাঃ) প্রেম ধারা

সেজদা করে নত শিরে
প্রিয় নবীজির পথ ধরে
মুক্তি যে এ পথে ভাই একে অপর আঁকড়ে যারা ।

আল্লাহ- রাসুলের (সাঃ) চেয়ে কারে করো মায়া বেশী?
ইয়া ইম্মুতি ইয়া ইম্মুতি কাঁদিবে নবী কাল হাশরে আসি!
ইয়া রব ইয়া রব ডাক তুলি
ফরিয়াদ করিবে যেওনা কো উম্মত ভুলি।
আল্লাহ ভীরু যে প্রাণ, কোরআন -হাদিসের প্রিয়া তারা ।
-----------------------------------------11-12-2019,রাওনাট ,কাপাসিয়া,গাজীপুর।





অভিশপ্ত আবু লাহাব



                                          - ----------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অন্তঃকরণে বিশ্বাস করো এক আল্লাহ’য় প্রতি নিঃশ্বাসে
অভিশপ্ত আবু লাহাব এখনো উপমা এই তামাম বিশ্বে ।

ধবংস হোক আবু লাহাবের হস্তদয়, ধবংস হোক সে নিজে
এতো উপার্জিত অঢেল ধন দৌলত আসেনি তার কোন কাজে!!

যে অবিশ্বাস দানা বেঁধে আছে পবিত্র কোরআনের বিপরীতে
সে প্রতিদান অতি সত্ত্বর সে পাবে দোযখের লেলিহান অগ্নিতে।

ওহে ,যে ইন্ধন দিয়েছে তার স্ত্রী ,সেও একই পথের পথিক !
ওদের গলদেশে খর্জুরের রশি নিয়ে পাকড়াও আছে সবদিক।

ওহে শুন, ওহে শুন হে মানব,
সে এক অভিশপ্ত আবু লাহাব

ঈমান আনেনি কভূ আল-কোরআনের প্রতি
নবীজির ডাক না শুনে আপনাকে করেছে ক্ষতি।

ফিরে এসো, ফিরে এসো হে আল্লাহ’র প্রতি
কাল হাশরে তোমার কপালে জ্বলবেই মুক্তির জ্যোতি।

-------------------------------------11-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






ক্ষমা প্রার্থ্না কর

                       ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ঈমানে বলিয়ান থেকে উড়ায় যারা তৌহিদী পাল
ওরা পাবেই খোঁজে মুক্তির পথ চিরনির্ভ্য় চির নির্ম্ল।

কবে হেরেছে আল্লাহ’র গোলাম কোরআনের পথ ধরে?
সাহায্যের ডানা মেলে যদি প্রভূ বিজয়ের কেতন উড়ে ।

দেখবে তুমি তৌহিদী পথে দলে দলে গাফেল সেনা
এড়াই দ্বীনের, এড়াই মুসলিম,এড়াই চির চেনা।

খুলেছে দ্বার আপন প্রাণের নাই তো সেথায় কেউ
এক আল্লাহায় বিশ্বাস এনে মুমিনেরা তুলেছে ঢেউ।

ওহে মুমিন, পবিত্রতা বর্ণনা করো ওই আল্লাহ’র ধ্যানে
যিনি তোমাকে কবুল করেছেন পবিত্র আল-কোরআনে ।

আজ দেখ ভিড়ছে কত দ্বীনের তলে দলে দলে
চির নত শির ওই  প্রভূর তরে হৃদয়ের দ্বার খুলে ।

ওহে মুমিন! ওহে মুসলমান! ক্ষমা প্রার্থ্না কর দিনে রাতে
তিনিই মহান !তিনিই চির ক্ষমাকারী সম্মুখ- পশ্চাতে ।
--------------------------------------- 11-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, December 10, 2019

যে প্রাচুর্যের মোহে

----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে রিযিকে মালিক নহে তুমি কিছুই তবু লালসা অন্তরে
পৃথিবীর মানুষেরা ছুটিছে অবিরাম বৈধ অবৈধ পন্থায় বিস্তরে ।

