------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
যদি তুমি স্মরণ করো আল্লাহ’কে
একক সত্ত্বা ধরি;
যদি তাঁর কৃতজ্ঞতা
স্বীকার করো জমিনে বিচরণ করি ।
যদি অকৃজ্ঞ্ না হও তুমি
আল্লাহ-রাসুলকে ভুলে
তিনি স্মরণ করিবেন তোমায়
রহমতের দ্বার খুলে।
হে মুমিন! তুমি স্বরণ করো
তাঁরে ধৈয্য্ ও নামাজের ভঙ্গিতে
প্রার্থ্না করো নত শিরে
তাঁর পানে প্রিয় রাসুলের সংগীতে।
নিশ্চয় তিনি তোমার হইবে
ধৈর্য্যের বদলাতে
হে মুমিন! এ প্রাণকে যদি
সমার্প্ণ করো তাঁর অভিমুখে
তুমি হইবে না কভূ মৃত
তাঁর দরবারে সুখে-দুঃখে
তুমিই চিরঞ্জিব, তুমিই
অনন্ত প্রাণ
কে তোমায় রুখে?
------------------------------------------31-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।