----------------------------
কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে পবিত্র সত্ত্বা এই মানবেরে
শিক্ষা দিয়েছেন কোরআন;
পৃথিবীর সকল সৃষ্টি সেথায়
অবনতশির ওই নির্দেশ মতন।
যিনি আকাশকে করেছেন সমুন্নত,
তুলাদন্ড করেছেন স্থাপন
ওই সত্ত্বার সীমালংঘন করো না, ভূ
-মন্ডলে প্রকাশ্যে- গোপন ।
ন্যায্য হিস্যা কায়েম করো দিয়ো
না কো কম ওজন
যে নিখিলে বুকে তুলেছেন আল্লাহ সৃষ্ট্জীবের
প্লাবন ।
কত ফুল, কত ফল, কত তরুলতা
নেয়ামতে ঘেরা-
যে জীবিকার সন্ধানে ছুঁটে
বেড়াও ক্ষণিকের ধরা ।
ওহে জ্বীন, ওহে মানব তাঁর
কোন অনগ্রহকে করবে অস্বীকার ?
তোমরা তো পোড়া মাটি কিংবা
আগুন হতে তৈরী্ ওই সত্ত্বার।
তোমরা কি জানো, দুই
উদয়াচল ও অস্তাচলের মালিক
যিনি পাশাপাশি দুই দরিয়া
প্রবাহিত করেছেন মৌলিক।
যেখানে মোতি আর প্রাবল
দিয়েছেন দয়াময় প্রভূ ।
সেখানে বুক চিড়ে রয়েছে দেয়াল
অতিক্রম করে না কভূ !
কি অপূর্ব্ সৃষ্টির শৈলী
আজও দঁড়িয়ে আছে এই ধরণী !
আরশ হতে যেদিন আসবে ডাক, ভেঙে
যাবে সব গাঁথুনী।
----------------------------------------------------14-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।