--------------------------------কবি
মোঃআমিনুল এহছান মোল্লা।
পশ্চাতে যে একে অপরের কথা লাগিয়ে
ফিরে লোকের মাঝে
সে তো পাপাচারী সে তো নিন্দাকরী
সে তো গীবতের সাজে।
তার বুকের পাঁজর হয়েগেছে ফাঁক,
সে তো সীমালংঘনকারী ঘূর্ণিপাক !
শয়তানের পোষাক পড়ে আছে সে মানবের
মগ ডাল,
অপরের শুভ খোঁজে দেখে না কভূ
পাপিষ্ঠ্ দল বল ।
কঠোর স্বভাবের , তদুপরি
কুখ্যাত মুখোশের ছায়াতল
ভাল মানুষ সেজে মানুষের
ভিতরে করে যায় কুটচাল ।
কোন পাপিষ্ঠ্ ঘুমিয়ে
নিঝুম অন্তর না জেগে ?
সত্বরই জেনে যাবে অগ্নি
বাঁকে তুই আগে!
ওহে পাপিষ্ঠ্, ওহে অধম,
তুই কি ভুলে গেছিস সেইসব ?
সব বিষয়ে লিপিদ্ধ্ করে
তারা ওহে পৃথিবীর মানবী-মানব।
ওহে পরহেজগার, ওহে মুমিন,
তোদের রয়েছে অশেষ পুরুস্কার
তোরাই উত্তম চরিত্রের
অধিকারী,তোরাই প্রিয় গোলাম আল্লাহ’র ।
সৎ বা সৎপ্রাপ্ত মানব অন্তরে
রাখে ভয় বিধাতার
তারা রাখেনা না কভূ
অভিশপ্ত শয়তানের আবদার ।
-------------------------------------------------23-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।