রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯

তুমি পাকড়াও হবেই



------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে আলোর পথ তুমি দিয়েছো মানবের অন্তরে-
সে পথ সত্যলংঘনে প্রবৃত্ত করোনা দুষ্টের বিস্তরে

তোমার করুনা হতে অনুগ্রহ দান করো হে বিধাতা
তুমি যে মহিয়ান,তুমি যে মহান সব কিছুরই দাতা ।

তুমি তো একদিন সমস্ত রুহুকে সমবেত করবে ময়দান
কোন সন্দেহ নেই ওই ওয়াদার প্রতি ওহে আল্লাহ মেহেরবান ।

জানি হে জানি, তুমি ওয়াদা ভঙ্গ করো না হে মহিয়ান
তোমার  রহমতবিনে কে আছে মুক্তি পাবে ওদিন?

যারা কুফুরী করে ওদের কোন ধন সম্পদ সন্তান-সন্ততি
কোন কাজে আসবে না ওই বিচার দিবসে আপনার প্রতি।

যে উপাস্যের উপাসনা করো এই পৃথিবীর বুকে
সে যদি না হয় একক সত্ত্বায় জ্বলবে অনলের বাঁকে।

ওহে মানব তুমি পাকড়াও হবেই ওই হাশর দিবসে
আল্লাহ’র আযাব অতি কঠিন বিচারিক এজলাসে ।
------------------------------------15-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...