বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

ওরাই সুভাগ্যবান



------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************
ওহে মানব তুই হতভাগা যদি এলি,যদি না নিলি কুড়ায়ে;
সাবধান করেছিল তোরে পবিত্র কোরআনের আলো ছড়ায়ে।

যে আগুনের লেলিহান শিখা পুড়াবে তোরে;
সে তো বড় বেশী কঠিন আযাব কাল হাশরে।

নিতান্ত হতভাগ্য তুই জ্বলবি যদি সেই ঘরে
যে পথ অস্বীকার করেছিলি ক্ষণিকের বিস্তরে ।

ওরে ,ওরা তো দেখবে না সেই লেলিহান অগ্নি শিখা
অনেক দূরে থাকবে প্রভূ ভীরু যাদের নাম লেখা।

ওরে যারা দান করে আল্লাহ’র ভয়ে ধন দৌলত ,মুক্তা মণি
ওরাই আত্নশুদ্ধি লাভ করে প্রতিদান না চেয়ে নশ্বর ধরণী ।

ওরা ছুটে বেড়ায় আল্লাহ’র রহমত অন্বেষণে কেবল
ওরাই সুভাগ্যবান! ওরাই সন্তুষ্টি লাভ করে দল বল।
---------------------------------18-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...