মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯

যে প্রাচুর্যের মোহে

----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে রিযিকে মালিক নহে তুমি কিছুই তবু লালসা অন্তরে
পৃথিবীর মানুষেরা ছুটিছে অবিরাম বৈধ অবৈধ পন্থায় বিস্তরে ।

যে প্রাচুর্যের মোহে প্রাচীর জাগি আছে ক্ষণিকের উৎসবে
সে অন্তর বুঝেনা গাফেল হয়ে আছে শয়তানের উদ্ভবে।

প্রাচুর্যের তুমুল মোহে মানুষেরা পাগলের মতো করে সন্ধান !
এ বিপ্লব নাহি হয় কভূ শেষ, যতক্ষণ না উড়ে  যায় প্রাণ-

সত্ত্বরই জেনে যাবে হয়নি উচিৎ এটা কখনো চিরন্তন ভালো
এই লোভ-লালসার দুনিয়া নিভে যাবে, নিভে যাবে সব আলো।

কখনো নয়,যদি তোমরা নিশ্চিত জানতে এর পরিনাম!
বিভোর উৎসবে মাতিতে না কখনো জ্বলিতে না জাহান্নাম ।

এর পরিনাম নিশ্চিত দেখিবে দিব্য্ প্রত্যয়ে কাল হাশরে
ওহে কোন মুক্তি নেই, জিজ্ঞাসিত হইবেই নেয়ামত ব্যাপারে।

প্রাচুর্যের লালসা দুর হয়ে যাক সব মানুষের মন হতে,
বিধাতার রহমত জ্বলে উঠুক প্রতিটি প্রাণের পরতে পরতে ।
------------------------------------10-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...