বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

গোলামের উত্তম জয়ে



----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই আল্লাহ’র প্রেমে আরশের খাস কামরাতে
তুমি নর-নারী সৃষ্টি হয়েছো এক মহিমার ইচ্ছাতে ।

নিখিলের এই ক্ষণিক উৎপাতে
মানবের কর্ম্ প্রচেষ্টা ভিন্ন পন্হাতে

কেউ প্রভূ ভীরু, কেউ নাফরমান পৃথিবীর পাতে পাতে
কেউবা দান করে,কেউবা কৃপণ হয় লালসার মোহেতে ।

 ওহে উত্তম বিষয়কে সত্য মনে করে কেহ ধরণীতে
কেহ বুঝেনা আল্লাহ দিবেন তার প্রতিদান কেয়ামতে ।

এই ধরনীর বুকে কে আছে বলো রহমতের দ্বার খুলে ?
যারা ছুটেছে সহজ পথের সন্ধানে ইসলামের পাল তুলে।

ওরাই কামিয়াব, ওরাই সুখের উল্লাসে ওই দিনে
ওহে যারা কৃপণ বেপরওয়া তারাই অনলের ভুবনে।

উত্তম বিষয়কে মিথ্যে মনে করে যেসব প্রাণ
কষ্টর বিষয়ে আল্লাহ করে দিবেন
সহজ পথের সমাধান!

যেদিন সে পাকড়াও হবে বিধাতার নরকে
পার্থিব প্রাচর্য্  আসবেনা কোন কাজে বাঁচাতে তোমাকে

কোরআন এসেছে প্রভূর ইশারায় মুক্তির বার্তা হয়ে
আল্লাহই মালিক ইহ পরকালে গোলামের উত্তম জয়ে।
---------------------------------18-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...