--------------------------------
কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আল্লাহ’র সাহায্য্ যখন আসে
মুমিনেরে খোঁজ করি,
কার ক্ষমতা আছে হারায় তোরে
সন্ধ্যা-সকাল ভরি ?
তোরা কি ভুলে গেছিস যেইসব ইতিহাস
প্রদীপ হয়ে
তোর সম্মুখে দাঁড়িয়ে আছে শত
বিজয়ের মালা লয়ে!
তোর আল্লাহ কি আচরণ করেছিল
হস্তীবাহিনীর সাথে !
সেইদিন হারতে দেইনি ওই
চক্রান্তের কঠিন কষাঘাতে ।
পাখীরা ঝাঁকে ঝাঁকে নিক্ষেপ করেছিল হস্তীর বহরে
পাথরের আঘাতে ভক্ষিত তৃণসদৃশ
হয়েছিল সমরে।
ওহে মানব, ওহে মুমিন, আল্লাহ’র
সাহায্যই তোর মুক্তি
কারো কি ক্ষমতা আছে যদি থাকে
বিধাতায় চুক্তি?
----------------------------------------21-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।