যে প্রাচুর্যের মোহে প্রাচীর জাগি আছে ক্ষণিকের উৎসবে
সে অন্তর বুঝেনা গাফেল হয়ে আছে শয়তানের উদ্ভবে।

প্রাচুর্যের তুমুল মোহে মানুষেরা পাগলের মতো করে সন্ধান !
এ বিপ্লব নাহি হয় কভূ শেষ, যতক্ষণ না উড়ে  যায় প্রাণ-

সত্ত্বরই জেনে যাবে হয়নি উচিৎ এটা কখনো চিরন্তন ভালো
এই লোভ-লালসার দুনিয়া নিভে যাবে, নিভে যাবে সব আলো।

কখনো নয়,যদি তোমরা নিশ্চিত জানতে এর পরিনাম!
বিভোর উৎসবে মাতিতে না কখনো জ্বলিতে না জাহান্নাম ।

এর পরিনাম নিশ্চিত দেখিবে দিব্য্ প্রত্যয়ে কাল হাশরে
ওহে কোন মুক্তি নেই, জিজ্ঞাসিত হইবেই নেয়ামত ব্যাপারে।

প্রাচুর্যের লালসা দুর হয়ে যাক সব মানুষের মন হতে,
বিধাতার রহমত জ্বলে উঠুক প্রতিটি প্রাণের পরতে পরতে ।
------------------------------------10-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বেঁধে দেওয়া হইবে


------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক কঠিন দুর্ভোগ!সম্মুখে পশ্চাতে যারা আছে লিপ্ত গীবতের সাথে,
ওই হাশরের ময়দানে আল্লাহ দিবেন তাহাদের ভয়ানক অগ্নিতে ।

ওহে পরনিন্দাকরী, ধরণী ছেড়ে যেতে না যেতেই হইবে পাকড়াও
সেইদিন কে তোমাকে পানা দিবে হে? যে পরনিন্দা তুমি করে যাও!

যে অর্থের মোহে তুমি দুরন্ত গতিতে, সে কি মুক্তি দিবে ভাই ?
এ সঞ্চিত অর্থ্ তোমাকে পুড়ে পুড়ে যাইবে যতই গনণা কর ওই!

এ যে এক  দোযখের লেনিহান শিখা! অনন্তের যন্ত্রনা ওইদিন!
ওহে প্রাণ,দ্বন্দ্ব-বিহীন বিধাতার রায় আসিবে যখন
ওই হাশরের ময়দান জ্বলিবে তুমি তখন ।

ক্ষণস্থায়ী এ জিন্দেগীর যত সব অর্থ্ ক্ষমতা দম্ভ্ অহংকার
দিবে না, কখনো দিবে না, মুক্তি দিবে না ওই কঠিন হাশর।

ওহে পরনিন্দাকরী,অর্থ্ জমাকারী, গগণা কারী তুমি নিক্ষিপ্ত হইবে্
ওই পিষ্টকারীর মধ্যে দলে দলে-
ওইদিন যদি তুমি জাগিলে!

কি মূল্য আছে তাতে?
তুমি পুড়িবে প্রজ্জ্বলিত অগ্নিতে!
তোমাকে বেঁধে দেওয়া হইবে লম্বা লম্বা খুঁটিতে ।
যে যন্ত্রনা হৃদয় পর্য্ন্ত পৌঁছিবে
বুঝিবে, তুমি বুঝিবে- ওদিন বুঝিবে ।
-------------------------------10-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এক কঠিন শাস্তির সম্মুখে


-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কে আছে এমন যারা করিবে অস্বীকার ওই বিচার দিবসকে?
আল্লাহ বলেছেন ওরা বুঝিবে সেইদিন পুড়িবে যখন নরকে!

