বুধবার, ডিসেম্বর ১১, ২০১৯

হে অশান্ত মন


--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে অশান্ত মন, উপায় তো নেই কোথাও যাবার
ফিরে যাও তুমি ফিরে যাও ওই তাঁরই দরবার ।

যিনি কিনা তোমার পরওয়াদীগার
নভোমন্ডল-ভুমন্ডের একক সত্ত্বা দাবীদার ।

সন্তষ্টচিত্তে স্বরণ করো তারে এ প্রাণের কলরবে
কিংবা যুক্ত হয়ে যাও সেইসব গোলামের উৎসবে ।

যারা কিনা আল্লাহ’র বান্দা ক্ষণিকের বিস্তরে
চিনেছে, শুধু চিনেছে আল্লাহ রাসুল (সাঃ) কে অন্তরে ।

হয়েছে চির বিজয় ইহ-পর কালে
কোরআন-হাদিসে জীবনের পথ চলে ।

শুন হে শুন, হে অশান্ত মন- কিছুই তো নেই হারাবার
সুসংবাদ দিয়েছে আল্লাহ পাবেই তুমি জান্নাত ওইপার ।

----------------------------11-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...