রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯

আশ্রয় যদি চাও হে


----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আশ্রয় যদি চাও হে মুমিন দ্বার খুলে দাও;
তোমার দিকে চেয়ে আল্লাহ খোঁজে তারে নাও ।

কেবলই তাঁর পানে আশ্রয় চাও হে বিশ্বাসী মুমিন;
সৃষ্টির সব অনিষ্ট্ হতে মুক্তি দিবে ওই মহিয়ান ।

হউক যত ঝড় ঝান্ডা অনিষ্টের সমাগম এই ভবে!
কে আছে এমন বিপদে তোমার ফরিয়াদ শুনবে ?

আছেন শুধু ওই মহান আল্লাহ বান্দার সুখে-দুঃখে;
হিংসুক করুক হিংসা কিংবা যাদুকর করুক যাদু
সবকিছুই তিনি রুখে ।

বিপদে শুধু বলো আমি আশ্রয় গ্রহণ করেছি
ওই আল্লাহ’র, যাকে আমি একক রব মেনেছি।

তিনিই মানুষের অধিপতি, তিনিই মানুষের মাবুদ;
পৃথিবীর সব অনিষ্টেরা হবেই তাঁর কাছে অবরোধ ।
-----------------------------------------22-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...