ওরা তো ওইসব প্রাণ; যারা কিনা এতিমকে গলা ধাক্কা দেয়;
দেয় না উৎসাহ অন্নদানে জগতের পানে মিসকিনেরে হায় ।

আমলের প্রতি ওদের রহিয়াছে ভীষণ অবহেলা তাড়াহুড়ো সব
মুমিন সেজে ভাঙ্গিয়াছে বিধান রাখেনি কভূ নামাজের আদব ।

এক কঠিন শাস্তির সম্মুখে তাহারা,হইবেনা আর সূর্যোদয়,
লোক দেখানো ঈমান আমল জাগিবে না ওই বিচারালয় ।

বিশ্বাসী কভূ করিবে না এমন আপন ভোগে হককে ঠকায়;
আল্লাহ’র তুষ্টে হইবে নত শির ওই হাশরে মুক্তির আশায় ।
---------------------------------------------10-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Sunday, December 8, 2019

অনন্ত কল্যাণে




--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

ওরাই বিপদগামী ভাঙিছে যারা অঙ্গিকার ওই আল্লাহ’র সাথে
ওরাই পৃথিবীর বুকে অশান্তি প্রিয় বিচ্ছিন্ন আঁধার পথে।

ওরাই সংকীর্ণ্ প্রাণের ভয়ানক শত্রু ইসলাম বিরোধী বিভেদ
অথচ ওদেরও প্রাণ ছিল সেই বিধাতার অঙ্গিকারে অভেদ।

ওরাই ভুলে গেছে অনন্তের জীবন, যে জীবন মুমিনেরা চাই
শর্ত্ ভঙ্গে মত্ত ওরা,মুসলিমেরা মুক্তি কোথায় খুঁজে বেড়াই ।

ওরা বুঝিবে না,আলো জ্বলিছে ওরা পুড়িবে অনলে,
অন্ধ বধির ওরা তবু ধরণীতে বাঁধ  সাজিলে ।

ওরা বঞ্চিত ওই পারে তবু প্রাণে জাগেনা হুশ এসে
ওরা কাফের, মুশরেক বেঈমান ওরা পৃথিবীর লোভ উল্লাসে।


মুমিন আল্লাহ’র প্রিয় গোলাম,বেঈমানের চির বৈরী,
ওরা হাশরের ঘৃণিত প্রাণ, পাবে না ক তাই তাই দয়া করি ।

প্রাণের অনন্ত কল্যাণে মুক্তির পথই কোরআনের আশ্বাস
শয়তানের চেলা ফেলা কাফের বেঈমান দোযখের প্রশ্বাস!



--------------------------------------8-12-2019,রাওনাট কাপাসিয়া,গাজীপুর ।

Tuesday, December 3, 2019

অন্তঃকরনে যে জপিয়াছে




----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক প্রবল অভিব্যক্তি হইতে তুমি এসেছিলে ধরণীর বুকে
ওহে মানব সমাজ! তুমি কার ইবাদত করো এ ভূ-লোকে?

তোমাকে এবং তোমার পূর্ব্বর্তীদিগকে সৃষ্টি করিছেন যে মহান
তুমি কি পেরেছো তারই তরে নত শির হইতে ক্ষণিকের ভুবন ?

যে পবিত্রসত্তা এ জমিনকে করিছে বিছানা এবং আকাশকে করিছে ছাদ
করিছে পানি বর্ষ্ণ খাদ্য উৎপাদনে, কে আছে তার সমকক্ষ অভিজাত !

কাফেররা ওই পথ হারিয়ে ছুটিছে পার্থিব জীবনের সন্ধানে
ওহে পরহেজগার, তুমি বিশ্বাসী, তুমি চির বলিয়ান দৃঢ় ঈমানে ।

ওহে শুন, আজ যারা তোমাকে দেখে হাসাহাসি করে
ওহে ওরা নহে উচ্চ মর্যাদাশলীল ওই বিচারিক হাশরে।

মহান আল্লাহ যাকে ইচ্ছে করিবেন দান সীমাহীন রুযী
তবে কিসের ভয় হে মুমিন? তারই তরে হও নত শীর আজি!

তিনি শিখিয়েছেন লা-ইলাহা ইল্লাাল্লাহু মুহাম্মুদর রাসুলুল্লাহ (সাঃ)
এই নভোমন্ডল, ভু-মন্ডলের একক অধিপতি কেবলই আল্লাহ ।

অন্তঃকরনে যে জপিয়াছে এই পবিত্র নাম বিশ্ব্ নিখিলে
তার মুক্তি হইবেই অনন্ত দিবসে আল্লাহ’র ফজলে।

-----------------------------03-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর