-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কে আছে এমন যারা করিবে অস্বীকার ওই বিচার দিবসকে?
আল্লাহ বলেছেন ওরা বুঝিবে সেইদিন পুড়িবে যখন নরকে!
ওরা তো ওইসব প্রাণ; যারা কিনা এতিমকে গলা ধাক্কা দেয়;
দেয় না উৎসাহ অন্নদানে জগতের পানে মিসকিনেরে হায় ।
আমলের প্রতি ওদের রহিয়াছে ভীষণ অবহেলা তাড়াহুড়ো সব
মুমিন সেজে ভাঙ্গিয়াছে বিধান রাখেনি কভূ নামাজের আদব ।
এক কঠিন শাস্তির সম্মুখে তাহারা,হইবেনা আর সূর্যোদয়,
লোক দেখানো ঈমান আমল জাগিবে না ওই বিচারালয় ।
বিশ্বাসী কভূ করিবে না এমন আপন ভোগে হককে ঠকায়;
আল্লাহ’র তুষ্টে হইবে নত শির ওই হাশরে মুক্তির আশায় ।
---------------------------------------------10-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।